গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বালিশ্রী-রৌয়াইল পাকা সড়কের একটি অংশ কুশিয়ারা নদীর প্রবল স্রোতে ভেঙে যাওয়ায় উপজেলা সদরের সঙ্গে রানীগঞ্জ এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুক্রবার বিকেলে টানা বৃষ্টিতে নদীর পানি বৃদ্ধি পাওয়ার পর সড়কের দুর্বল অংশে প্রবল স্রোতের সৃষ্টি হয়। একপর্যায়ে সড়কের একটি অংশ ভেঙে গিয়ে পানি হাওরের দিকে প্রবাহিত হতে শুরু করে। সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ায় নিরাপত্তার স্বার্থে ওই পথে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে স্থানীয় বাসিন্দা, কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও জরুরি সেবা গ্রহণকারীরা দুর্ভোগে পড়েছেন। এলাকাবাসী দ্রুত ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করে সড়ক যোগাযোগ স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ…
Author: দৈনিক নবদিগন্ত
মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকার পানিবন্দি ও বন্যাকবলিত পরিবারের খোঁজখবর নিতে দুর্গত এলাকা পরিদর্শন করেছেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। শুক্রবার তিনি ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে পানিবন্দি মানুষের সঙ্গে কথা বলেন, তাদের দুর্ভোগের কথা শোনেন এবং দ্রুত প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন। পরবর্তীতে হ্নীলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনীক চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, হ্নীলা ইউনিয়ন…
সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জঃ হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুরে র্যাব-৯ এর অভিযানে(৩জন) মাদক ব্যবসায়ী কে গ্রেফতার এবং একটি কার জব্দ করা হয়েছে। অদ্য(১০/৭/২৬ইং)রাত আনুমনিক (১টা) দিকে শায়েস্তাগন্জ র্যাব-৯ মাধপুর বাজারে চেক পোষ্ট বসিয়ে শ্যামলী পরিবহনে তল্লাশী চালিয়ে ৬কেজি গাজাসহ এক জনকে আটক করে। আটককৃত ব্যক্তির দেয়া তথ্যে গাড়ীর সাইট বক্স হতে৬কেজি গাজা জব্দ করা হয়। আটককৃত হল: মোঃ মিজান আলী(২৩) পিতা বাবুল হুসেন সাং বিশ্বনাথ পুর থানাঃ শিব গন্জ জেলাঃ চাপাই নবাবগন্জ। আটককৃত ব্যক্তি সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য নিয়ে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে বলে জানায়। অপরদিকে অদ্য১০/৭/২৬ইং সকাল(৯টায়)হবিগঞ্জ চুনারুঘাট থানাধীন শায়েস্তাগন্জ নতূনব্রীজ এলাকায় অভিযান চালিয়ে প্রাইভেট কার সহ দুইজন কে…
মো: রেজাউল করিম,মাদারীপুর জেলা প্রতিনিধি: মরণঘাতী মাদকের ভয়াল থাবা থেকে সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষা করতে দেশজুড়ে যখন সচেতনতা কার্যক্রম জোরদার হচ্ছে, তখন মাদারীপুরেও অনুষ্ঠিত হয়েছে একটি ব্যতিক্রমী মাদকবিরোধী সচেতনতামূলক র্যালি। সরকার ঘোষিত মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতির প্রতি সমর্থন জানিয়ে এবং মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শনিবার বিকেল ৫টায় মাদারীপুর সদর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মিলের কোনা এলাকা থেকে র্যালিটি বের করা হয়। র্যালির আয়োজন করে যুবশক্তি মাদারীপুর। এতে নেতৃত্ব দেন সংগঠনের জেলা আহ্বায়ক রিশাদ রাব্বি এবং ইয়াসিন মোল্লা (ডেভিড ইয়াসিন)। র্যালিতে অংশগ্রহণকারী শতাধিক যুবক ও স্থানীয় বাসিন্দা ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন স্লোগানের মাধ্যমে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করেন। এ সময়…
মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার): শুক্রবার ১০ জুলাই ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড তার সূচনালগ্ন থেকে দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে মানবিক সহায়তা প্রদান করে আসছে। প্রাকৃতিক দুর্যোগ, বৈরী আবহাওয়া কিংবা জরুরি পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে উদ্ধার কার্যক্রম পরিচালনার পাশাপাশি প্রয়োজনীয় ত্রাণ সহায়তা প্রদান করে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় আজ, ১০ জুলাই ২০২৬ শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কোস্ট গার্ড পূর্ব জোনের ব্যবস্থাপনায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন কর্তৃক সপ্তাহব্যাপী চলমান প্রবল…
মিরাজ হোসেন ,ভোলা প্রতিনিধি: আসন্ন ১৮জুলাই অনুষ্ঠিতব্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল বিভাগীয় সমাবেশ সফল ও সার্থক করার লক্ষ্যে বোরহানউদ্দিন উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার বিকেল ৪টায় উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আমির মাওলানা মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা মো. আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আখতার উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ মাওলানা অলিউল্লাহ কবির ও জনাব মো. জাকির হোসেন। এছাড়া উপজেলা নায়েবে আমির মাওলানা মো. শফিউল্লাহ, জনাব মো. আব্দুর রহিমসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের…
মনিরুলইসলাম ,নলডাঙ্গা (নাটোর): নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল বাজার বটতলা এলাকায় ব্যাটারিচালিত চার্জার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সাগর (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার (১০ জুলাই ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে নলডাঙ্গা থানাধীন মাধনগর ইউনিয়নের পাটুল বাজার বটতলা পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নজিপুর ঘোষপাড়া গ্রামের শ্রী মানিকের ছেলে সাগর মোটরসাইকেলযোগে পাটুল খোলাবাড়ি জিরো পয়েন্ট থেকে পাটুল বাজারের দিকে যাচ্ছিলেন। পথে পাটুল বটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত চার্জার গাড়ির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন সাগর। স্থানীয় লোকজন…
এম টি রহমান মাহমুদ, গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলায় শহিদ জিয়া ফুটবল টুর্নামেন্ট শুরু হলো। স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছর পর এই প্রথম সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়ার আদর্শের পথপ্রদর্শক সৈনিকরা গোপালগঞ্জ জেলায় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেন। স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও ফুটবল টুর্নামেন্টের আয়বায়ক সাজ্জাদুল ইসলাম হিরা এই খেলার আয়োজন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ ২ আসনের সংসদ সদস্য মানবিক ডা: কে এম বাবর। তিনি এই খেলার শুভ উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পরিষদ এর প্রশাসক শরীফ রফিকুজ্জামান সহ গোপালগঞ্জ বিএনপি নেতৃবৃন্দ। ডা: কে এম বাবর বলেন দীর্ঘ দিন পর এই আয়োজন গোপালগঞ্জ বাসীর জন্য নিয়ামত। আমরা চাই মাদক মুক্ত…
মো: আল-মাহফুজ শাওন: খুলনা মহানগরীর নিরালা এলাকায় নিজ কন্যাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার মা শিমা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শুক্রবার (১০ জুলাই) খুলনার বিচারিক আদালতে তাকে হাজির করলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত মা শিমাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার আচরণ ও বক্তব্যে অসংগতি দেখা দিলে তাকে আদালতে হাজির করা হয়। আদালতে তিনি ঘটনার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনের কারণ, ঘটনার সময়কার পরিস্থিতি এবং অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে…
মো: আল-মাহফুজ শাওন: খুলনা মহানগরীর রিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ ইমরান ও শুকুর নামে দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব-৬। শুক্রবার (১০ জুলাই) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়। র্যাব-৬ সূত্র জানায়, রিয়া বাজার এলাকায় অবৈধ অস্ত্র নিয়ে কয়েকজন অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহজনক গতিবিধির কারণে ইমরান ও শুকুরকে আটক করা হয়। পরে তাদের দেহ ও সঙ্গে থাকা জিনিসপত্র তল্লাশি করে একটি বিদেশি পিস্তল এবং বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। র্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি…
