Author: দৈনিক নবদিগন্ত

মোঃ দেলোয়ার হোসেন: বাংলাদেশের গণমাধ্যম অঙ্গনে দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা, সাহসিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে সাংবাদিকতা করে আসছেন  মোঃ দেলোয়ার হোসেন। প্রায় ২৪ বছরের বর্ণাঢ্য সাংবাদিকতা জীবনে তিনি শুধু সংবাদ সংগ্রহ ও প্রকাশেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি; বরং সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা, প্রশিক্ষণ এবং কল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে নিবেদিত রেখেছেন। বর্তমানে তিনি  “সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন”-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দেশব্যাপী সাংবাদিকদের সংগঠিত ও দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে তাঁর জন্ম। ছোটবেলা থেকেই সমাজ, রাষ্ট্র ও মানুষের প্রতি দায়বদ্ধতা তাঁকে সাংবাদিকতা পেশার প্রতি আকৃষ্ট করে। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তিনি…

Read More

মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার): শনিবার ১১ জুলাই ২০২৬ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলার কোনাপাড়া সংলগ্ন এলাকায় গত ১০ জুলাই ২০২৬ শুক্রবার রাত ৮ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে মাটির নিচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম…

Read More

‎এসকে এম মহসিন রেজা , উপজেলা প্রতিনিধি (খুলনা) : ‎টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে খুলনার উপকূলীয় উপজেলা কয়রার জনজীবন অনেকটাই স্থবির হয়ে পড়েছে। গত সোমবার থেকে থেমে থেমে ও কখনো ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর, ভ্যানচালক, কৃষিশ্রমিক, জেলে ও অন্যান্য নিম্নআয়ের মানুষ। কাজকর্ম প্রায় বন্ধ থাকায় অনেক পরিবারের আয়-রোজগার নেই। প্রতিদিনের উপার্জনের ওপর নির্ভরশীল এসব পরিবারের অনেকেই এখন ধারদেনা করে সংসার চালানোর চেষ্টা করছেন। সুন্দরবনসংলগ্ন কয়রা উপজেলার সাতটি ইউনিয়নে দুই লক্ষাধিক মানুষের বসবাস। উপজেলার উল্লেখযোগ্যসংখ্যক মানুষ দিনমজুরি, ভ্যানচালনা, কৃষিকাজ, মাছ ধরা, চিংড়িঘের ও ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। টানা বৃষ্টিতে মাঠের কাজ, নির্মাণকাজ, পরিবহন ও…

Read More

মনিরুল ইসলাম ডাবলু, নলডাঙ্গা ( নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা পৌরসভার কুটিরপাড়া এলাকায় পুকুরে ডুবে ফাতেমা খাতুন (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই ২০২৬) দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। মৃত ফাতেমা খাতুন কুটিরপাড়া এলাকার মো. ফিরোজ হোসেনের মেয়ে। পুলিশ ও এলাকাবাসীর জানায়, বাড়ির পাশে খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায় ফাতেমা। কিছুক্ষণ তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম জানান,…

Read More

সৈয়দ আমান উল্লাহ্, স্টাফ রিপোর্টার: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে ভক্তদের দেওয়া দান সংরক্ষণের বৃহৎ ডেগ ১৯ দিন পর খোলা হয়েছে। শনিবার মাজার কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ডেগের তালা খুলে ভেতরে জমা থাকা বিপুল পরিমাণ অর্থ বের করা হয়। মাজার-সংশ্লিষ্ট সূত্র জানায়, ডেগ থেকে আনুমানিক তিন থেকে চার বস্তা ভর্তি টাকা পাওয়া গেছে। অর্থগুলো গণনার জন্য নির্ধারিত স্থানে নেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে ধাপে ধাপে এসব টাকা গণনা করা হবে। প্রতিদিন দেশ-বিদেশের অসংখ্য দর্শনার্থী ও ভক্ত হযরত শাহজালাল (রহ.) মাজারে এসে দান করেন। নির্দিষ্ট সময় পরপর ডেগ খুলে সেই অর্থ বের করে হিসাব করা হয়ে থাকে। মাজার কর্তৃপক্ষ জানিয়েছে, গণনা কার্যক্রম সম্পন্ন…

Read More

মো: আল-মাহফুজ শাওন : খুলনা মহানগরীর নিরালা এলাকার প্রান্তিকা আবাসিক এলাকায় বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হওয়া কিশোরী আরফানা হোসেন নির্জনা (১৬) হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। পুলিশের দাবি, পারিবারিক কলহের জেরে মেয়েকে হত্যার পর মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে ফেলে রেখে ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করেন তার মা আরিফা ইয়াসমিন সিমা (৩৫)। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। মামলার অপর আসামি মো. আলিম হোসেন আকাশকে গ্রেপ্তারে অভিযান চলছে। শনিবার কেএমপি কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। প্রেস…

Read More

মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার: আইএসপিআর জানায়, চট্টগ্রাম জেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসকের জরুরি অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন ও ২৪ পদাতিক ডিভিশন বন্যাদুর্গত বিভিন্ন উপজেলায় অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। ইতোমধ্যে টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও বাঁশখালী এই ৪টি উপজেলা ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। এর ফলে এসব এলাকার প্রায় ৪ লাখ মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি হয়ে পড়েছেন। উদ্ভূত এই সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০…

Read More

এম, এ মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার): টেকনাফের হ্নীলা মডেল ফারিয়ার মাসিক সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার যুগ্ম সম্পাদক মোকতার হোছাইন বাপ্পি। সভাপতিত্ব করেন হ্নীলা মডেল ফারিয়ার সভাপতি মোকতার হোছাইন সোহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মোস্তাক আহমদ ও সাইফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন হ্নীলা মডেল ফারিয়ার সাবেক সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন। সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ। এ সময় হ্নীলা মডেল ফারিয়ার কার্যনির্বাহী কমিটির বিভিন্ন দায়িত্বশীল সদস্য এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।…

Read More

নাটোর প্রতিনিধিঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাটোরে জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ১০জুলাই শুক্রবার বিকেলে শহরের আলাইপুর এলাকা থেকে পদযাত্রা শুরু করে দলীয় নেতা কর্মিরা। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মাদ্রাসা মোড় এলাকায় স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম,এনসিপির যুগ্ন আহবায়ক সারোয়ার তুষার, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মুজাহিদ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, নাটোর জেলা এনসিপির আহ্বায়ক আব্দুল মান্নাফ সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। পথসভায় সারজিস আলম বলেন আগামীতে আমাদের যে লড়াই এ লড়াই মার্কার লড়াই হবে না। এ…

Read More

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা বালুমহাল-১ এবং যাদুকাটা বালুমহাল ২ জেলা প্রশাসন কর্তৃক সীমানা নির্ধারণ করে ইজারা প্রদান করলে ও সীমানার বাহিরে স্থানীয় কিছু প্রভাবশালী লোক নদীতীরবর্তী গ্রামের পাড় কেটে অবৈধভাবে বালু উওোলন নিয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়। খবর পয়ে শুক্রবার সকালে তাহিরপুরের যাদুকাটা-১ ও যাদুকাটা-২ সহ নদীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন নৌ-পুলিশ হেডকোয়াটার (উত্তর বিভাগের) এডিশন্যাল ডি আই জি মোঃ আব্দুল ওয়ারীশ। পরিদর্শন শেষে তিনি সদর উপজেলার টুকেরবাজার নৌ-পুলিশ ফাড়িঁতে আসেন এবং স্থানীয সাংবাদিকদের সাথে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন নৌ-পুলিশ সিলেট অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম,টুকেরবাজার নৌ-পুলিশ ফাড়িঁর ওসি দিলীপ কুমার দাস,ব্যবসায়ী…

Read More