রাকিবুল হাসান, শ্যামনগর প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৬২ নং মুন্সিগঞ্জ সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মায়মুন শাকিব মিনহাজ বৃত্তি পেয়েছে, তাই বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে কৃতি সম্মাননা দেওয়া হয়েছে।
সোমবার (২০ জুলাই ২০২৬) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক মহাসিন আলম এর সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহিন হোসেন, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. বিলাল হোসেন, মুন্সিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব মণ্ডল এবং শিক্ষক বজলুর রহমান।
এ সময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেলিম হোসেন, সহকারী শিক্ষক ফিরোজা পারভিন, মোছা. রোজিনা খাতুন, প্রতিভা বালাসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবুজার গাজী, কামাল গাজী, রিতা রানী, রেকছানা পারভীনসহ এলাকাবাসী, অভিভাবক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সায়মুন শাকিব মিনহাজকে সম্মাননা স্মারক এবং শুভেচ্ছা জানানো হয়। একই সাথে বিদ্যালয়ের পক্ষ থেকে নতুন নির্বাচিত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিকেও সম্মাননা দেওয়া হয়।
বক্তারা শিক্ষার্থীর এ সাফল্যে খুশি হয়ে বলেন, এই ধরনের অর্জন অন্য শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে উৎসাহিত করবে এবং বিদ্যালয়ের সুনাম বাড়াবে।

