মালিকুজ্জামান কাকা: মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়ায় ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে জনৈক প্রবাসীকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় পাঠিয়ে জিম্মি ও নির্যাতনের অভিযোগে মানবপাচার মামলায় নরসিংদী থেকে মোস্তাকিম মিয়া ওপেল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিআইডি যশোর। গ্রেফতার মোস্তাকিম মিয়া ওপেল নরসিংদীর মাধবদী থানার কান্দাইল এলাকার মোল্লাপাড়ার বাসিন্দা। এ ঘটনায় গত বছরের ১১ নভেম্বর কোতোয়ালি মডেল থানায় মামলা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. জসীম উদ্দীন দীর্ঘদিন মালয়েশিয়ায় অবস্থান করতেন। এ সময় তাকে অস্ট্রেলিয়ায় ভালো বেতনের চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে প্রলোভন দেখানো হয়। এ জন্য ৮ লাখ টাকার মৌখিক চুক্তি হয়। পরে ভুক্তভোগী মালয়েশিয়ায় অবস্থানরত অবস্থায় অভিযুক্তদের ৪ লাখ…
Author: দৈনিক নবদিগন্ত
মালিকুজ্জামান কাকা: প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করেছেন। আহ্বায়ক কমিটি তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে প্রেসক্লাব যশোর কার্যালয়ে আয়োজিত এক সভায় আহ্বায়ক কমিটির সদস্যরা নবনির্বাচিত নেতাদের কাছে দায়িত্ব বুঝিয়ে দেন। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব বিনয় কৃষ্ণ মল্লিক, সদস্য ও সাবেক সম্পাদক আহসান কবীর, এম আইউব, আকরামুজ্জামানসহ সার্বিক নেতৃবৃন্দ। এ সময় নব নির্বাচিত প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক নুর ইসলামসহ নবনির্বাচিত পরিষদের নেতাদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত সহসভাপতি আনোয়ারুল কবীর নান্টু ও সরোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক কাজী আশরাফুল আজাদ ও ফিরোজ গাজী, কোষাধ্যক্ষ জাহিদ…
মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মিজ্ রিপামনি দেবীর সঙ্গে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৩ সেপ্টেম্বর উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,শিক্ষক,সাংবাদিক,ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মতবিনিময় সভায় নবাগত ইউএনও মিজ্ রিপামনি দেবী বলেন,তাহিরপুর একটি সম্ভাবনাময় উপজেলা। এখানকার মানুষের জীবনমান উন্নয়ন,পর্যটন,শিক্ষা,কৃষি ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে আন্তরিকভাবে কাজ করতে চাই। সরকারি সেবা যেন সাধারণ মানুষ সহজে ও হয়রানিমুক্তভাবে পান,সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। এ জন্য উপজেলা প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। তিনি আরও…
শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে এতিমখানার সরকারি বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের ওপর হামলা এবং থানায় মামলা গ্রহণ না করার অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সোনাইমুড়ীর ফয়েজিয়া এতিমখানার সরকারি অনুদানের অর্থ আত্মসাতের অনিয়ম নিয়ে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ প্রকাশ করেন ‘দৈনিক আমাদের সময়’-এর সোনাইমুড়ী প্রতিনি ও ‘দৈনিক নোয়াখালীর কথা’-এর স্টাফ রিপোর্টার গোলজার হানিফ এবং ‘দৈনিক ভোরের চেতনা’-এর সোনাইমুড়ী…
শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। উপজেলার চরহাজারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জালাল আহমেদ মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শাহেদা খাতুন, মোজাম্মেল হোসেন, ফরিদা আক্তার ও মেহেদী হাসানসহ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেছে অভিযোগকারী পক্ষ। পরে আহতদের চিকিৎসার জন্য কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে দুই পক্ষের মধ্যে ফের মারামারির ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, জমি নিয়ে একই বাড়ির বেলাল হোসেন, আবু বক্কর ছিদ্দিক, জহির উদ্দিন, শাহীন, রিজন ও তুহিনের সঙ্গে নুর নবীর পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে এর আগে একাধিকবার সামাজিক…
শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা ও মশক নিধন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) নোবিপ্রবি জুলাই শহিদ স্মৃতি ছাত্রী হলে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। এ সময় নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ডেঙ্গু প্রতিকারের চেয়ে প্রতিরোধ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।নোবিপ্রবিতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও সচেতনামূলক কার্যক্রম গ্রহণ। এ সময় ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক, শিক্ষার্থী ও…
মো.রিয়াদ রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও ছয়টি রামদাসহ চিহ্নিত সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার শ্রাবণ ওরফে ‘কুত্তা শ্রাবণ’কে গ্রেপ্তার করেছে এসআরবি-১১। এ সময় তার আরও তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, শ্রাবণের বিরুদ্ধে হত্যা, হামলা, অগ্নিসংযোগ, অপহরণ, চাঁদাবাজি ও মারামারিসহ ১৮টি মামলা রয়েছে। গ্রেপ্তার শ্রাবণ (২০) ছাড়াও সিয়াম (২০), দিপু (১৯) ও কামরুজ্জামান (১৯)কে গ্রেপ্তার করা হয়েছে। এসআরবি-১১-এর প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১টার দিকে রূপগঞ্জের তারাবো এলাকায় অভিযান চালায় সংস্থাটির একটি বিশেষ আভিযানিক দল। অভিযানে শ্রাবণ ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের হেফাজত থেকে…
আব্দুল আজিজ, জেলা প্রতিনিধি, নওগাঁ: আওয়ামী লীগের কথিত ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ প্রতিবাদে নওগাঁর পত্নীতলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর যুবদল। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর যুবদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। নওগাঁ জেলা যুবদলের অন্যতম সদস্য ও নজিপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রমজান আলী সরদার, নজিপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ জেড মিজান, পত্নীতলা উপজেলা…
বাগেরহাট প্রতিনিধি: বিভিন্ন প্রতিকূলতার কারণে মোংলা বন্দরের পূর্ণ সক্ষমতা কাজে লাগানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা। তবে বন্দরের সক্ষমতা বাড়াতে কনটেইনার টার্মিনাল নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি বন্দরের প্রায় ১০০ একর জায়গায় শিল্প-কারখানা স্থাপনের পরিকল্পনাও নেওয়া হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা জানান তিনি। মোংলা বন্দরের চেয়ারম্যান বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের আমদানি-রপ্তানি কার্যক্রম অনেকটাই সমুদ্রবন্দরনির্ভর। দেশের বৈদেশিক বাণিজ্য একটি মাত্র বন্দরের ওপর নির্ভরশীল থাকা ঝুঁকিপূর্ণ। এ কারণে চট্টগ্রাম বন্দরের পাশাপাশি মোংলা ও অন্যান্য সমুদ্রবন্দরের সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন। তিনি…
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপালে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬, সদর কোম্পানির একটি আভিযানিক দল। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে প্রেস ব্রিফিং করে এসআরবি এসব তথ্য নিশ্চিত করেছে। এসআরবি-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে রামপাল উপজেলার বগুড়া ব্রিজসংলগ্ন পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে একটি সিলভার রঙের প্রাইভেটকারে তল্লাশি চালানো হয় । এ সময় গাড়ি থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনায় মাদক ব্যবসায়ী রিয়াজ হাওলাদার (২৫) ও গাড়িচালক রহমত কাজীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রিয়াজ হাওলাদার বাগেরহাটের মোংলা উপজেলার দিগরাজ এলাকার হাসান…
