বগুড়ার নন্দীগ্রামে হত্যা ও ছুরিকাঘাতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবদল-ছাত্রদলের ৯ নেতাকর্মীকে বহিষ্কার। পৌর ছাত্রদল সভাপতি পলিনসহ নেতাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়। তবে ছাত্রদলের সাময়িক বহিষ্কার নোটিশ ঘিরে সমালোচনা চলছে। অনেকের মন্তব্য, সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মিললেও সাময়িক শব্দটি রহস্যজনক বলে মন্তব্য করছেন। বহিস্কৃতদের আবারওপদে ফেরানোর কূট-কৌশল। নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদল সভাপতি ফিরোজ আহমেদ, শাকিলকে ছুরিকাঘাত ও ছাত্রদলের সক্রিয় কর্মী মিলন রহমানকে হত্যার ঘটনায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। মামলা হলেও আসামীরা অধরা। ঘটনার বেশ-কয়েকদিন পর সাংগঠনিক পদক্ষেপ নিল যুবদল ও ছাত্রদল। শুক্রবার (৬ মার্চ) বিজ্ঞপ্তিতে জানানো হয়, বগুড়া…
Author: দৈনিক নবদিগন্ত
রবিবার (৮ মার্চ) দুপুর ১২টায় দূর্গাদহ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাদসা ইউনিয়ন শাখার মহিলা বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস ও পবিত্র রমাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মোঃ ফজলুর রহমান সাইদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ উদ্যোক্তা ও ভাদসা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন। আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন সেক্রেটারি মোঃ ইলিয়াস হোসেন, ওয়ার্ড সভাপতি আমির খসরু হিরোক, যুব বিভাগের ফিরোজ হোসেন। আলোচনা সভায় বক্তারা আন্তর্জাতিক মহিলা দিবসের গুরুত্ব, সমাজে নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা এবং পবিত্র রমাদান মাসের তাৎপর্য ও করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান…
মোঃ সুজন আহম্মেদ, বিশেষ প্রতিনিধি গত ২৯/১২/২০২৫ সকাল আনুমানিক ১০:০০ ঘটিকায় পাবনা শহরের অগ্রণী ব্যাংক রোডস্থ সোনালী ব্যাংক শাখা থেকে ভুক্তভোগী মোঃ মনিরুল ইসলাম (৫০) ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা উত্তোলন করেন। পরবর্তীতে ব্যাংক থেকে বের হওয়ার সময় অজ্ঞাতনামা ব্যক্তি কৌশলে তার ব্যাগ হতে উক্ত টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় পাবনা থানায় মামলা রুজু করা হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পটুয়াখালী থানা পুলিশ ৩ জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। উল্লেখ্য, ঘটনাটি পাবনা থানাধীন এলাকায় সংঘটিত হওয়ায় মামলাটি পাবনা থানায় রুজু হয়েছে, তবে আসামিরা পটুয়াখালী থানা এলাকায় অবস্থান করায় সেখান থেকে তাদের গ্রেপ্তার…
মোঃ জাহিদুর রহিম মোল্লা, জেলা প্রতিনিধি রাজবাড়ী রাজবাড়ীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সৌদি আরব প্রবাসী মোটরসাইকেল চালক জিল্লাল হোসেন (৪০) নিহত হয়েছেন। সোমবার (০২ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিল্লাল হোসেন রাজবাড়ী পৌর শহরের ভবানীপুর এলাকার বাসিন্দা এবং কালুখালীর মাজবাড়ী গ্রামের তানেজ উদ্দিনের ছেলে। তিনি ছুটিতে সৌদি আরব থেকে বাড়িতে এসেছিলেন। এদিকে দুর্ঘটনার পর স্থানীয়দের গণপিটুনিতে আহত হয়েছেন ঘাতক ট্রাকচালক আনিছ (৩৫)। পাংশা হাইওয়ে থানার ওসি মাকছুদর রহমান মুরাদ জানান, রাজবাড়ী থেকে কালুখালীর দিকে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন জিল্লাল হোসেন। পথে বাগমারা এলাকায় বিপরীত দিক থেকে কুষ্টিয়া থেকে আসা ১০ চাকার একটি…
মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা) প্রতিনিধি ফরিদপুর: স্ত্রী ও স্কুল পড়ুয়া সন্তানকে বাঁশের খুটির সাথে বেঁধে রেখে নির্যাতনের অভিযোগের ঘটনায় অভিযুক্ত সাহিদ শেখ (৪৫) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সালথা থানা পুলিশ। আজ সোমবার (২ মার্চ) রাতে উপজেলার মাঝারদিয়া এলাকা থেকে সালথা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। অভিযুক্ত সাহিদ শেখ ওই গ্রামেরই মোঃ আকুব্বর শেখের ছেলে। উল্লেখ্য গত (২৮ ফেব্রুয়ারি) সালথায় স্ত্রী- সন্তানকে খুঁটিতে বেঁধে মাদক ব্যবসায়ীর নির্যাতন শিরোনামে জাতীয় দৈনিক ঐশী বাংলা পত্রিকাসহ দেশের বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পরেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। তারই ধারাবাহিকতায় গ্রেফতার হল মাদক ব্যবসায়ী সাহিদ শেখ। সারদা থানার অফিসার ইনচার্জ (ওসি)…
তরুণ শিক্ষার্থীদের মানবিক উদ্যোগে দেশের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে নবজাগরণ ফাউন্ডেশন বাংলাদেশ। বগুড়ার তরুণ সমাজসেবক সাদাব মাহাদী–এর নেতৃত্বে প্রতিষ্ঠিত এই সংগঠনটি বগুড়া থেকে শুরু করে ঢাকা, রংপুর, রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিকভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে নবজাগরণ ফাউন্ডেশন রংপুর শাখার উদ্যোগে শতাধিক অসহায়, দিনমজুর, শ্রমজীবী ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়। একবেলা ইফতার অসহায় মানুষের মুখে হাসি ফোটায়। এই মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন স্মৃতিকনা অধিকারী, ওহিদুল, আরিফ, চৈতি, মনির, জয়ন্ত ও অভি। তারা সবাই নিজেদের সময় ও শ্রম উৎসর্গ করে অসহায় মানুষের পাশে দাঁড়ান। উল্লেখ্য, কোনো বাহ্যিক অনুদান ছাড়াই শিক্ষার্থী তরুণদের নিজস্ব উদ্যোগে…
রমজান জুড়ে ইফতার বিতরণ কর্মসূচি: আজ ১১ তম ইফতার বিতরণ কর্মসূচি রাজধানীর মিরপুর-১ জনতা হাউজিং এলাকায় অসহায় ও পথশিশুদের মাঝে ইফতার বিতরণ করেছে সামাজিক সংগঠন আপন শিকড় ফাউন্ডেশন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন। তিনি বলেন, রমজানের পবিত্র মাসে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সৌরভ দত্ত, কলকাতা: নির্ধারিত সময়েই হবে বাংলায় ভোট। গত কয়েকদিন আগেই এই বিষয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তবে কবে ভোট ঘোষণা হবে তা নিয়ে রয়েছে জল্পনা। রবিবার কমিশনের প্রতিনিধিদলের আসার কথা থাকলেও নবান্নের অনুরোধে সাড়া দিয়ে তা স্থগিত রাখা হয়েছে। ফলত জল্পনা আরও তীব্র হয়েছে। এর মধ্যেই জরুরি বৈঠক ডাকল নির্বাচন কমিশন। নির্বাচনের প্রস্তুতি নিয়ে সোমবার এবং মঙ্গলবার দফায় দফায় এই বৈঠক হবে বলে জানা গিয়েছে। যেখানে একদিকে নিরাপত্তা সংক্রান্ত আলোচনা হতে পারে, অন্যদিকে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার-সহ বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিগুলির শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবে কমিশন। সোমবার সকাল ১১ টা থেকে বৈঠক শুরু হবে। প্রথম ধাপে কমিশনার, আইজি,…
মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা) প্রতিনিধি ফরিদপুর: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল-খামেনি শহীদ হয়েছেন আজ রবিবার (১ মার্চ) বাংলাদেশ সময় ভোরে বিষয়টি জানিয়েছেন ইরান কর্তৃপক্ষ। মৃত্যুর ১১ দিন আগে সর্বশেষ বারের মতো তিনি জনসম্মুখে বক্তৃতা দিয়েছিলেন। সেখানে তিনি প্রতিরোধক অস্ত্রের প্রয়োজনীয়তা তুলে ধরেছিলেন। জেনেভায় যখন ওয়াশিংটন ও তেহরানের পরোক্ষ আলোচনা হয়েছিল, তখন তিনি বক্তৃতা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমাদের প্রতিরোধক অস্ত্র থাকতেই হবে। যদি কোন দেশের কাছে তা না থাকে, তাহলে সেটা তার শত্রুর পায়ের তলায় মিশে যেতে বাধ্য হয়। প্রতিরোধক অস্ত্র আমাদের দেশের জন্য অতি জরুরী একটি বিষয়। আমেরিকানরা কোন কারণ ছাড়াই এখানে নাক গলাচ্ছেন। তারা বলে তোমরা এমন…
মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়া থেকে অস্ত্র ও গুলিসহ ঢাকা যাওয়ার সময় মুন্না মন্ডল (২২) নামে এক যুবক রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হাতে আটক হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারী) বিকেল ৪টার সময় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়ন পরিষদের সামনে লোকাল বাস তল্লাশি করে তাকে আটক করা হয়। আটক মুন্না কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ভাগযোগ কাস্টম গ্রামের মনিরুল মন্ডলের ছেলে। তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন, ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুল ইসলাম আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদে রাজবাড়ী-কুষ্টিয়া…
