Author: দৈনিক নবদিগন্ত

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে একই পরিবারের বাবা মা ও ছেলে এই তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন অনন্তপুর গ্রামের মৃত আলি মাহমুদের ছেলে নুরুল আমীন (৬০), তার সহধর্মিনীফাতেমা বেগম (৫০) ও ছেলে ফরহাদ শাহ (৩৮)। সোমবার বিকেলে অনন্তপুর গ্রামে তাদের একটি টং দোকানে কাজ করার সময় বাবা,মা ও ছেলে ঘরের ভেতরে থাকা বিদ্যুৎতের তারে হাত লেগে একে একে তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। তাৎক্ষণিক আশপাশের লোকজন এসে দেখেন টং দোকানেই তিনজন মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে বিশ্বম্ভরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ লাইন বন্ধ করে তাদের স্থানীয় বিশ^ম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে নিয়ে আসার পর…

Read More

সৌরভ সোহরাব, ​সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ “উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের সিংড়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। ​সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি সিংড়া পৌরশহরের প্রধান প্রধান সড়ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে। এতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশাজীবী ও সর্বস্তরের সাধারণ মানুষ  অংশ নেন। ​র‍্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত…

Read More

আফজাল মিয়া, বিশ্বনাথ প্রতিনিধিঃ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়ন শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই ২০২৬) অলংকারী ইউনিয়নের হযরত আমির হামজা( রাঃ) জামেয়া ইসলামীয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা মজলিসে শূরার অন্যতম সদস্য, বিশ্বনাথ উপজেলা আমীর এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো…

Read More

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ একজনকে আটক করেছে র‍্যাব সিক্স । সোমবার (০৬ জুলাই) সন্ধ্যায় খুলনা মোংলা মহাসড়কের ফয়লা সিএন্ডবি মোড়ে একটি মাহিন্দ্রা গাড়িতে অভিযান চালিয়ে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার মিলন তালুকদারের পুত্র ইব্রাহিম তালুকদার (২৩) কে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক করে র‍্যাব। র‍্যাব সিক্সের অপারেশন কর্মকর্তা জানান, ফেনী থেকে বাগেরহাটের রামপালের উদ্যেশ্য বিপুল পরিমাণ গাঁজার একটি চালান আসছে বলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় তারা । অভিযানে আনুমানিক ১০ থেকে ১৫ কেজি গাজা সহ ইব্রাহিম তালুকদারকে আটক করা হয় । আটককৃত ইব্রাহিম ও উদ্ধারকৃত গাঁজা পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Read More

এম টি রহমান মাহমুদ, গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় প্রধান আসামি উজ্জ্বল বিশ্বাস এবং অপরাধে সহায়তার দায়ে কল্পনা বিশ্বাসকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রধান আসামিকে এক লাখ টাকা এবং সহায়তাকারীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। সোমবার (৬ জুলাই) গোপালগঞ্জের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ মোরশেদ আলম এ রায় ঘোষণা করেন। মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালে কাশিয়ানী উপজেলার তিলছড়া গ্রামের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে উত্যক্ত করতেন উজ্জ্বল বিশ্বাস। পরে একই বছরের ৩ অক্টোবর সন্ধ্যায় কল্পনা বিশ্বাস তালের পিঠা বানানোর কথা…

Read More

এরশাদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লায় সাংবাদিকদের অধিকার রক্ষা,পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ-এর কুমিল্লা জেলা শাখার দায়িত্বশীলদের কর্মপরিকল্পনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই) বেলা ১১টায় কুমিল্লা প্রেসক্লাবের দ্বিতীয় তলায় অনুষ্ঠিতব্য সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি ওমর ফারুক তাপসী।সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।সভায় জেলা কমিটির বিভিন্ন দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।বক্তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ,মর্যাদা রক্ষা, নির্যাতনের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা,সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং সাংবাদিকদের ন্যায্য অধিকার…

Read More

আহসান হাবিব, মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি: দুই দফা দাবি বাস্তবায়নের দাবিতে রংপুরের মিঠাপুকুর উপজেলায় বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে অনির্দিষ্টকালের অফিস ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচি শুরু হয়েছে। সোমবার (৬ জুলাই) থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শাখা ডাকঘরের কর্মচারীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শাখা ডাকঘরের কর্মচারীরা ন্যায্য বেতন-ভাতা এবং প্রাপ্য মর্যাদা থেকে বঞ্চিত। তাই দ্রুত তাদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা। মানববন্ধনে বক্তব্য দেন মামুনার রশিদ, রানার চৌধুরী (গোপালপুর), তাজিমুল ইসলাম (পোস্টমাস্টার, ময়েনপুর-কদমতলা) এবং ঈসামিয়া রানার (সেরডাঙ্গা)। আন্দোলনকারীদের দুই দফা দাবি হলো— শাখা ডাকঘর কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি। বিভাগীয় কর্মচারী…

Read More

এম এইচ কামাল, বরিশাল প্রতিনিধিঃ ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), বাকেরগঞ্জের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো.…

Read More

মোঃ সুজন আহম্মেদ, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া বাজার এলাকায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক যুবককে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (০৬ জুলাই ২০২৬) দুপুর ১২টার দিকে ভাঙ্গুড়া বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাঙ্গুড়া পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মো. রাসেল (৩০), মৃত রেজাউল করিমের ছেলে। তিনি ভাঙ্গুড়া উপজেলার সারুটিয়া এলাকার বাসিন্দা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ৯ (নয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।…

Read More

মোঃ সুজন আহমেদ, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধিঃ চিকিৎসাধীন রোগীদের আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে এবং তীব্র গরমে স্বস্তি দিতে পাবনার ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচটি সিলিং ফ্যান প্রদান করেছে ভাঙ্গুড়া পৌরসভা। রোববার ভাঙ্গুড়া পৌরসভার প্রশাসক জনাব মিজানুর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোছাঃ হালিমা খানমের নিকট আনুষ্ঠানিকভাবে সিলিং ফ্যানগুলো হস্তান্তর করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ফ্যানগুলো স্থাপন করা হবে। এতে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনরা গরমের সময় আরও স্বস্তিতে অবস্থান করতে পারবেন। এ সময় উপস্থিত সংশ্লিষ্টরা ভাঙ্গুড়া পৌরসভার এ জনকল্যাণমূলক উদ্যোগকে সাধুবাদ জানান এবং রোগীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে…

Read More