Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী
  • নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ
  • নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রূপগঞ্জে বিদেশি পিস্তল-রামদাসহ কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪
  • পত্নীতলায় আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Sunday, October 18
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | খুলনা | সাংবাদিক মহসিন উল হাকিমের একটি পোস্ট পাল্টে দিল উপকূলের চিত্র

সাংবাদিক মহসিন উল হাকিমের একটি পোস্ট পাল্টে দিল উপকূলের চিত্র

দৈনিক নবদিগন্তBy দৈনিক নবদিগন্ত07/07/2026 খুলনা No Comments3 Mins Read
সাংবাদিক মহসিন উল হাকিমের একটি পোস্ট পাল্টে দিল উপকূলের চিত্র
সাংবাদিক মহসিন উল হাকিমের একটি পোস্ট পাল্টে দিল উপকূলের চিত্র
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

রাকিবুল হাসান, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

উপকূলীয় জনপদ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস আর নোনা পানির সঙ্গে লড়াই করেই এখানকার মানুষের বসবাস। গত কয়েক দশকে আইলা, আম্পানসহ ১৫-২০টি বড় ও মাঝারি দুর্যোগ আঘাত হেনেছে এই ইউনিয়নে। কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি আর প্রাণহানির পরও টিকে থাকার জন্য সরকার মেগা প্রকল্পের মাধ্যমে টেকসই বাঁধ নির্মাণ করছে। অথচ সেই বাঁধই কেটে অবৈধভাবে লবণ পানি ঢোকাচ্ছিল একটি প্রভাবশালী মহল।

বাঁধ নির্মাণের শুরু থেকে গাবুরার বিভিন্ন পয়েন্টে নির্মাণাধীন বাঁধ কেটে “নাইটি পাইপ” স্থাপনের অভিযোগ উঠছিল। বিষয়টি নিয়ে একাধিক গণমাধ্যমে বেশ কয়েকটি সংবাদ প্রকাশিত হয়। কিন্তু গাবুরার প্রভাবশালী এই গোষ্ঠীর হিংস্র মনোভাবের কারণে ইচ্ছে থাকার সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চোখে পড়ার মতো কোন পদক্ষেপ নিতে পারিনি।

গত ২রা জুলাই ব্যাক্তিগত সফরে বাংলাদেশের প্রথম সারির সাংবাদিক মোহসিন উল হাকিম গাবুরাতে আসেন। সুন্দরবন বন্ধে বনজীবীদের সার্বিক খোঁজ খবর ও মেগা প্রকল্পের বাঁধ পরিদর্শনের সময় বাঁধ কাঁটার ভিডিও ধারণ করেন। তাৎক্ষণিক প্রতিবাদের পাশাপাশি বাঁধ কাটা ও পাইপ স্থাপনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন।

পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়। সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সুশীল সমাজ সবাই ঘটনার তীব্র নিন্দা জানান। গাবুরার সর্বস্তরের মানুষ মানবন্ধনের সিদ্ধান্ত নেয়। পাশাপাশি জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জমা পড়ে।

জনরোষ ও গণমাধ্যমের চাপের মুখে অবশেষে নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন। ৭ জুলাই মঙ্গলবার সকাল থেকে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক এর নেতৃত্বে যৌথ অভিযান শুরু হয়। এসময় অভিযানে অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদ হোসাইন, শ্যামনগর থানার ওসি মোঃ শফিউল পাটোয়ারী,পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ ইমরান হোসেন,গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ ছাড়াও সাধারণ মানুষের সহযোগিতায় গাবুরা ইউনিয়নের উপকূলজুড়ে চলে অবৈধ নাইটি পাইপ উচ্ছেদ কার্যক্রম। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, একটি পাইপও অবশিষ্ট থাকতে অভিযান বন্ধ হবে না।

গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাছুদুল আলম বলেন,উপকূল রক্ষায় মেগা প্রকল্পের বিকল্প নেই। কেউ যদি ব্যক্তি স্বার্থে তা নষ্ট করে, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক বলেন,এটি রাষ্ট্রীয় সম্পদ নষ্টের অপরাধ। এই অপরাধ নির্মূলে আমরা অভিযান শুরু করেছি এবং এটি চলমান থাকবে। পুনরায় যদি কেউ এ ধরনের অপরাধের সাথে যুক্ত হয় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শ্যামনগর পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মোঃ ফরিদুল ইসলাম জানান, গাবুরাতে অবৈধ নাইনটি উচ্ছেদ অভিযান শুরু হয়েছে এবং এটি চলমান থাকবে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপকূলীয় ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. হারুন বলেন, গাবুরার মতো দ্বীপ ইউনিয়নে একটি ছিদ্রই পুরা বাঁধকে ঝুঁকিতে ফেলে দেয়। এটি শুধু অপরাধ না এটি উপকূলীয় জনগোষ্ঠীর বিরুদ্ধে নাশকতা।

সাংবাদিক মোহসিন উল হাকিম বলেন, মানুষের অধিকারের জন্য কলম ধরেছি,সেটা নিশ্চিত না হওয়া পর্যন্ত চলবে।গাবুরাবাসী চায় সর্বশেষ পাইপটি উচ্ছেদের মধ্যে দিয়ে অভিযান শেষ হোক। সংশ্লিষ্ট ও প্রশাসনের কাছে আমিও এটাই প্রত্যাশা করি।

এতো এতো প্রতিশ্রুতি, সাংবাদিক মোহসিন উল হাকিমের সাহসী প্রতিবেদন আর প্রশাসনের সমন্বিত উদ্যোগে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে গাবুরার মানুষ। তাদের একটাই দাবি — উপকূল রক্ষার এই লড়াই যেন থেমে না যায়। আবার যেন নাইনটি নামক অভিশাপ আর লোনাপানির ওঠানামার খেলায় ধংস না হয় উপকূলীয় জনপদ।

উপকূল সাংবাদিক সাংবাদিকের পোস্ট

Keep Reading

2 Mins Read

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

1 Min Read

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

2 Mins Read

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

খুলনা 24/09/2026

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

24/09/2026

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

24/09/2026

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

24/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.