উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলের নড়াগাতী এলাকায় ডাকাতি সংঘটিত ডাকাত চক্রের সদস্যসহ ছয়জন গ্রেফতার লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় সংঘটিত একটি ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্য এবং লুণ্ঠিত স্বর্ণ কেনার অভিযোগে এক স্বর্ণকারকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, রোববার (৫ জুলাই) নড়াইল জেলা পুলিশের তথ্য জানানো হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন, খুলনার তেরোখাদা উপজেলার নদীয়ার চর মধ্যপাড়া গ্রামের জাকির মোল্যা ওরফে জেকের আলী (৪৮), নড়াইলের নড়াগাতী থানার কলাবাড়িয়া গ্রামের জাকির হোসেন তালুকদার ওরফে কাটাপ্পা (৫৪), কালিয়া উপজেলার জোকারচর গ্রামের পারভেজ মৃধা ওরফে…
Author: দৈনিক নবদিগন্ত
আব্দুল আজিজ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১২ লিটার চোলাইমদ এবং ৩০ লিটার চোলাইমদ তৈরির উপকরণসহ এক নারী ও এক পুরুষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (০৫ জুলাই, ২০২৬) বিকালে পত্নীতলা থানার হাসেনবেগপুর গ্রামে তাদের নিজ বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন—বত্তিশ চন্দ্র ওরফে সুমন (২৮), পিতা-বিষ্ণুপদ এবং দীপ্তি (৩৭), স্বামী-বিদাশুত। অভিযানকালে আসামিদের হেফাজত থেকে ১২ লিটার চোলাইমদ ও ৩০ লিটার মদ তৈরির উপকরণ জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মনিরুল ইসলাম ডাবলু, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গা উপজেলার ৫ নং বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তায় খাদ্যশস্য চাল ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায্যার্থে সংসদ সদস্য ও হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলুর অনুকুলে বরাদ্দকৃত খাদ্যশস্য চাল ও নগদ অর্থ বিতরন করা হয়। ৬ জুলাই সোমবার ৫ নং বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সরকারি বরাদ্দের চাল ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্যানেল চেয়ারম্যান মাসুদ রানার সভাপত্তিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল ও…
বাগেরহাট প্রতিনিধিঃ দীর্ঘদিন ধরে স্থগিত থাকা মোংলা বন্দর শ্রমিক কল্যাণ (সিবিএ) সংঘের নির্বাচন দ্রুত সম্পন্নের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ মাহমুদ পারভেজ বলেন, “মোংলা বন্দর দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর। এখানে কোনো ধরনের অস্থিতিশীলতা আমরা চাই না। শ্রমিকদের সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই আমাদের লক্ষ্য।” রোববার (৫ জুলাই) মোংলা বন্দর সিবিএ ভবনে অনুষ্ঠিত সভায় এস এম আসিফ নাইমের সঞ্চালনায় মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মচারী সংঘের আহ্বায়ক নাসির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ মাহমুদ পারভেজ বলেন, একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন পরিচালনা কমিটি আন্তরিকভাবে…
এম, এ মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের পুরানপাড়া এলাকায় চলাচলের রাস্তার জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে আহত কলেজ ছাত্র শফি উল্লাহ (২৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার (৫ জুলাই) রাত এশার নামাজের পর স্থানীয় কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়। নিহত শফি উল্লাহ সাবরাং পুরানপাড়ার বাসিন্দা হাফেজ মুখতার আহমদের ছেলে এবং হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের বিএসএস (পাস) কোর্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। স্থানীয় সূত্র জানায়, গত ৪ জুলাই হাফেজ মুখতার আহমদ ও কামাল আহমদ গংয়ের মধ্যে দীর্ঘদিনের চলাচলের রাস্তার জমি সংক্রান্ত বিরোধের বিষয়ে পুলিশি তদন্ত হওয়ার কথা ছিল। তদন্তকে কেন্দ্র করে…
মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ টানা ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক তিনটি পাহাড়ধসের ঘটনায় নারী ও শিশুসহ ৮ জন নিহত হয়েছেন। একই রাতে কক্সবাজার শহরের ছাত্তারঘোনা এলাকায় পাহাড়ধসে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে একরাতে জেলায় পাহাড়ধসে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে। সোমবার (৬ জুলাই) রাত ১টা ১০ মিনিটের দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের ডি/৬ ব্লকে মোহাম্মদ কামাল হোসাইনের বসতঘরের ওপর পাহাড়ের মাটি ধসে পড়ে। এতে কামাল হোসাইন (৪৪), তার স্ত্রী হুমায়রা বেগম (৩৯) ও চার বছর বয়সী ছেলে মোহাম্মদ আনাস নিহত হন। এছাড়া আহত হন আরও দুজন। টানা ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়ার…
মোঃ সুজন আহম্মেদ, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলায় মাদক সেবনের অভিযোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। রবিবার (৫ জুলাই) রাত প্রায় ৮টার দিকে উপজেলার মন্ডতোষ ইউনিয়নের মল্লিকচক গ্রামে এ অভিযান পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে মাদক সেবনের প্রমাণ পাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মল্লিকচক গ্রামের আব্দুল লতিফের ছেলে মো. শিহাব উদ্দিন (২৩) এবং একই গ্রামের মো. আফজাল সরকারের ছেলে মো. নাছিম উদ্দিন (২৭)-কে দোষী সাব্যস্ত করা হয়। পরে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০…
মো. রিয়াদ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাউছিয়ায় অবস্থিত ছায়া-১ কেন্দ্রে শাহবাজ ফাউন্ডেশনের উদ্যোগে রবিবার (৫ জুলাই ২০২৬) বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এদিন ডাঃ ওয়াহিদা ফেরদৌসী ও ডাঃ রাসেল পারভেজ রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করেন। কার্যক্রমে মোট ৩১ জন রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। এছাড়া প্রায় ৭ হাজার ৫০০ টাকা মূল্যের ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে রোগীদের মধ্যে বিতরণ করা হয়। শাহবাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, অসহায়, দুস্থ ও স্বল্প আয়ের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতি মাসের ৫, ১৫ ও ২৫ তারিখ নিয়মিত এই চিকিৎসাসেবা পরিচালিত হয়ে আসছে। চিকিৎসকের পরামর্শের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে…
মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন জেলা সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ। রবিবার (৫ জুলাই) সকালে তিনি পূর্ব ঘোষণা ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে রোগীদের ওয়াশরুম, রান্নাঘর (ক্যান্টিন), বিভিন্ন ওয়ার্ড এবং চিকিৎসাসেবা কক্ষ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় রোগীরা চিকিৎসাসেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ বলেন, “কাউকে পূর্বে না জানিয়ে আমি হাসপাতালের ক্যান্টিন, ওয়াশরুম ও সার্বিক পরিচ্ছন্নতা পরিদর্শন করেছি। সামগ্রিক পরিবেশ ও সেবার মান আমার কাছে সন্তোষজনক মনে হয়েছে।” উপজেলা স্বাস্থ্য ও পরিবার…
মো: আল-মাহফুজ শাওনঃ খুলনা মহানগরীর নতুন রাস্তা এলাকায় এনা পরিবহনের কাউন্টারের সামনে গলাকাটা অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। রোববার রাতে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, পথচারীরা রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আহত ব্যক্তি বরিশাল থেকে খুলনাগামী কোনো বাসের হেলপার হতে পারেন। তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়। পুলিশ তার পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ করছে। ঘটনাস্থল থেকে…
