Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী
  • নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ
  • নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রূপগঞ্জে বিদেশি পিস্তল-রামদাসহ কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪
  • পত্নীতলায় আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Friday, October 16
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | খুলনা | নাব্যতা সংকট নিরসন হলে মোংলা বন্দরে গার্মেন্টস পণ্য আমদানি-রপ্তানি বাড়বে: চেয়ারম্যান

নাব্যতা সংকট নিরসন হলে মোংলা বন্দরে গার্মেন্টস পণ্য আমদানি-রপ্তানি বাড়বে: চেয়ারম্যান

দৈনিক নবদিগন্তBy দৈনিক নবদিগন্ত24/09/2026 খুলনা No Comments2 Mins Read
নাব্যতা সংকট নিরসন হলে মোংলা বন্দরে গার্মেন্টস পণ্য আমদানি-রপ্তানি বাড়বে: চেয়ারম্যান
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

বাগেরহাট প্রতিনিধি:

বিভিন্ন প্রতিকূলতার কারণে মোংলা বন্দরের পূর্ণ সক্ষমতা কাজে লাগানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা। তবে বন্দরের সক্ষমতা বাড়াতে কনটেইনার টার্মিনাল নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি বন্দরের প্রায় ১০০ একর জায়গায় শিল্প-কারখানা স্থাপনের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা জানান তিনি।

মোংলা বন্দরের চেয়ারম্যান বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের আমদানি-রপ্তানি কার্যক্রম অনেকটাই সমুদ্রবন্দরনির্ভর। দেশের বৈদেশিক বাণিজ্য একটি মাত্র বন্দরের ওপর নির্ভরশীল থাকা ঝুঁকিপূর্ণ। এ কারণে চট্টগ্রাম বন্দরের পাশাপাশি মোংলা ও অন্যান্য সমুদ্রবন্দরের সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন।

তিনি বলেন, মোংলা বন্দরের সক্ষমতা পুরোপুরি কাজে লাগাতে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে কনটেইনার টার্মিনাল নির্মাণ অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ। এছাড়া বন্দরের আশপাশে শিল্প-কারখানা স্থাপনের সুযোগ তৈরি হলে আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হবে।

চেয়ারম্যান আরও বলেন, দেশের অন্যান্য বন্দরেও উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। চট্টগ্রাম ও মাতারবাড়ী বন্দরের পাশাপাশি মোংলা বন্দরের অবকাঠামোগত সক্ষমতা বাড়ানো গেলে দেশের বৈদেশিক বাণিজ্যে বিকল্প ও শক্তিশালী সমুদ্রবন্দর ব্যবস্থা গড়ে উঠবে।

বন্দরের প্রায় ১০০ একর জমিতে বিভিন্ন শিল্প-কারখানা স্থাপনের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, এসব শিল্প স্থাপিত হলে বন্দরের সঙ্গে শিল্প ও বাণিজ্যিক কার্যক্রমের সরাসরি সংযোগ তৈরি হবে। এতে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন আসার পাশাপাশি কর্মসংস্থান ও স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

মতবিনিময় সভায় মোংলা বন্দরের চলমান উন্নয়ন প্রকল্প, সাম্প্রতিক অর্জন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বন্দরের সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সভায় মোংলা বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নাব্যতা সংকট মোংলা বন্দর

Keep Reading

2 Mins Read

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

1 Min Read

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

2 Mins Read

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

খুলনা 24/09/2026

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

24/09/2026

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

24/09/2026

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

24/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.