রাকিবুল হাসান শ্যামনগর প্রতিনিধিঃ উপকূলীয় জীবিকা উন্নয়ন ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়ায় নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন (এনজিএফ)-এর উদ্যোগে (৮ ই জুলাই) বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। গ্রীন ক্লাইমেট ফান্ডের অর্থায়নে এবং পিকেএসএফ-এর সহায়তায় বাস্তবায়িত (আর এইচ এল) প্রজেক্ট এর আওতায় এ বৃক্ষরোপণ কার্যক্রম গ্রহণ করা হয়। কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবু । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাসুদুল হক প্রকল্প সমন্বয় কারী আর এইচ এল প্রজেক্ট, এনজিএফ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রকল্পের মনিটরিং অফিসার নাজমুল আলম সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উক্ত কর্মসূচিতে সার্বিক সহযোগিতা প্রদান করেন আটুলিয়া পরিবেশ উন্নয়ন…
Author: দৈনিক নবদিগন্ত
রাকিবুল হাসান, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: ৪০ বছর ধরে রোগীদের স্বেচ্ছায় দেওয়া নামমাত্র ফি’তে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন শ্যামনগরের সুন্দরবনঘেঁষা পার্শ্বেখালী গ্রামের সুনীল কুমার মন্ডল নামে এক পল্লী চিকিসৎক। চিকিৎসা নিতে আসা রোগীদের কাছে টাকা না থাকলেও দেন চিকিৎসা ও ফ্রি ওষুধ। এতে করে তিনি সবার কাছে ‘গরিবের ডাক্তারবাবু’ হিসেবে পরিচিত। তার এই চিকিৎসা সেবা নিয়ে খুশি রোগী ও এলাকাবাসীরাও। সুন্দরবনের উপকূলঘেঁষা জনপদে, যেখানে আধুনিক চিকিৎসাসেবা এখনও অনেকের কাছে দূরের স্বপ্ন, সেখানে গ্রামের সাধারণ মানুষের কাছে পল্লী চিকিৎসক সুনীল কুমার মন্ডল শুধু একজন গ্রাম্য ডাক্তার নন, বরং তিনি এলাকাবাসীর কাছে জীবনের সংকটে প্রথম এবং শেষ ভরসা। পল্লী চিকিসৎক সুনীল কুমার মন্ডলের…
মনিরুল ইসলাম ডাবলু, নলডাঙ্গা (নাটোর)প্রতিনিধিঃ নেই ঘর-বাড়ি। ঝড়,বৃষ্টিতে ভিজতে হয় তাকে। বছরের পর বছর থেকে অন্যের বাড়িতে আশ্রয়। আর কতদিন,আর কত বছর- রাজনৈতিক কারনে হারিয়েছেন পরিবার। ছেড়ে চলে গেছে,স্ত্রী,সন্তান,পিতা। তবুও কোন রাজনৈতিক অবিভাবক খোঁজ নেননি,কেউ কথা দিয়েও কথা রাখেননি। বিএনপি করে দীর্ঘ ১৭ বছরে নির্যাতনের শিকার,দল করে, সংসার হারানো,হতদরিদ্র, নির্যাতিত এক নেতা জাহিদুল ইসলাম অমি। তিনি নাটোরের নলডাঙ্গার মাধনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক। ৫ আগষ্টের পরও তিনি কোন সুযোগ-সুবিধা পাননি। নেই ঘর-বাড়ি। বাধ্য হয়ে তিনি এখন আশ্রয় নিয়েছেন,উপজেলার বাঁশিলার বিএনপির দলীয় কার্যলয়ে। জাহিদুল ইসলাম বাঁশিলা গ্রামের মোঃ আক্কাস আলী ছেলে। সরেজমিন দেখা যায়,উপজেলার মাধনগর ৮নং ওর্য়াড বিনপির কার্যালয়ের কাঁথা,বালিশ,তোষাকসহ বিভিন্ন…
সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়া উপজেলায় গণঅধিকার পরিষদের এক নেতার করা মারধর ও ১৭ লাখ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন বিএনপি নেতা মো. জয়নাল আবেদীন। বুধবার (৮ জুলাই) বিকেলে সিংড়া মাদ্রাসা মোড় এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ দাবি করেন। জয়নাল আবেদীন শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৫ জুলাই গণঅধিকার পরিষদের উপজেলা সভাপতি মেহেদী হাসান মামুন সামাজিক যোগাযোগমাধ্যমে যে অর্থ লেনদেন ও ছিনতাইয়ের অভিযোগ তুলেছেন, তা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। জয়নাল আবেদীনের দাবি, ‘মেসার্স জাকির…
রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতা: চাকরী স্থায়ীকরণের দাবিতে অনির্দিৃষ্ট কালের কর্মবিরতীতে থাকা প্রাণিসম্পদ বিভাগের মাঠ পর্যায়ের এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮জুলাই) দুপুরে জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের সামনে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর জেলার শতাধিক এআই টেকনিশিয়ান চাকরী স্থায়ীকরণ বা দৈনিক হাজিরায় অন্তর্ভূক্ত করার দাবিতে এই অবস্থান কর্মসূচিতে অংশ নেয়। এসময় বক্তারা বলেন, দীর্ঘ ৩০ বছর যাবত সারা দেশের মাঠ পর্যায়ে গবাদি প্রাণির জাত উন্নয়নে ৫ হাজার ২৭২ জন এআই টেকনিশিয়ান বিনা পারিশ্রমিকে কাজ করে যাচ্ছে। সরকার বিভিন্ন সময় চাকরী স্থায়ী করণের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি। গত পহেলা জুলাই থেকে এক দফা দাবিতে সারা দেশের টেকনিশিয়ানরা অনির্দিষ্টকালের কর্মবিরতী পালন…
মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে টানা ভারী বর্ষণের জেরে ভয়াবহ পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে মাটির নিচে চাপা পড়ে একটি মাদরাসার অন্তত দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। স্থানীয়দের আশঙ্কা, ধসে পড়া মাটির নিচে এখনও অর্ধশতাধিক শিশু ও শিক্ষার্থী আটকা পড়ে থাকতে পারে। বুধবার (৮ জুলাই) বিকেল আনুমানিক ৩টার দিকে উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সাব-ব্লক ‘এ-৩’ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকেই উখিয়াসহ কক্সবাজারের সীমান্ত এলাকায় তীব্র ও ভারী বৃষ্টিপাত শুরু হয়। বিকেল ৩টার দিকে বৃষ্টির তীব্রতা বাড়লে ক্যাম্প-৫ এর একটি সুউচ্চ পাহাড়ের বিশাল…
সারোয়ার নেওয়াজ শামীম, (হবিগঞ্জ) প্রতিনিধি: গোঁফওয়ালা বাদুড় যে বাংলাদেশেও রয়েছে, তা কারো জানা ছিল না বা কোন তথ্য ছিলনা কারো কাছে এত দিন। বিরল প্রজাতির এই বাদুড়টি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে শনাক্ত হয়েছে। এ আবিষ্কারের ফলে দেশে শনাক্ত বাদুড়ের প্রজাতির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭। পেটনস হুইস্কার্ড ব্যাট নামে এই বাদুড়টি শনাক্ত করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। গত ৩০ জুন জীববৈচিত্র্য বিষয়ক আন্তর্জাতিক জার্নাল চেকলিস্টে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। গবেষণায় অংশ নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের তিন শিক্ষক ও প্রকৃতি সংরক্ষণের আন্তর্জাতিক জোট আইইউসিএনের বাংলাদেশ অফিসের একজন গবেষক। নি:সন্দেহে এটি সাতছড়ি জাতীয় উদ্যানের জন্য ভাল খবর। গবেষকদের মতে, সাতছড়িতে এ…
সৈয়দ আমান উল্লাহ্, স্টাফ রিপোর্টার: সিলেট সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে ব্যাপক অভিযান চালিয়ে প্রায় ৬৪ লাখ ৪৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। এ সময় ফেনসিডিলসহ দুইজন চোরাচালান সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার (৮ জুলাই ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী বাংলাবাজার, লাফার্জ, বিছনাকান্দি, সোনারহাট, পাথরকোয়ারী, প্রতাপপুর, পান্থুমাই, সংগ্রাম ও শ্রীপুর বিওপি এলাকায় একযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা মহিষ, টমেটো, ফেনসিডিল, চকলেট, জিলেট ব্লেড, পাউডার, চিনি, বিভিন্ন ধরনের ফল ও মিনিপ্যাক শ্যাম্পুসহ বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ করা হয়। একই…
মো:এনামুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: হাওরে লাশবাহী নৌকায় ডাকাতি, মোবাইল-টাকা, সোলার প্যানেলের ব্যাটারি লুট হাসপাতালে মারা যাওয়া নবজাতকের লাশ নিয়ে বাড়িতে যাওয়ার পথে কিশোরগঞ্জের করিমগঞ্জের হাওরে একটি ইঞ্জিনচালিত নৌকায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নৌকায় থাকা মৃত নবজাতকের স্বজনদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ প্রায় ৪ হাজার টাকা লুট করে নিয়ে যায় ডাকাতদল। এছাড়া নৌকাটির সোলার প্যানেলের ব্যাটারিও তারা খুলে নিয়ে যায়। মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত ১০টার দিকে করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের নোয়াগাঁও স্লুইচগেট সংলগ্ন হাওরে লাশবাহী নৌকায় এ ডাকাতির ঘটনাটি ঘটে। মাইশা পরিবহন নামের ইঞ্জিনচালিত নৌকাটি করিমগঞ্জের বালিখোলা ঘাট থেকে মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর গ্রামে…
কামরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি (টেকনাফ) কক্সবাজার: উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জামবাগান এলাকার বাসিন্দা আব্দুল মালেকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। জানা যায়, গতকাল দুপুরে নিজ ঘরে খাবার খেতে বসা অবস্থায় হঠাৎ একটি দেয়াল ধসে পড়ে গুরুতর আহত হন আব্দুল মালেক। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। আজ নিহতের পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে এবং সমবেদনা জানাতে তাদের বাড়িতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা…
