রবিবার (৮ মার্চ) দুপুর ১২টায় দূর্গাদহ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাদসা ইউনিয়ন শাখার মহিলা বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস ও পবিত্র রমাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মোঃ ফজলুর রহমান সাইদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ উদ্যোক্তা ও ভাদসা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন। আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন সেক্রেটারি মোঃ ইলিয়াস হোসেন, ওয়ার্ড সভাপতি আমির খসরু হিরোক, যুব বিভাগের ফিরোজ হোসেন।
আলোচনা সভায় বক্তারা আন্তর্জাতিক মহিলা দিবসের গুরুত্ব, সমাজে নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা এবং পবিত্র রমাদান মাসের তাৎপর্য ও করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

বক্তারা বলেন, ইসলাম নারীদের সম্মান ও মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে এবং রমাদান মাস মানুষের আত্মশুদ্ধি, সংযম ও মানবকল্যাণের শিক্ষা দেয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ ফজলুর রহমান সাইদ বলেন, একটি উন্নত সমাজ গঠনে নারীদের অংশগ্রহণ অপরিহার্য। তিনি নারীদের শিক্ষা, নৈতিকতা ও সামাজিক উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি তিনি পবিত্র রমাদান মাসকে আত্মসংযম, মানবিকতা ও আল্লাহর নৈকট্য লাভের উত্তম সুযোগ হিসেবে গ্রহণ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, নারী নেতৃবৃন্দ ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
