সৈয়দ আমান উল্লাহ্, স্টাফ রিপোর্টারঃ সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় আগাম প্রস্তুতির অংশ হিসেবে সিলেটের জৈন্তাপুর উপজেলায় ৪৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে উপজেলা প্রশাসন। যেকোনো জরুরি পরিস্থিতিতে দুর্গত মানুষের নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে এসব কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, বর্তমানে জৈন্তাপুরে বন্যার কোনো তাৎক্ষণিক ঝুঁকি নেই এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে আবহাওয়ার পরিবর্তন ও উজান থেকে পানি বৃদ্ধির সম্ভাবনা বিবেচনায় রেখে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিস্থিতির অবনতি হলে দ্রুত আশ্রয়কেন্দ্রগুলো চালু করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, স্থানীয় জনপ্রতিনিধি এবং স্বেচ্ছাসেবকদের প্রয়োজনীয় প্রস্তুতি বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন…
Author: দৈনিক নবদিগন্ত
সৈয়দ আমান উল্লাহ্, স্টাফ রিপোর্টারঃ হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে দান-অনুদানের অর্থের ব্যবহার এবং ধর্মীয় প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরপর দুটি পোস্ট করেছেন সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাজী মো. দিনার। শনিবার (১১ জুলাই ২০২৬) প্রকাশিত তাঁর দুটি পোস্ট ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। প্রথম পোস্টে তিনি নিজের ব্যক্তিগত মতামত উল্লেখ করে লেখেন, “শাহজালালের মাজারের টাকাগুলা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য খরচ করলে ভালো হয়। এইটা আমার ব্যক্তিগত মতামত।” সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির প্রেক্ষাপটে দেওয়া এ মন্তব্যে তিনি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দান-অনুদানের অর্থ ব্যয়ের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন।…
রাকিবুল হাসান, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙার কাজ চলাকালে মাটির নিচে থাকা একটি পরিত্যক্ত ককটেল বিস্ফোরিত হয়ে ২ শ্রমিক গুরুতর আহত হয়েছে। শনিবার (১২ জুলাই ) বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, পুরাতন থানা ভবন ভাঙার কাজের সময় শ্রমিকরা ভবনের ফ্লোরের নিচের মাটি কাটছিলেন। এ সময় শ্রমিক উপজেলার বাজার গ্রামের মৃত আঃ গফফার মোড়লের ছেলে রফিকুল ইসলাম (৪২) কোদাল দিয়ে মাটিতে আঘাত করলে সেখানে পূর্ব থেকে মাটির নিচে থাকা একটি পরিত্যক্ত ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণে রফিকুল ইসলামের দু,হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এ সময় পাশে থাকা অপর শ্রমিক বাজার গ্রামের সিরাজুল ইসলামের ছেলে…
রাকিবুল হাসান, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুটি বেকারি প্রতিষ্ঠানের প্যাকেটজাত কেক রুটি বিস্কুটসহ বিভিন্ন বেকারি খাদ্যপণ্য উৎপাদনের তারিখ উল্লেখ না করেই বাজারজাত করার অভিযোগ উঠেছে। এতে ভোক্তারা পণ্যটি কবে উৎপাদিত হয়েছে তা জানতে না পারায় খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সম্প্রতি উপজেলার বিভিন্ন দোকান থেকে সংগ্রহ করা নিউ সুন্দরবন বেকারি ও রয়েল ফুডস অ্যান্ড বেকারির প্যাকেটজাত পণ্য পর্যালোচনায় দেখা যায়, মোড়কে উৎপাদনের তারিখ লেখার নির্ধারিত স্থান ফাঁকা রাখা হয়েছে। স্থানীয় কয়েকজন ভোক্তা জানান উৎপাদনের তারিখ না থাকায় তারা বুঝতে পারছেন না পণ্যটি কতদিন আগে তৈরি হয়েছে। এতে একদিকে যেমন ক্রেতারা বিভ্রান্ত হচ্ছেন অন্যদিকে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কাও তৈরি হচ্ছে।…
আহমদ হুসাইন লস্কর, ভারত: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পশ্চিমবঙ্গের আসানসোলের চুরুলিয়ায় অবস্থিত জন্মভিটে ও স্মৃতিবিজড়িত স্থাপনাগুলোর সংরক্ষণ ও সংস্কারের দাবি নতুন করে সামনে এসেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে ঐতিহাসিক এ স্থানটির বিভিন্ন অংশ অবহেলার শিকার হচ্ছে। সরেজমিনে দেখা যায়, কবির পৈতৃক ভিটা, শৈশবের স্মৃতিবিজড়িত কয়েকটি স্থাপনা এবং আশপাশের পরিবেশে সংস্কারের প্রয়োজনীয়তা স্পষ্ট। স্থানীয়দের ভাষ্য, পর্যাপ্ত পরিচর্যার অভাবে অনেক পুরোনো স্থাপনা ধীরে ধীরে জরাজীর্ণ হয়ে পড়ছে। এতে দেশ-বিদেশ থেকে আসা দর্শনার্থী, গবেষক ও নজরুলপ্রেমীরা হতাশ হচ্ছেন। স্থানীয় এক বাসিন্দা, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক, দাবি করেন যে, সংস্কারের কথা বলা হলেও কাজের দৃশ্যমান অগ্রগতি খুব একটা দেখা যাচ্ছে…
মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর (ব্রাক্ষণবাড়ীয়া) প্রতিনিধিঃ ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে সাফল্যের স্বাক্ষর রেখেছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার মেধাবী শিক্ষার্থী ইফতেখার আহাম্মেদ ওহি। তার এই কৃতিত্বে পরিবার, বিদ্যালয় এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। ওহি ভুবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এবারের বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। সে নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের শ্যামপুর গ্রামের বাসিন্দা। ওহির বাবা আশরাফ উদ্দিন আহাম্মেদ ভুবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং মা শিরিন আক্তার আশা একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) ফিল্ড অফিসার হিসেবে কর্মরত। দুই সন্তানের মধ্যে ওহি বড়। পরিবারের সদস্যরা জানান, ছোটবেলা থেকেই ওহি পড়াশোনার প্রতি…
গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ সুনামগঞ্জে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার দ্বি বার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুুিুুষ্ঠত হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় সুনামগঞ্জ শহরের শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলণ করে এর উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা জয়ন্ত সেন দিপু। সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বিমান কান্তি রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিমল বণিকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি বাসুদেব ধর। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলার সম্পাদক ও প্রকাশক সন্তোষ…
মো: আল-মাহফুজ শাওনঃ টানা ভারী বৃষ্টিতে খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে বৃষ্টির পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা চিহ্নিত ও অপসারণে জরুরি সভা করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। শনিবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। সভার শুরুতে সাম্প্রতিক জলাবদ্ধতায় নগরবাসীর ভোগান্তির জন্য কেসিসির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়। এতে কেসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অংশ নেন। সভায় জানানো হয়, সাম্প্রতিক ভারী বর্ষণে দেশের অন্যান্য শহরের মতো খুলনা মহানগরীর কয়েকটি এলাকাও জলাবদ্ধতার কবলে পড়ে। বিশেষ করে ছয়টি এলাকায় দীর্ঘ সময় পানি জমে থাকায় জনদুর্ভোগ বেড়ে যায়। এ পরিস্থিতির স্থায়ী সমাধান…
মিনার হোসেন খান, পলাশ (নরসিংদী) প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, খান ফাউন্ডেশন সারা দেশে ঋণ সহায়তা কার্যক্রমের পাশাপাশি নারীর অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্রের বিকাশ এবং মানবকল্যাণ মূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। শনিবার (১১ জুলাই) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলার আমদিয়া ইউনিয়নের পাকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর মা বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. মঈন খান বলেন, তাঁর মা বেগম খোরশেদা বানু খান ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে সমাজের অবহেলিত ও নিগৃহীত মানুষের কল্যাণে কাজ করেছেন। সেই…
সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৩টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ মো. জি কে গউস। সভায় সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ড. মো. জিল্লুর রহমান। সভায় জনগণের সঙ্গে পুলিশের পারস্পরিক সম্পৃক্ততা বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং পুলিশি সেবাকে আরও জনবান্ধব করার বিষয়ে মতবিনিময় করা হয়। একই সঙ্গে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সমস্যা, অপরাধ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয়…
