এম টি রহমান মাহমুদ, গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় প্রধান আসামি উজ্জ্বল বিশ্বাস এবং অপরাধে সহায়তার দায়ে কল্পনা বিশ্বাসকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রধান আসামিকে এক লাখ টাকা এবং সহায়তাকারীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। সোমবার (৬ জুলাই) গোপালগঞ্জের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ মোরশেদ আলম এ রায় ঘোষণা করেন। মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালে কাশিয়ানী উপজেলার তিলছড়া গ্রামের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে উত্যক্ত করতেন উজ্জ্বল বিশ্বাস। পরে একই বছরের ৩ অক্টোবর সন্ধ্যায় কল্পনা বিশ্বাস তালের পিঠা বানানোর কথা…
Author: দৈনিক নবদিগন্ত
এরশাদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লায় সাংবাদিকদের অধিকার রক্ষা,পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ-এর কুমিল্লা জেলা শাখার দায়িত্বশীলদের কর্মপরিকল্পনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই) বেলা ১১টায় কুমিল্লা প্রেসক্লাবের দ্বিতীয় তলায় অনুষ্ঠিতব্য সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি ওমর ফারুক তাপসী।সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।সভায় জেলা কমিটির বিভিন্ন দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।বক্তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ,মর্যাদা রক্ষা, নির্যাতনের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা,সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং সাংবাদিকদের ন্যায্য অধিকার…
আহসান হাবিব, মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি: দুই দফা দাবি বাস্তবায়নের দাবিতে রংপুরের মিঠাপুকুর উপজেলায় বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে অনির্দিষ্টকালের অফিস ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচি শুরু হয়েছে। সোমবার (৬ জুলাই) থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শাখা ডাকঘরের কর্মচারীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শাখা ডাকঘরের কর্মচারীরা ন্যায্য বেতন-ভাতা এবং প্রাপ্য মর্যাদা থেকে বঞ্চিত। তাই দ্রুত তাদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা। মানববন্ধনে বক্তব্য দেন মামুনার রশিদ, রানার চৌধুরী (গোপালপুর), তাজিমুল ইসলাম (পোস্টমাস্টার, ময়েনপুর-কদমতলা) এবং ঈসামিয়া রানার (সেরডাঙ্গা)। আন্দোলনকারীদের দুই দফা দাবি হলো— শাখা ডাকঘর কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি। বিভাগীয় কর্মচারী…
এম এইচ কামাল, বরিশাল প্রতিনিধিঃ ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), বাকেরগঞ্জের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো.…
মোঃ সুজন আহম্মেদ, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া বাজার এলাকায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক যুবককে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (০৬ জুলাই ২০২৬) দুপুর ১২টার দিকে ভাঙ্গুড়া বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাঙ্গুড়া পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মো. রাসেল (৩০), মৃত রেজাউল করিমের ছেলে। তিনি ভাঙ্গুড়া উপজেলার সারুটিয়া এলাকার বাসিন্দা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ৯ (নয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।…
মোঃ সুজন আহমেদ, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধিঃ চিকিৎসাধীন রোগীদের আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে এবং তীব্র গরমে স্বস্তি দিতে পাবনার ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচটি সিলিং ফ্যান প্রদান করেছে ভাঙ্গুড়া পৌরসভা। রোববার ভাঙ্গুড়া পৌরসভার প্রশাসক জনাব মিজানুর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোছাঃ হালিমা খানমের নিকট আনুষ্ঠানিকভাবে সিলিং ফ্যানগুলো হস্তান্তর করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ফ্যানগুলো স্থাপন করা হবে। এতে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনরা গরমের সময় আরও স্বস্তিতে অবস্থান করতে পারবেন। এ সময় উপস্থিত সংশ্লিষ্টরা ভাঙ্গুড়া পৌরসভার এ জনকল্যাণমূলক উদ্যোগকে সাধুবাদ জানান এবং রোগীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে…
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলের নড়াগাতী এলাকায় ডাকাতি সংঘটিত ডাকাত চক্রের সদস্যসহ ছয়জন গ্রেফতার লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় সংঘটিত একটি ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্য এবং লুণ্ঠিত স্বর্ণ কেনার অভিযোগে এক স্বর্ণকারকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, রোববার (৫ জুলাই) নড়াইল জেলা পুলিশের তথ্য জানানো হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন, খুলনার তেরোখাদা উপজেলার নদীয়ার চর মধ্যপাড়া গ্রামের জাকির মোল্যা ওরফে জেকের আলী (৪৮), নড়াইলের নড়াগাতী থানার কলাবাড়িয়া গ্রামের জাকির হোসেন তালুকদার ওরফে কাটাপ্পা (৫৪), কালিয়া উপজেলার জোকারচর গ্রামের পারভেজ মৃধা ওরফে…
আব্দুল আজিজ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১২ লিটার চোলাইমদ এবং ৩০ লিটার চোলাইমদ তৈরির উপকরণসহ এক নারী ও এক পুরুষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (০৫ জুলাই, ২০২৬) বিকালে পত্নীতলা থানার হাসেনবেগপুর গ্রামে তাদের নিজ বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন—বত্তিশ চন্দ্র ওরফে সুমন (২৮), পিতা-বিষ্ণুপদ এবং দীপ্তি (৩৭), স্বামী-বিদাশুত। অভিযানকালে আসামিদের হেফাজত থেকে ১২ লিটার চোলাইমদ ও ৩০ লিটার মদ তৈরির উপকরণ জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মনিরুল ইসলাম ডাবলু, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গা উপজেলার ৫ নং বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তায় খাদ্যশস্য চাল ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায্যার্থে সংসদ সদস্য ও হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলুর অনুকুলে বরাদ্দকৃত খাদ্যশস্য চাল ও নগদ অর্থ বিতরন করা হয়। ৬ জুলাই সোমবার ৫ নং বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সরকারি বরাদ্দের চাল ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্যানেল চেয়ারম্যান মাসুদ রানার সভাপত্তিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল ও…
বাগেরহাট প্রতিনিধিঃ দীর্ঘদিন ধরে স্থগিত থাকা মোংলা বন্দর শ্রমিক কল্যাণ (সিবিএ) সংঘের নির্বাচন দ্রুত সম্পন্নের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ মাহমুদ পারভেজ বলেন, “মোংলা বন্দর দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর। এখানে কোনো ধরনের অস্থিতিশীলতা আমরা চাই না। শ্রমিকদের সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই আমাদের লক্ষ্য।” রোববার (৫ জুলাই) মোংলা বন্দর সিবিএ ভবনে অনুষ্ঠিত সভায় এস এম আসিফ নাইমের সঞ্চালনায় মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মচারী সংঘের আহ্বায়ক নাসির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ মাহমুদ পারভেজ বলেন, একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন পরিচালনা কমিটি আন্তরিকভাবে…
