Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮
  • হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
  • চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ
  • যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম
  • “শব্দতরী”গবেষণানির্ভর ও মননশীল প্রকাশনার উদ্যোগ আশাব্যঞ্জক
  • কুমিল্লা বিভাগ বাস্তবায়নের পথে,২৪এমপি’র স্বাক্ষর
  • ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন
  • কয়রায় বিশিষ্ট রাজনীতিবিদ ও সফল চেয়ারম্যান খান শামসুদ্দিন আহমেদ আর নেই
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Monday, August 31
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | খুলনা | জলাবদ্ধতা নিরসনে জরুরি সভা কেসিসির, কেন্দ্রীয় কমিটি ও তিন উপকমিটি গঠন

জলাবদ্ধতা নিরসনে জরুরি সভা কেসিসির, কেন্দ্রীয় কমিটি ও তিন উপকমিটি গঠন

By দৈনিক নবদিগন্ত12/07/2026 খুলনা No Comments2 Mins Read
জলাবদ্ধতা নিরসনে জরুরি সভা কেসিসির, কেন্দ্রীয় কমিটি ও তিন উপকমিটি গঠন
জলাবদ্ধতা নিরসনে জরুরি সভা কেসিসির, কেন্দ্রীয় কমিটি ও তিন উপকমিটি গঠন
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

মো: আল-মাহফুজ শাওনঃ

টানা ভারী বৃষ্টিতে খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে বৃষ্টির পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা চিহ্নিত ও অপসারণে জরুরি সভা করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। শনিবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

সভার শুরুতে সাম্প্রতিক জলাবদ্ধতায় নগরবাসীর ভোগান্তির জন্য কেসিসির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়। এতে কেসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অংশ নেন।

সভায় জানানো হয়, সাম্প্রতিক ভারী বর্ষণে দেশের অন্যান্য শহরের মতো খুলনা মহানগরীর কয়েকটি এলাকাও জলাবদ্ধতার কবলে পড়ে। বিশেষ করে ছয়টি এলাকায় দীর্ঘ সময় পানি জমে থাকায় জনদুর্ভোগ বেড়ে যায়। এ পরিস্থিতির স্থায়ী সমাধান খুঁজতেই জরুরি এ সভার আয়োজন করা হয়।

সভাপতির বক্তব্যে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, বৃষ্টি হলেই নগরীর কিছু এলাকায় পানি জমে যাওয়ার সমস্যা কেসিসির জন্য উদ্বেগের বিষয়। এ অবস্থা থেকে উত্তরণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি জানান, জলাবদ্ধ এলাকায় সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, অধিকাংশ স্থান থেকে দ্রুত পানি নেমে গেলেও মুজগুন্নী এলাকায় দীর্ঘ সময় পানি আটকে থাকে। এ সমস্যা সমাধানে বিশেষজ্ঞদের মতামত গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় কেসিসির নির্বাহী প্রকৌশলী শেখ মো. মাসুদ করিমের নেতৃত্বে একটি কেন্দ্রীয় কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে মুজগুন্নী, লবণচরা ও রয়্যাল মোড়কে কেন্দ্র করে তিনটি উপকমিটি এবং প্রতিটি ওয়ার্ডে মনিটরিং কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এসব কমিটি পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা চিহ্নিত করে কেন্দ্রীয় কমিটির কাছে প্রতিবেদন দেবে। পরে সেই প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কেসিসির পূর্ত বিভাগ।

এ ছাড়া সময়মতো স্লুইস গেট পরিচালনা, ড্রেনেজ নেটওয়ার্কের প্রতিবন্ধকতা অপসারণ, বক্স কালভার্ট পরিষ্কার এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রস্তুত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, চলমান ড্রেনেজ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন শেষ হলে খুলনা মহানগরীর প্রায় ২৫ শতাংশ ড্রেনেজ নেটওয়ার্ক উন্নত হবে। ভবিষ্যতে আরও তিনটি পাম্প হাউস নির্মাণ, আধুনিক ড্রেন পরিষ্কার যন্ত্র সংগ্রহ এবং বৈদ্যুতিক স্লুইস গেট স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়মিত মূল্যায়ন, নতুন ড্রেনেজ প্রকল্প গ্রহণ এবং ড্রেন ও খালের ওপর থেকে অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ দেন। পাশাপাশি নগরবাসীকে ড্রেন ও খালে বর্জ্য না ফেলার আহ্বান জানান।

সভায় কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সচিব মো. রেজা রশীদসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জলাবদ্ধতা জলাবদ্ধতা নিরসন সভা কেসিসি

Keep Reading

2 Mins Read

নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮

1 Min Read

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

2 Mins Read

চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮

চট্টগ্রাম 31/08/2026

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

31/08/2026

চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ

31/08/2026

যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম

31/08/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.