নলডাঙ্গা(নাটোর) প্রতিনিধিঃ
নাটোরে আর্জেন্টিনা ভক্তদের আনন্দ র্যালি সম্পন্ন হয়েছে। আজ রবিবার বিকেলে শহরের বিভিন্ন এলাকা থেকে ভক্তরা র্যালি নিয়ে শহরের কানাইখালী মিনি স্টেডিয়ামে এসে জমা হয়। পরে সবাই মিলে একটি বড় র্যালি বের করে শহরের মূল সড়ক ঘুরে আসে।
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ফাইনালে যাওয়ার আনন্দ উদযাপনে এই আয়োজন করা হয়েছে। র্যালিতে নাটোরের ফুটবলপ্রেমী ও আর্জেন্টিনা সমর্থকরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করছে।
আর্জেন্টিনার ফাইনাল যাত্রা নিয়ে নাটোরের ফুটবলপ্রেমীদের মধ্যে উদযাপনমূলক পরিবেশ তৈরি হয়েছে। সেই আনন্দ ভাগ করে নিতে এই র্যালির আয়োজন বলে জানিয়েছে আয়োজকরা। আর্জেন্টিনা সমর্থকরা বিশ্বাস করে তাদের প্রিয় আর্জেন্টিনা দল গতবারের মতো এবারও বিশ্বকাপ জয় করবে।
এছাড়া আর্জেন্টিনা ভক্তরা আশা করেন তাদের সবচেয়ে ভালো খেলোয়ার এবং সর্বকালে সেরা লিওনের মেসি আজকে সর্বনিম্ন ২টি গোল করে গোল্ডেন বুট জিতে নিবে এবং তার সাথে আজকে হয়ত আরেকটি রেকর্ড গড়তে চলছে তাদের সমর্থক দল আর্জেন্টিনা। খেলা শেষে জয় হাসবে আর্জেন্টিনা, এটাই তাদের আশা।

