Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮
  • হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
  • চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ
  • যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম
  • “শব্দতরী”গবেষণানির্ভর ও মননশীল প্রকাশনার উদ্যোগ আশাব্যঞ্জক
  • কুমিল্লা বিভাগ বাস্তবায়নের পথে,২৪এমপি’র স্বাক্ষর
  • ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন
  • কয়রায় বিশিষ্ট রাজনীতিবিদ ও সফল চেয়ারম্যান খান শামসুদ্দিন আহমেদ আর নেই
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Tuesday, September 1
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | খুলনা | শ্যামনগরে নির্মাণাধীন সড়কে অনিয়মের অভিযোগ, ইউএনও-পিআইওর যৌথ পরিদর্শন

শ্যামনগরে নির্মাণাধীন সড়কে অনিয়মের অভিযোগ, ইউএনও-পিআইওর যৌথ পরিদর্শন

By দৈনিক নবদিগন্ত08/07/2026 খুলনা No Comments2 Mins Read
শ্যামনগরে নির্মাণাধীন সড়কে অনিয়মের অভিযোগ, ইউএনও-পিআইওর যৌথ পরিদর্শন
শ্যামনগরে নির্মাণাধীন সড়কে অনিয়মের অভিযোগ, ইউএনও-পিআইওর যৌথ পরিদর্শন
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

রাকিবুল হাসান, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের চৌকিদারপাড়া গ্রামে নির্মাণাধীন প্রায় এক কিলোমিটার দীর্ঘ ইটের সলিং সড়কে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দাদের তীব্র ক্ষোভ ও অভিযোগের প্রেক্ষিতে বুধবার (৮ জুলাই) দুপুরে সড়কটি সরেজমিনে পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জামান কনক এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিরাজ হোসেন।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, নদীর পাড়সংলগ্ন বেড়িবাঁধের (আবদার) ওপর দিয়ে এই সড়কটি নির্মাণ করা হচ্ছে। কিন্তু ঠিকাদার সড়কের দুই পাশে পর্যাপ্ত মাটি ভরাট না করায় ইতিমধ্যেই কয়েকটি স্থানে ধস নেমে তীব্র ভাঙনের ঝুঁকি তৈরি হয়েছে। এছাড়া ইটের সলিংয়ের মান এবং বালুর স্তর নিয়েও স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন।

পরিদর্শনকালে কাজের এই জরাজীর্ণ দশা দেখে ইউএনও শামসুজ্জামান কনক ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজারকে তাৎক্ষণিক তলব করেন। তিনি নদীর পাড় রক্ষা করতে নদীপাড়ের মাটি কাটা বন্ধ রেখে পাশের ঘের এলাকা থেকে মাটি এনে দ্রুত সড়কের দুই পাশ ভরাটের নির্দেশ দেন।

একই সঙ্গে নদীর চরে ফেলে রাখা অতিরিক্ত মাটি দ্রুত অপসারণের আলটিমেটাম দেন। পরিদর্শনকালে পিআইও মিরাজ হোসেন নিজে উপস্থিত থেকে নির্মাণাধীন সড়কের বিভিন্ন অংশের ইট উঠিয়ে ভেতরের বালু ও ইটের স্তর পরীক্ষা করেন। কাজের গুণগত মান শতভাগ নিশ্চিত না হলে বিল আটকে দেওয়া হবে বলে তিনি সংশ্লিষ্টদের সতর্ক করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রমজাননগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাস্টার গাজী নজরুল ইসলাম। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রশাসনের এই তাৎক্ষণিক হস্তক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। তারা আশা প্রকাশ করেন, প্রশাসনের কঠোর তদারকির মাধ্যমে দ্রুত ত্রুটিগুলো সংশোধন করে একটি টেকসই সড়ক নির্মাণ সম্পন্ন হোক।

ইউএনও পরিদর্শন

Keep Reading

2 Mins Read

নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮

1 Min Read

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

2 Mins Read

চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮

চট্টগ্রাম 31/08/2026

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

31/08/2026

চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ

31/08/2026

যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম

31/08/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.