নড়াইল প্রতিনিধি: মামলার বাদী কর্তৃক পুলিশকে আসামী সনাক্ত করে দেওয়ার পরও আসামীকে আটক না করার অভিযোগ পাওয়া গেছে। এজাহার ও মামলার বাদী সূত্রে জানা যায়, বসতবাড়ির জমি নিয়ে বিরোধের জের ধরে নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী গ্রামের মিলন মোল্যার স্ত্রী শিউলি বেগমকে গত ২৮ জুন, সন্ধা সাড়ে ৭টার দিকে তার বাড়িতে প্রবেশ করে একই গ্রামের ইকলাজ মোল্যার ছেলে শামীম মোল্যা (মশিয়ার) ও তরিকুল মোল্যার নেতৃত্বে নাঈম, সজিব, শান্ত ও রিফাত মোল্যা বেধড়ক মারপিট করে গুরুত্বর আহত করে। প্রতিবেশিরা আহত অবস্থায় শিউলি বেগমকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় শিউলি বেগম…
Author: দৈনিক নবদিগন্ত
সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে চলনবিলে শখের বশে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ইসমাইল হোসেন (৩৫) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার ইটালী ইউনিয়নের মুন্সি বাঁশবাড়িয়া গ্রামের দক্ষিণ মাঠে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন মুন্সি বাঁশবাড়িয়া গ্রামের মৃত কামিল উদ্দিনের ছোট ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর থেকেই সিংড়া এলাকায় কখনো গুড়ি গুড়ি, আবার কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছিল। সকালের দিকে বৃষ্টির মধ্যেই শখের বশে বন্ধুদের সাথে গ্রামের দক্ষিণ মাঠে কারেন্ট জাল দিয়ে মাছ ধরতে যান ইসমাইল। মাছ ধরার একপর্যায়ে হঠাৎ তীব্র…
মো. আল-মাহফুজ শাওন: বাংলাদেশে যক্ষ্মা (টিবি) রোগ নির্ণয়ে ব্যবহৃত ছয়টি আঞ্চলিক টিবি রেফারেন্স ল্যাবরেটরি (Regional Tuberculosis Reference Laboratory—RTRL) আন্তর্জাতিক মানসংস্থা ISO অ্যাক্রেডিটেশন অর্জনের লক্ষ্যে আবেদন করেছে। অনুমোদন মিললে এসব সরকারি ল্যাবরেটরির পরীক্ষার মান আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে, যা দেশের স্বাস্থ্যখাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। জানা গেছে, গত ১১ মার্চ আন্তর্জাতিক স্বীকৃতির জন্য আবেদন জমা দেওয়া হয়েছে। বর্তমানে ল্যাবগুলো মূল্যায়ন (Assessment) প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। সবকিছু সন্তোষজনক থাকলে শিগগিরই আন্তর্জাতিক স্বীকৃতি মিলতে পারে। আবেদনকারী ছয়টি ল্যাবের মধ্যে রয়েছে ঢাকা বিভাগের দুটি, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট বিভাগের একটি করে, এবং খুলনা ও বরিশাল বিভাগের একমাত্র আঞ্চলিক টিবি রেফারেন্স ল্যাবরেটরি, যা খুলনার…
মো: শামীম শাহরিয়ার: কালীগঞ্জ (গাজীপুর) মা ও নবজাতকের মৃত্যুহার কমানো এবং নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে নোঙর করা ভাসমান হাসপাতাল ইমপ্যাক্ট ‘জীবন তরী’-তে প্রথাগত ধাত্রীদের (টিবিএ) অংশগ্রহণে সাত দিনব্যাপী ধাত্রী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ২৫ জন প্রথাগত ধাত্রী অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে তাদের মাঝে নিরাপদ প্রসব পরিচালনার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ এবং প্রশিক্ষণ সনদ প্রদান করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় ট্রেইনার মোছা. জাহানারা বেগম অংশগ্রহণকারী ধাত্রীদের নিরাপদ প্রসব পরিচালনার কৌশল, গর্ভাবস্থায় ঝুঁকির লক্ষণ শনাক্তকরণ, প্রসবকালীন স্বাস্থ্যবিধি, নবজাতকের তাৎক্ষণিক পরিচর্যা, অতিরিক্ত রক্তক্ষরণ ও প্রসবকালীন খিঁচুনি মোকাবিলা, সংক্রমণ প্রতিরোধ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে প্রসূতিকে রেফারের…
মোহাম্মদ হোসাইন, টেকনাফ, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া এলাকার আরকান সড়কে একের পর এক দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রথমে একটি মিনি ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী একটি মাইক্রোবাস দুর্ঘটনার কবলে পড়ে। পরে আহতদের উদ্ধারের সময় রাস্তার পাশের একটি বিশাল বটগাছ ভেঙে উদ্ধারকারী ও দুর্ঘটনাকবলিত গাড়ির ওপর পড়ে। এতে দুর্ঘটনায় আহতদের পাশাপাশি উদ্ধারকাজে অংশ নেওয়া স্থানীয় লোকজনও আহত হন। গুরুতর আহতদের মধ্যে অন্তত একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর আনুমানিক ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, টেকনাফমুখী একটি কালো রঙের যাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে কক্সবাজারমুখী একটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত…
মোহাম্মদ হোসাইন, টেকনাফ, কক্সবাজার: আল্লামা ইসহাক (রা.)-এর জীবন, কর্ম, আদর্শ ও অবদানকে কবিতার ভাষায় তুলে ধরার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে আল্লামা ইসহাক ফাউন্ডেশন এবং আল্লামা ইসহাক (রা.)-এর পরিবারের সদস্যরা। তারা এ মহতী উদ্যোগের জন্য কবি এম. এরশাদুর রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে গ্রন্থটির সফল প্রকাশ ও ব্যাপক পাঠকপ্রিয়তা কামনা করেছেন। ফাউন্ডেশন ও পরিবারের পক্ষ থেকে দেশ-বিদেশের পাঠক, গবেষক, সাহিত্যপ্রেমী এবং শুভানুধ্যায়ীদের প্রতি গ্রন্থটি প্রকাশের পর সংগ্রহে রাখার এবং অন্যদেরও সংগ্রহে রাখতে উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, ‘কবিতায় আল্লামা ইসহাক (রা.)’ গ্রন্থটি আল্লামা ইসহাক (রা.)-এর জীবন, চিন্তা-চেতনা ও আদর্শ সম্পর্কে নতুন প্রজন্মসহ…
মো:এনামুল ইসলাম,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের নিকলী থানা হাজত থেকে এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টার দিকে নিকলী থানার হাজতখানা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রুবেল মিয়া (২২) উপজেলার কারাপাশা ইউনিয়নের শহরমূল এলাকার রাজা হাওলাদারের একমাত্র ছেলে। নিহতের বাবা রাজা হাওলাদার বলেন, ‘রুবেল আমার একমাত্র ছেলে। সে খুব আদরের ছিল। কিন্তু অল্প বয়সেই মাদকাসক্ত হয়ে পড়ে। একপর্যায়ে আমি নিজেই তার বিরুদ্ধে মামলা করে তাকে হাজতে পাঠাই। তিন মাস কারাভোগ করেও তার কোনো পরিবর্তন হয়নি। পরে আবারও মাদকে জড়িয়ে পড়ে এবং পরিবারের সবার সঙ্গে খারাপ আচরণ করত। আজও আমি নিজেই পুলিশকে খবর দিই। পুলিশ…
মোঃ আব্দুল্লাহ শেখ , বাগেরহাট প্রতিনিধি: উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং কার্বন শোষণ বৃদ্ধির লক্ষ্যে অপরাজেয় দেশ প্রকল্পের উদ্যোগে মোট ২৫ হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (৯ জুলাই) বাগেরহাটের রামপালে গুনাই ব্রিজ সংলগ্ন এলাকায় আয়োজিত বৃক্ষ রোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষক, উপকারভোগী এবং ব্র্যাকের ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টাল ইনোভেশন প্রোগ্রামের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মিজ তামান্না ফেরদৌসি…
মো. সুজন আহম্মেদ, ক্রাইম রিপোর্টার: পাবনার চাটমোহর উপজেলায় নাছের আলী (৪৫) নামে এক ভ্যানচালককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলার হরিপুর ইউনিয়নের টলটলিপাড়া গ্রামের মৃত খোরশেদ পরামানিকের ছেলে। মঙ্গলবার (৮ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে চাটমোহর থানার ভক্তের বোয়ালমারী কবরস্থানের পাশের সড়কে, সবুজ হোসেন বধু (পিতা: হাসান আলী) এর বাড়ির সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো নাছের আলী মাগরিবের নামাজের পর নিজ বাড়ি থেকে ভ্যান নিয়ে বাজারে যান। রাত ১০টার দিকে বাড়ি ফেরার পথে ভক্তের বোয়ালমারী এলাকায় পৌঁছালে অজ্ঞাত দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যা করে পালিয়ে…
মো: সুজন আহমেদ, ক্রাইম রিপোর্টার: পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ঘোষপাড়া এলাকায় এক অপ্রাপ্তবয়স্ক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ জুলাই) ভুক্তভোগীর বাবা ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত)-এর ৯(১) ধারায় মামলা রুজু করা হয়। এজাহার অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীর প্রতিবেশী ও আত্মীয় হওয়ায় তাদের বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন। অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ২২ অক্টোবর প্রথমবার এবং সর্বশেষ ২০২৬ সালের ২ জুলাই দুপুরে অভিযুক্ত নিজ বাড়িতে নিয়ে গিয়ে অপ্রাপ্তবয়স্ক ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেন। দীর্ঘদিন ভয়-ভীতি, মানসিক আতঙ্ক ও…
