Author: দৈনিক নবদিগন্ত

মোহাম্মদ হোসাইন,  টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফ উপজেলার মহেশখালিয়া পাড়া এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গোলাবারুদ, এমটি কার্টিজ (ফাঁকা কার্তুজ) এবং গান পাউডার উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সংশ্লিষ্ট সন্ত্রাসীরা। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উপকূলীয় এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অস্ত্রধারী সন্ত্রাসী, চোরাচালানকারী ও সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা…

Read More

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ  “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। সোমবার (৬ জুলাই) উপজেলা পল্লী উন্নয়ন দপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, বৃক্ষরোপণ, পুরস্কার ও চারা বিতরণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহিদুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান। এছাড়া বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. নজরুল ইসলাম,…

Read More

আফজাল মিয়া, বিশ্বনাথ প্রতিনিধিঃ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলার অধীন বিশ্বনাথ দক্ষিণ উপজেলা শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল ও নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জুলাই) বিশ্বনাথ পৌর শহরের আলহাজ্ব লেচু মিয়া স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিতদের শপথবাক্য পাঠ করান সিলেট পশ্চিম জেলা শাখার সভাপতি ইমরান আহমদ সুফি। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা শাখার সাধারণ সম্পাদক আহকামুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমদ তালুকদার, প্রচার সম্পাদক আব্দুল মুহিত জানু, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ শামছুল ইসলাম,…

Read More

এম টি রহমান মাহমুদঃ  বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রাচীন পৌর প্রতিষ্ঠান গোপালগঞ্জ পৌরসভা। স্বাধীনতার পর ১৯৭২ সালের ২০ জানুয়ারি এটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে গোপালগঞ্জ জেলা হিসেবে স্বীকৃতি পাওয়ার সঙ্গে সঙ্গে শহরটির প্রশাসনিক, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও সাংস্কৃতিক গুরুত্বও বৃদ্ধি পায়। দীর্ঘ সময় ধরে পৌরসভা সড়ক উন্নয়ন, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনা, সুপেয় পানি, সড়কবাতি, পরিচ্ছন্নতা এবং নাগরিক সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করে আসছে। তবে দ্রুত নগরায়ণের ফলে শহরের বিভিন্ন এলাকায় এখনও অবকাঠামোগত কিছু সীমাবদ্ধতা রয়ে গেছে বলে স্থানীয়দের অভিযোগ। বিশেষ করে অনেক এলাকার সড়ক সরু হওয়ায় জরুরি সেবার যানবাহন চলাচলে সমস্যা সৃষ্টি হয়। একই সঙ্গে কিছু এলাকায় অপরিকল্পিত বসতি এবং পর্যাপ্ত ড্রেনেজ না থাকায়…

Read More

মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। র‍্যাব-১৫ জানায়, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৬ জুলাই) বিকেলে সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি আভিযানিক দল হাজিরপাড়ার একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় এক নারীকে ঘটনাস্থল থেকে আটক করা হলেও তার এক সহযোগী পালিয়ে যান। পরে স্থানীয়দের উপস্থিতিতে বসতঘর ও একটি প্লাস্টিকের ড্রাম তল্লাশি করে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ১০ হাজার পিস…

Read More

সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া পৌরশহরের ব্যস্ততম সিংড়া বাসস্ট্যান্ডে দীর্ঘ আট বছর ধরে যাত্রীছাউনি না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। প্রখর রোদ, বৃষ্টি কিংবা প্রতিকূল আবহাওয়ায় অপেক্ষমাণ যাত্রীদের আশ্রয় নিতে হচ্ছে আশপাশের দোকানপাট ও হোটেলের ছাউনির নিচে। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৮ সালে বাসস্ট্যান্ড এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের সময় পুরোনো যাত্রীছাউনিটি অপসারণ করা হয়। এরপর দীর্ঘ সময় পার হলেও সেখানে নতুন কোনো যাত্রীছাউনি নির্মাণ করা হয়নি। সরেজমিনে দেখা যায়, রাজধানী ঢাকা, রাজশাহী, বগুড়া ও নাটোরসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী শত শত যাত্রী প্রতিদিন এই বাসস্ট্যান্ড ব্যবহার করছেন। তবে বসার ব্যবস্থা না থাকায় নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের…

Read More

এসকে এম মহসিন রেজা, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ মুষলধারে বৃষ্টিতে খুলনার উপকূলীয় উপজেলা কয়রা বাজারে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। টানা বর্ষণের কারণে বাজার এলাকার বিভিন্ন সড়কে পানি জমে যান চলাচল ধীরগতির হয়ে পড়েছে। এতে সাধারণ মানুষ, ক্রেতা-বিক্রেতা এবং যাত্রীদের চলাচলে ভোগান্তি সৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে বাজার এলাকায় ইঞ্জিনচালিত অটোরিকশাগুলো রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অনেক চালক ও পথচারী বৃষ্টি থেকে বাঁচতে দোকানপাট ও বিভিন্ন ছাউনির নিচে আশ্রয় নেন। এদিকে কৃষকদের একাংশ জানিয়েছেন, চলমান বৃষ্টিপাত মৌসুমি ফসলের জন্য উপকারী হতে পারে। তবে বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কৃষিজমির ক্ষতির আশঙ্কাও রয়েছে।

Read More

কামরুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়া উপজেলার হাজীরপাড়া এলাকায় র‍্যাব-১৫-এর বিশেষ অভিযানে প্রায় ১ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম শাকিলা শারমিন রেশমি। স্থানীয় সূত্রে তিনি শিল্পী ইদ্রিসের স্ত্রী হিসেবে পরিচিত। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে র‍্যাব সদস্যরা তাকে আটক করেন। এ সময় তার হেফাজত থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে এ ঘটনায় র‍্যাব-১৫ এখনো আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অভিযানের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের পর উদ্ধার হওয়া আলামত, মামলার অগ্রগতি…

Read More

মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ টানা মুষলধারে বৃষ্টিতে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের হোয়াব্রাং এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। রবিবার (০৫ জুলাই) দিনভর ভারী বর্ষণের কারণে এলাকার হাজার হাজার ঘরবাড়ি পানির নিচে তলিয়ে যায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিম্নাঞ্চল ও মুজিব বর্ষে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো। অনেক ঘরের ভেতরে কোমরসমান পানি জমে যাওয়ায় পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে।স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে টানা বৃষ্টিপাতের ফলে খাল-নালা ও পানি নিষ্কাশনের পথ উপচে পড়ে। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি দ্রুত নামতে না পেরে পুরো এলাকা প্লাবিত হয়। এতে বসতবাড়ি, রাস্তাঘাট, কৃষিজমি, সবজি ক্ষেত ও মাছের ঘের পানির নিচে তলিয়ে যায়।…

Read More

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ জামালপুর পৌর শহরের ৪নং ওয়ার্ডের মুসলিমাবাদ এলাকায় মাদক চক্রের জিম্মিদশা থেকে মুক্তি মিলেছে সাধারণ মানুষের। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও আতঙ্কের পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয় বাসিন্দারা। জামালপুর মুসলিমাবাদ সমাজ কল্যাণ সমিতি’র উদ্যোগে এবং সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকা থেকে চিহ্নিত ও কুখ্যাত মাদক কারবারিদের উচ্ছেদ করার পর সেখানে এখন বিরাজ করছে শান্তি ও নিরাপত্তা। জিম্মি ছিল জনজীবন পৌর’মহল্লার,ধ্বংসের মুখে তরুণ সমাজ সরেজমিনে মুসলিমাবাদ এলাকায় গিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে অত্র এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী আজাদ হোসেন বোম্বল ও তার পরিবার এবং অপর মাদক কারবারি কোমল ও তার পরিবারের কাছে কার্যত জিম্মি ছিল সমাজ । তাদের…

Read More