আল মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি: হাজারো শিক্ষার্থীকে জ্ঞানের আলোয় আলোকিত করেছেন তিনি। অথচ জীবনের শেষ প্রান্তে এসে নিজের ঘরেই ঠাঁই হলো না তার। ছেলের অবহেলা ও নির্যাতনের শিকার হয়ে এখন বৃদ্ধাশ্রমেই দিন কাটাচ্ছেন রাষ্ট্রবিজ্ঞানের সাবেক অধ্যাপক রেজাউল হারুন বাবু। জানা যায়, রেজাউল হারুন বাবু মিরপুর বাংলা কলেজ, শহীদ স্মৃতি কলেজ ও কবি নজরুল ইসলাম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীকে শিক্ষার আলোয় আলোকিত করেছেন। তবে সম্প্রতি পারিবারিক এক ঘটনার জেরে তাকে ঢাকার নিজ বাড়ি ছেড়ে যেতে বাধ্য হতে হয়। একদিন সকালে অসুস্থতার কারণে ছেলেকে বাজারে যেতে বললে ছেলে আদনান ক্ষিপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, সে…
Author: দৈনিক নবদিগন্ত
খুলনা প্রতিনিধি: খুলনার দিঘলিয়া উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ ও ককটেলসহ খবির মোল্লা গ্রুপের সাত সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম বিষয়টি নিশ্চিত করেছেন। আটক ব্যক্তিরা হলেন— মো. সিরাজ মোল্লা (৫৫), মো. মিজানুর ফকির (৫৫), তুহিন মোল্লা (২৪), ইমরান মোল্লা (২৩), আশিক মোল্লা (২০), নাছিম শেখ (২১) এবং জনি মোল্লা (৩৭)। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দিঘলিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় অস্ত্র, গোলাবারুদ ও ককটেলসহ খবির মোল্লা গ্রুপের সাত সদস্যকে আটক করা হয়। কোস্টগার্ড সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের সবার বাড়ি নড়াইল জেলার কালিয়া থানার বিভিন্ন এলাকায়। তাদের বিরুদ্ধে আইনগত…
খুলনা প্রতিনিধি: খুলনার দৌলতপুর থানার কেডিএ কল্পতরু মার্কেটের সামনে দুর্বৃত্তদের গুলিতে রাশিকুল আলম রাশু নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, রাশিকুল আলম রাশু ওই এলাকায় অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করে। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের পরিচয় এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য…
ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে মশাল মিছিল থেকে ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়ের করা বিস্ফোরক মামলায় ইমরুজ রায়হান তানজিম (২৬) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ইমরুজ রায়হান তানজিম উপজেলার কান্তনগর গ্রামের হাতেম আলীর ছেলে। তিনি কালেরপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি। পুলিশ জানায়, শনিবার (১৫ মার্চ) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে রোববার দুপুর ১২টার দিকে ধুনট থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠায়। মামলা সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৩০ নভেম্বর রাত প্রায় ২টার দিকে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা চৌকিবাড়ি ইউনিয়নের ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় একটি মশাল মিছিল বের করেন। এ…
মো: আল হাসান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটে মোটরসাইকেল কিনে না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে পিতা খুন হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় কালাই উপজেলার পুনট ইউনিয়নের বফলগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ছেলে গোলাপ হোসেন তার পিতা আক্কাস আলীর কাছে আলু বিক্রির টাকা দিয়ে একটি মোটরসাইকেল কিনে দেওয়ার দাবি জানায়। পিতা মোটরসাইকেল কিনে দিতে অস্বীকৃতি জানালে গোলাপ হোসেন ক্ষিপ্ত হয়ে বটি, লাঠি ও কাঠের বাটাম দিয়ে পিতা আক্কাস আলীকে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার মা ও বোন থামাতে এলে তাদের ওপরও হামলা চালায় ছেলে গোলাপ হোসেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত বগুড়া…
মোঃ জাহিদুর রহিম মোল্লা, জেলা প্রতিনিধি রাজবাড়ীঃ রাজবাড়ীতে আলু ভর্তি ট্রাক উল্টে সজীব হোসেন নামে ২৩ বছর বয়সী এক চালক নিহত হয়েছেন। রোববার ভোর ৬টার দিকে রাজবাড়ী–ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের কামালদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সজীব হোসেন নাটোর সদর উপজেলার বসিলা এলাকার শাহাদৎ হোসেনের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, জয়পুরহাট থেকে আলুভর্তি একটি ট্রাক বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল। ট্রাকটি রাজবাড়ী সদর উপজেলার কামালদিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ট্রাকটি ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালক সজীব হোসেন নিহত হন। খবর পেয়ে আহলাদীপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে…
ক্রাইম রিপোর্টার: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারে বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসানের বিরুদ্ধে ক্ষুদ্র তরমুজ ব্যবসায়ী মাহফুজকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে বাজারের ব্যবসায়ীদের মাঝে উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি চন্দ্রগঞ্জ বাজারে তরমুজ বিক্রিকে কেন্দ্র করে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান ক্ষুদ্র ব্যবসায়ী মাহফুজের উপর চড়াও হন। এ সময় তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী মাহফুজ। ঘটনার পর বাজারের অন্যান্য ক্ষুদ্র ব্যবসায়ীরা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, বাজারে ছোট ব্যবসায়ীরা নানা ধরনের চাপ ও ভোগান্তির মধ্যে ব্যবসা পরিচালনা করছেন। এমন ঘটনায়…
মো: আল হাসান, জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটে আট বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ফরিদ জামান (২৩) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। বুধবার (১১ মার্চ) রাত ১১টার দিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগাঁ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে র্যাব। গ্রেপ্তারকৃত ফরিদ জামান নওগাঁর মহাদেবপুর উপজেলার মহেশপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে। তিনি জয়পুরহাটের একটি স্থানীয় মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক। র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযুক্ত শিক্ষক ফরিদ জামান গত ৬ মাস ধরে ভয়ভীতি দেখিয়ে ওই শিশু শিক্ষার্থীকে বিভিন্ন সময় বলাৎকার করে আসছিলেন। গত মাসের…
মোঃ রাব্বি আলী, চাঁদপুর প্রতিনিধি চাঁদপুর জেলা প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সমাজের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ জনগণের সামনে তুলে ধরা সাংবাদিকদের প্রধান দায়িত্ব। তিনি বিভেদ ভুলে সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে গণমাধ্যমকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। পবিত্র মাহে রমজান উপলক্ষে মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় শহরের চেয়ারম্যান ঘাটস্থ কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পোর্টালটির সম্পাদক ও চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. শেখ মহসিনের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের নির্বাহী সম্পাদক এস. এম. মহসিনের সঞ্চালনায় এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী নুরুল আমিন খান…
মো: আল হাসান , জয়পুরহাট জেলা: জয়পুরহাটের আক্কেলপুরে কানে হেডফোন লাগিয়ে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে রিমন (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১১ মার্চ) সকালে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে জয়পুরহাট জেলার আক্কেলপুর পৌরসভার হালির মোড় এলাকায়। নিহত রিমন আক্কেলপুর উপজেলার হালিরমোড় এলাকার বাবু হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি পোল্ট্রি খামারে শ্রমিক হিসেবে কাজ করতেন। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, কানে হেডফোন লাগিয়ে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন রিমন। এ সময় ট্রেনের শব্দ শুনতে না পেয়ে তিনি ট্রেনের নিচে কাটা পড়েন। পরে স্থানীয়রা বিষয়টি রেলওয়ে পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে…
