মোঃ আল-মাহফুজ শাওনঃ খুলনা মহানগরীর জিরো পয়েন্ট এলাকায় ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য তাদের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাদের পরিচয় শনাক্ত এবং স্বজনদের খুঁজে বের করার চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ উদঘাটনে ঘটনাস্থল পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। পুলিশ জানিয়েছে,…
Author: দৈনিক নবদিগন্ত
রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া আরাজি ডাংঙ্গী পুকুর এলাকা থেকে ১ হাজার পিস ইয়াবাসহ সুমন ওরফে ঝালাই সুমন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল ডাংঙ্গী পুকুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মাদক বিক্রির উদ্দেশ্যে রাখা ১ হাজার পিস ইয়াবাসহ সুমনকে আটক করা হয়। পরে তাকে গ্রেফতার দেখানো হয়। এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি…
আব্দুল আজিজ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ তিনি বলেন, ” যেকোনো সিদ্ধান্ত বা কাজ করার আগে নিজের বিবেককে প্রশ্ন করুন… আমি যে কাজটি করছি সেটি সঠিক নাকি বেঠিক।” প্রত্যেক দেখছি যদি নিজের বিবেকের কাছে জবাবদিহি করে দায়িত্ব পালন করেন, তাহলে সমাজের ঘুষ, দুর্নীতি অনিয়মের কোন স্থান থাকবে না। ৬ জুলাই ২০২৬ সোমবার বিকেল ৩ টার দিকে তিনি এবং তার সফর সঙ্গী নিয়ে দিবার ইউনিয়নে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভায় যোগদেন। তার সফর সঙ্গী হিসেবে ছিলেন, পত্নীতলা উপজেলা পরিষদ নির্বাচনের আগাম চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হাবিবুর রহমান, এবং ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হারুন অর রশিদ, সঙ্গে আরো ছিলেন পত্নীতলা উপজেলার জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠনের…
আব্দুল আজিজ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার অপরাধে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গতরাতে পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে থানা এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে ৬ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে জুয়া খেলার ২৬,৬৮০/- (ছাব্বিশ হাজার ছয়শত আশি) টাকা এবং ৫২টি তাস (কার্ড) জব্দ করা হয়েছে। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এলাকায় সব ধরনের অপরাধ ও জুয়া নির্মূলে পুলিশ সুপারের নির্দেশনায় এই অভিযান…
সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ জনসাধারণের সঙ্গে পুলিশের যোগাযোগ ও পারস্পরিক আস্থা আরও জোরদার করার লক্ষ্যে নাটোরের সিংড়ায় থানা পুলিশের উদ্যোগে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে সিংড়া থানা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। অনুষ্ঠানে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখাই পুলিশের প্রধান দায়িত্ব। ‘ওপেন হাউজ ডে’-এর মাধ্যমে সাধারণ মানুষের মতামত, অভিযোগ ও পরামর্শ সরাসরি গ্রহণের…
মোঃ জোনায়েদ হোসেন জুয়েল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: নারীদের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং পরিবেশবান্ধব পাটপণ্যের উৎপাদনে উদ্বুদ্ধ করতে কিশোরগঞ্জে যুব মহিলাদের জন্য পাটপণ্যভিত্তিক হস্তশিল্প ওরিয়েন্টেশন এবং সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) সকাল ১০টায় কিশোরগঞ্জ শহরের মনিপুরঘাট কাটাখালী রোডে অবস্থিত কাইডস্ যুব মহিলা স্বেচ্ছাসেবী সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন এলাকার প্রশিক্ষণপ্রাপ্ত যুব মহিলারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় পাটশিল্পের বর্তমান সম্ভাবনা, পরিবেশবান্ধব পাটপণ্যের উৎপাদন, গুণগত মান উন্নয়ন, আধুনিক নকশা, বাজারজাতকরণ এবং নারী উদ্যোক্তা তৈরির বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, দেশে ও বিদেশে পাটজাত পণ্যের চাহিদা…
এম এইচ কামাল, বরিশাল প্রতিনিধি বরিশাল জেলার উজিরপুর উপজেলার ৮৪ নম্বর রাখালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ অফিস কক্ষে চরম ঝুঁকি ও দুর্ভোগের মধ্য দিয়ে চলছে দাপ্তরিক কার্যক্রম। সামান্য বৃষ্টি হলেই ছাদ চুয়ে পানি পড়ায় আসবাবপত্র ও মূল্যবান কাগজপত্র রক্ষা করতে মাথায় পলিথিন ব্যবহার করতে হচ্ছে শিক্ষকদের। বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৪৩ সালে প্রতিষ্ঠিত এই স্কুলটিতে দীর্ঘদিনেও কোনো পাকা অফিস ভবন নির্মাণ করা হয়নি। জরাজীর্ণ কক্ষে বৃষ্টি শুরু হলেই আসবাবপত্র ও প্রয়োজনীয় নথিপত্র ভিজে নষ্ট হওয়ার উপক্রম হয়। প্রধান শিক্ষিকা শাহানাজ পারভীন ক্ষোভ প্রকাশ করে জানান, উপজেলা প্রশাসনের নাকের ডগায় স্কুলটি অবস্থিত হলেও ভবন নির্মাণ বা সংস্কারের জন্য বারবার আবেদন করেও…
বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলার পুটিয়া এলাকায় বৈরী আবহাওয়ার মধ্যেও স্বামীর বাড়িতে সংসার করার দাবিতে অনশনে বসেছেন এমবিবিএস (ইন্টার্ন) চিকিৎসক ডা. বন্যা মজুমদার। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে তিনি স্বামী এমবিবিএস চিকিৎসক ডা. শতদল মন্ডলের বাড়ির সামনে অবস্থান নিয়ে অনশন কর্মসূচি শুরু করেন তার স্ত্রী বন্যা মজুমদার। অনশনরত ডা. বন্যা মজুমদার অভিযোগ করেন, তার স্বামী ডা. শতদল মন্ডলের সঙ্গে তার আপন বৌদির পরকীয়া সম্পর্ক রয়েছে। বিষয়টি জানতে পারার পর থেকেই তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। পাশাপাশি তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপবাদ ছড়ানো হয় এবং বিয়ের সময় পাওয়া স্বর্ণালংকার ও অন্যান্য জিনিসপত্র রেখে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে…
রাকিবুল হাসান, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলে ক্রমবর্ধমান লবণাক্ততা, বন্যা ও অনিয়মিত আবহাওয়ার কারণে কৃষি উৎপাদন বর্তমানে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে। এই প্রতিকূলতা মোকাবিলায় স্থানীয় কৃষকদের অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে উন্নয়ন সংগঠন ‘লিডার্স’ জলবায়ু ঝুঁকিপূর্ণ কৃষকদের মাঝে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ এবং জৈবসার বিতরণ করেছে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টায় লিডার্স-এর প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘Climate Adaptation of High Risk Coastal Communities through Empowerment (CARE)’ প্রকল্পের আওতায় এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রকল্পটি ‘ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড’-এর আর্থিক সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। লিডার্স-এর ফিন্যান্স ডিরেক্টর জনাব আনোয়ার রেজার…
রাকিবুল হাসান, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ উপকূলীয় জনপদ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস আর নোনা পানির সঙ্গে লড়াই করেই এখানকার মানুষের বসবাস। গত কয়েক দশকে আইলা, আম্পানসহ ১৫-২০টি বড় ও মাঝারি দুর্যোগ আঘাত হেনেছে এই ইউনিয়নে। কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি আর প্রাণহানির পরও টিকে থাকার জন্য সরকার মেগা প্রকল্পের মাধ্যমে টেকসই বাঁধ নির্মাণ করছে। অথচ সেই বাঁধই কেটে অবৈধভাবে লবণ পানি ঢোকাচ্ছিল একটি প্রভাবশালী মহল। বাঁধ নির্মাণের শুরু থেকে গাবুরার বিভিন্ন পয়েন্টে নির্মাণাধীন বাঁধ কেটে “নাইটি পাইপ” স্থাপনের অভিযোগ উঠছিল। বিষয়টি নিয়ে একাধিক গণমাধ্যমে বেশ কয়েকটি সংবাদ প্রকাশিত হয়। কিন্তু গাবুরার প্রভাবশালী এই গোষ্ঠীর হিংস্র মনোভাবের কারণে ইচ্ছে থাকার সত্ত্বেও…
