Author: দৈনিক নবদিগন্ত

মো: জোনায়েদ হোসেন জুয়েল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের নিকলী থানার হাজতে পরোয়ানাভুক্ত এক আসামির মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরের আগে হাজতখানার ভেতর থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক তদন্তে আত্মহত্যার আলামত পাওয়া গেলেও ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পুলিশ সূত্রে জানা গেছে, নিকলী সিআর মামলা নং-৪০১(১)/২৬-এর পরোয়ানার ভিত্তিতে উপজেলার শহরমুল গ্রামের বাসিন্দা মো. রুবেল (২১)কে বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিটে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। থানায় আনার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সকাল ৯টা ৫০ মিনিটে তাকে হাজতখানায় রাখা…

Read More

আহসান হাবিবঃ ঢাকার আশুলিয়ার নরসিংহপুর অন্ধ কলোনিতে সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় তার মা ও সৎ বাবাকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার (৭ জুলাই) রাতের কোনো এক সময় শিশুটি গুরুতর আহত হয়। বুধবার (৮ জুলাই) সকালে তার মা ও সৎ বাবা তাকে আশুলিয়ার একটি নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিক অভিযোগে বলা হয়েছে, শিশুটিকে মারধরের ফলে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মা লাবনী বেগম এবং সৎ বাবা ছাব্বিরকে…

Read More

 আফজাল মিয়া, বিশ্বনাথ প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ভূরকী, ইশবপুর ও মিরপুর গ্রামের রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে ‘প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন’র কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি প্রবাসী দিলোয়ার হোসেনকে সভাপতি ও কামাল হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ‘প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন’ ২০২৬-২৭ ইংরেজি সনের কার্যকরী কমিটি গঠন করা হয়। এসোসিয়েশনের উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ হলেন, মকবুল আলম, কবি হাবিব ফয়েজি, গোলাম হোসেন, আব্দুল করিম বাবুল, শহিদুল ইসলাম ইশকার ও অলিউর রহমান অলি। কার্যকরী কমিটির অন‍্যান‍্য সদস্যবৃন্দঃ সহ সভাপতি ইরশাদ হোসাইন, সহ সাধারণ সম্পাদক কয়েছ আহমদ, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া রহমান সবুজ, অর্থ সম্পাদক কাওছার আহমদ, সহ অর্থ সম্পাদক নোমান আহমদ, প্রচার সম্পাদক আলী…

Read More

মো: আল-মাহফুজ শাওনঃ বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) নবগঠিত ১৫১ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। বুধবার (৮ জুলাই) এক অভিনন্দন বার্তায় সংগঠনটি নবগঠিত কমিটির সভাপতি অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক পুলিশ সুপার শামীমা পারভীনসহ সকল সদস্যকে শুভেচ্ছা জানিয়ে তাদের সফলতা কামনা করে। বার্তায় বলা হয়, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন উভয়ই পুলিশের পেশাগত উন্নয়ন, সদস্যদের কল্যাণ, সাংগঠনিক অগ্রগতি এবং বাহিনীর মর্যাদা সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এতে আরও উল্লেখ করা হয়, অভিজ্ঞ নেতৃত্ব ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে দুই সংগঠনের পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও শক্তিশালী হবে এবং একটি…

Read More

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ আজকের পদক্ষেপ ,আগামীর নিরাপত্তা এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৯জুলাই) জেলা কালেক্টরেট চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসন হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তামিম হাসান এবং জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইন্সপেক্টর মোজাম্মেল…

Read More

সৈয়দ আমান উল্লাহ্, স্টাফ রিপোর্টারঃ সিলেটের জৈন্তাপুর উপজেলার রাজবাড়ীর সামনের প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কের বড় বড় গর্ত পানিতে ভরে যায়। ফলে প্রতিদিন হাজারো পথচারী, শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী ও যানবাহনের চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বুধবার (০৯ জুলাই ২০২৬) সরেজমিনে দেখা যায়, জৈন্তাপুর উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজবাড়ী বাজারে প্রবেশের এই গুরুত্বপূর্ণ সড়কজুড়ে অসংখ্য বড় গর্তে বৃষ্টির পানি জমে রয়েছে। পানি জমে থাকায় কোথায় গর্ত আর কোথায় সমতল রাস্তা—তা বোঝার উপায় নেই। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। স্থানীয় ব্যবসায়ী সত্তার মিয়া জানান, বড় বড় গর্ত পানিতে ঢেকে থাকায় গত…

Read More

মালিকুজ্জামান কাকাঃ যশোর সদর উপজেলার চাঁচড়ায় মামা ভাগ্নে পরিষদ নিয়ে বিপাকে জন সাধারণ। শালিশের নামে নিরীহ মানুষজনকে মারধোর করে অর্থ আদায়, অন্যান্য হয়রানি ছাড়াও নানা ভাবে নিগৃহিত করা হচ্ছে বলে জোর অভিযোগ উঠেছে। প্রতিদিন ইউনিয়ন এলাকায় কেউ না কেউ এই পরিষদ পরিচালক বা চামুন্ডা কতৃক হয়রানি হচ্ছেই। এই পরিষদ বর্তমানে সেখানে মানুষজন কতৃক ব্যাপক আলোচিত সমালোচিত হচ্ছে। বিএনপির দু চারজন এবং টাউট শ্রেণীর কয়েকজনকে নিয়ে এই মামু বা মামা ভাগ্নে পরিষদ। এদের প্রতিদিনের অপকর্মে নাজেহাল সাধারণ জনতা। ফ্যামিলি কার্ড, ফারমার্স কার্ড, বিধবা ভাতা, বয়স্ক ভাতা করে দেওয়ার নামে অর্থ আত্মসাত, চায়ের দোকানে বাকি খেয়ে পরিসোধ না করা, বিচারের নামে টাকা…

Read More

মো: আল-মাহফুজ শাওনঃ খুলনা মহানগরীর সদর থানার প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর সড়কে প্লাস্টিকের বস্তাবন্দী অবস্থায় উদ্ধার হওয়া এক কিশোরীর মরদেহের পরিচয় শনাক্ত হওয়ার পর তদন্তে নতুন রহস্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিচয় নিশ্চিত হলেও তার পিতা-মাতার রহস্যজনক আচরণ ও নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় তাদের ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটের দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি সাততলা ভবনের সামনে থেকে প্লাস্টিকের বস্তার ভেতরে থাকা কিশোরীর মরদেহ উদ্ধার করে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, প্রথমদিকে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব…

Read More

মো: আল-মাহফুজ শাওনঃ বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে আজ ৯ জুলাই ২০২৬ সকাল ১০:০০ ঘটিকায় বিভাগীয় ও জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর, খুলনার আয়োজনে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল “Climate Action: জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা”। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবদুল্লাহ হারুন, বিভাগীয় কমিশনার, খুলনা এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা, পুলিশ কমিশনার, খুলনা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব মিজ্ হুরে জান্নাত, জেলা প্রশাসক, খুলনা। আলোচনা সভায় কেএমপি কমিশনার তাঁর বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পরিবেশ সংরক্ষণ এখন সবার নৈতিক দায়িত্ব।…

Read More

মো: আল-মাহফুজ শাওনঃ খুলনায় প্রতারণা ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে গ্রেপ্তার হওয়া কথিত হানি ট্র্যাপ চক্রের সদস্যদের আদালতে প্রেরণ করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রের সদস্যদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন ব্যক্তিকে প্রেমের ফাঁদে ফেলে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের মাধ্যমে অর্থ আদায় এবং ব্ল্যাকমেইলিংয়ের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হলে আদালত পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য আদেশ প্রদান করেন। পুলিশ জানায়, হানি ট্র্যাপের মাধ্যমে প্রতারণা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান…

Read More