গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ একটু ভারী বৃষ্টি হলেই জামালপুর শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। সড়ক, অলিগলি, বাজার ও আবাসিক এলাকায় পানি জমে জনজীবন ব্যাহত হচ্ছে। এতে পথচারী, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং কর্মজীবী মানুষকে প্রতিদিন নানা ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। জামালপুর পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা সরেজমিনে পরিদর্শন করতে গেলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ করে বলেন, শহরের অনেক ড্রেন দীর্ঘদিন ধরে পরিষ্কার না হওয়ায় বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হতে পারে না। কোথাও কোথাও ড্রেনে ময়লা-আবর্জনা জমে পানি প্রবাহে বাধা সৃষ্টি হচ্ছে। ফলে অল্প সময়ের বৃষ্টিতেই গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে চলে যায়। পৌর শহরের প্রায় সব এলাকারই বাসিন্দারা জানান, জলাবদ্ধতার কারণে…
Author: দৈনিক নবদিগন্ত
মোঃ আল-মাহফুজ শাওনঃ খুলনা মহানগরীর নিরালা এলাকার প্রান্তিকার ৩ নম্বর গলিতে বস্তাবন্দি অবস্থায় একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার পাশে একটি সন্দেহজনক বস্তা পড়ে থাকতে দেখে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে হরিণটানা থানা পুলিশ ও নিরালা পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তার ভেতর থেকে একটি মরদেহ উদ্ধার করেন। পুলিশের প্রাথমিক ধারণা, মরদেহটি একজন নারীর হতে পারে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। পরে ঘটনাস্থল ঘিরে আলামত সংগ্রহ এবং প্রাথমিক তদন্ত শুরু করা হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় খুলনা সিআইডির ক্রাইম…
নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক মো. আল-মাহফুজ শাওন খুলনা মফস্বল প্রেস ক্লাবের সদস্যপদ লাভ করেছেন। তার এই অন্তর্ভুক্তিকে ঘিরে সহকর্মীদের মধ্যে আনন্দ ও শুভেচ্ছার পরিবেশ সৃষ্টি হয়েছে। সদস্যপদ পাওয়ার পর তিনি মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে খুলনা মফস্বল প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী কমিটির সদস্য এবং ক্লাবের সকল সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। প্রতিক্রিয়ায় আল-মাহফুজ শাওন বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। তিনি সততা, বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে মানুষের আস্থা অর্জনে কাজ করতে চান। এ লক্ষ্য পূরণে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। খুলনা মফস্বল প্রেস ক্লাব দীর্ঘদিন ধরে পেশাদার সাংবাদিকদের অধিকার সংরক্ষণ, দক্ষতা…
মো: আল-মাহফুজ শাওন: অদ্য ০৮ জুলাই ২০২৬ তারিখ বেলা ১১.০০ ঘটিকায় কেএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয়। সভায় কমিশনার মহোদয় ট্রাফিক পুলিশের সদস্যদের উদ্দেশ্যে বলেন, নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সন্দেহজনক মিছিল, মোটরসাইকেল র্যা লি, অপরাধমূলক কার্যক্রম বা যেকোনো জরুরি ঘটনা চোখে পড়লে দ্রুত কন্ট্রোল রুমে বা বেতার যোগাযোগের মাধ্যমে জানাতে নির্দেশ দেন। এছাড়াও, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে তিনি জানান, ব্যক্তিগত উদ্যোগে ১২ হাজারেরও…
রাকিবুল হাসান, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালী এলাকায় প্রায় ৩৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি পাকা সেতু সংযোগ সড়ক না থাকায় এলাকাবাসীর কোনো কাজে আসছে না। ফলে পাঁচটি গ্রামের মানুষ ও শিক্ষার্থীরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নড়বড়ে বাঁশের সাঁকো ব্যবহার করে খাল পারাপার করছেন। এদিকে সেতু নির্মাণে অনিয়ম, সংযোগ সড়কের মাটি বিক্রি এবং অপরিকল্পিতভাবে মাটি কাটার অভিযোগও উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে উপজেলার ৬ নম্বর রমজাননগর ইউনিয়নের টেংরাখালী গ্রামের দাউদ গাজীর বাড়ির সামনে সীমানার খালের ওপর প্রায় ৩৩ লাখ টাকা ব্যয়ে…
রাকিবুল হাসান, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের চৌকিদারপাড়া গ্রামে নির্মাণাধীন প্রায় এক কিলোমিটার দীর্ঘ ইটের সলিং সড়কে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের তীব্র ক্ষোভ ও অভিযোগের প্রেক্ষিতে বুধবার (৮ জুলাই) দুপুরে সড়কটি সরেজমিনে পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জামান কনক এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিরাজ হোসেন। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, নদীর পাড়সংলগ্ন বেড়িবাঁধের (আবদার) ওপর দিয়ে এই সড়কটি নির্মাণ করা হচ্ছে। কিন্তু ঠিকাদার সড়কের দুই পাশে পর্যাপ্ত মাটি ভরাট না করায় ইতিমধ্যেই কয়েকটি স্থানে ধস নেমে তীব্র ভাঙনের ঝুঁকি তৈরি হয়েছে। এছাড়া ইটের সলিংয়ের মান এবং বালুর স্তর নিয়েও স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন। পরিদর্শনকালে…
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা নৌকাঘাট এলাকা ও খোলাবাড়ীয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৭টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। ৮ জুলাই বুধবার জব্দকৃত জালগুলো উপজেলার পাটুল এলাকায় জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে পরিচালিত এ অভিযানের উদ্দেশ্য ছিল অবৈধ জালের ব্যবহার বন্ধ করা এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ নিশ্চিত করা। অভিযানে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা মৎস্য অফিসার মোঃ আবু সাঈদ, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ হাবিল উদ্দিন এবং পুলিশ প্রশাসনের সদস্যরা। উপজেলা মৎস্য অফিস জানায়, মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অবৈধ জাল ব্যবহার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি…
মো: আল-মাহফুজ শাওনঃ বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান। সম্প্রতি সংগঠনের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এর আগে গত ১৩ মে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদকে সভাপতি এবং ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছিল। নবগঠিত কমিটির সহ-সভাপতিদের মধ্যে আরও রয়েছেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজিপি (ফিন্যান্স) আকরাম হোসেন, অতিরিক্ত আইজিপি (এসবি) সরদার নূরুল আমিন, অতিরিক্ত আইজিপি (হাইওয়ে পুলিশ) ফারুক আহমেদ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার, স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি মীর আশরাফ আলী, রংপুর রেঞ্জের ডিআইজি…
মনিরুল ইসলাম ডাবলু, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে সাংবাদিক মো. আরিফুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। বুধবার (৮ জুলাই) দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে উপজেলার মাধনগর ইউনিয়নের বাঁশিলা কালীমন্দির সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত আরিফুল ইসলাম (৩৫) বাঁশিলা গ্রামের বাসিন্দা এবং নাটোর জেলা প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় সূত্রে জানা যায়, নিজ মোটরসাইকেলে করে প্রধান সড়কে ওঠার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ডান পায়ে গুরুতর আঘাত পান। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার…
কামরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং কুতুবদিয়াপাড়া ৩ নম্বর ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। টানা বৃষ্টিতে কাদা ও পানি জমে পরিস্থিতির আরও অবনতি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার (৮ জুলাই) সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশে কাদা ও জলাবদ্ধতার কারণে যানবাহন চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি পথচারীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন এই সড়ক ব্যবহার করে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যাতায়াত করেন। তবে রাস্তার বেহাল অবস্থার কারণে শিক্ষার্থীদের সময়মতো শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। একই সঙ্গে বেড়েছে দুর্ঘটনার ঝুঁকিও। এ অবস্থায়…
