মো: আল-মাহফুজ শাওনঃ
খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের খালিশপুর থানা শাখার আওতাধীন ১৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-আহ্বায়ক মেহেদী গাজী এবং ১৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য ফাহিম শেখকে প্রাথমিক সদস্যপদসহ দলের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
দলীয় শৃঙ্খলা বিরোধী কাজের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ”বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, খুলনা মহানগর শাখার অধীন খালিশপুর থানা শাখার ১৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-আহ্বায়ক মেহেদী গাজী এবং ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য ফাহিম শেখকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে”।
একই সঙ্গে দলের সকল স্তরের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
খালিশপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বেলাল হোসেন সুমন এবং সদস্য সচিব আলাউদ্দিন তালুকদার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট সাংগঠনিক সিদ্ধান্তটি অনুমোদন করেছেন থানা স্বেচ্ছাসেবক দলের নেতারা।

