Author: দৈনিক নবদিগন্ত

মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পাহাড়ের সব মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছানোই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। পাহাড়ে উন্নয়নে কোনো বৈষম্য হতে দেওয়া হবে না। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোসহ সকল সেক্টরের মোট উন্নয়নই আমাদের প্রধান অগ্রাধিকার। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার নিজ নির্বাচনী এলাকা রাঙ্গামাটিতে এসে পৌঁছালে সার্কিট হাউস প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। সরকারের কর্মপরিকল্পনা সম্পর্কে মন্ত্রী দীপেন দেওয়ান একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমাদের নির্বাচিত সরকার ১৮০ দিনের একটি উন্নয়ন লক্ষ্যমাত্রা (টার্গেট) গ্রহণ করেছে।…

Read More

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলে খুনের ঘটনায় ৬৯ জনকে আসামি করে মামলা করা হয়েছে, গ্রেফতার হয়েছে ১০ জন। নড়াইলে দু’পক্ষের চার খুনের ঘটনায় একপক্ষ মামলা করেছে, গ্রেফতার ১০। নড়াইল সদর উপজেলার বড়কুলা গ্রামে ক্ষমতার লড়াই ও পূর্বশত্রুতার কারণে বাবা-ছেলেসহ দুই পক্ষের ৪ জন নিহত হয়েছেন। ঘটনায় ৬৯ জনকে আসামি করে একপক্ষ মামলা দায়ের করেছে। এ মামলায় অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টা ৪৫ মিনিটে নিহত খলিল শেখের ছেলে রুবেল শেখ মামলা দায়ের করেন। তবে নিহত অপরপক্ষ এখনো…

Read More

বগুড়ার যুব সমাজসেবক সাদাব মাহাদী–এর নেতৃত্বে প্রতিষ্ঠিত নবজাগরণ ফাউন্ডেশন বাংলাদেশ আজ দেশের মানবিক সংগঠনগুলোর মধ্যে একটি মডেল নাম হিসেবে পরিচিত। পবিত্র মাহে রমজানের শিক্ষা সংযম, সহমর্মিতা ও মানবতার প্রতি দায়বদ্ধতা বাস্তবে রূপ দিতে সংগঠনটি বগুড়া থেকে শুরু করে ঢাকা, রংপুর, রাখশাহী, চাঁদপুর, সিরাজগঞ্জ, পাবনা, কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলে নিয়মিত সমাজসেবামূলক কার্যক্রম করে চলছে। নবজাগরণ ফাউন্ডেশন মানবিকতা সাথে যুবসমাজকে দায়িত্বশীল, সহমর্মী ও উদ্যমী নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেই ধারাবাহিকতায় ২৬ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার বিকেলে বগুঁড়া জেলার প্রাণকেন্দ্র সাতমাথা, জুলাইচত্বরে তিন শতাধিক অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। আরোও পড়ুন Select দেশব্যাপী ইফতার কার্যক্রমের অংশ হিসেবে এবার রংপুরে…

Read More