এরশাদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার এলাকায় একটি ভাড়া বাসা থেকে মোহাম্মদ ইব্রাহিম নামে এক পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের অবস্থা ও ঘটনাস্থলের প্রাথমিক আলামত দেখে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের দ্বিতীয় স্ত্রী রেহেনা বেগম পলাতক রয়েছেন।রোববার (১২ জুলাই) বিকেলে নিমসার এলাকার সাবেক চেয়ারম্যান আবু তাহেরের বাড়ির ভাড়াটিয়া লুৎফুর রহমানের ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইব্রাহিম (৩৫) একই এলাকার সরু হাজির বাড়ির ফরিদ মিয়ার ছেলে। তিনি পেশায় একটি মিনি পিকআপের চালক ছিলেন। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রথম স্ত্রী ও সন্তান…
Author: দৈনিক নবদিগন্ত
মোঃ সুজন আহমেদ, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধিঃ ক্রীড়া প্রতিমন্ত্রীর পাবনা সফর সফল করতে ভাঙ্গুড়ায় প্রস্তুতিমূলক আলোচনা, নিবন্ধনপ্রাপ্ত যুব ক্লাবগুলোর কার্যক্রম আরও গতিশীল করা এবং আগামী ১৭ জুলাই মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মো. আমিনুল হক-এর পাবনা সফর উপলক্ষে সার্বিক প্রস্তুতি নিশ্চিত করতে ভাঙ্গুড়া উপজেলা যুব উন্নয়ন অফিসে এক মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মো. শামীম হাসান। তিনি নিবন্ধনপ্রাপ্ত যুব ক্লাবগুলোর ভূমিকার প্রশংসা করে বলেন, যুব সমাজকে দক্ষ, মানবিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে আরও সম্পৃক্ত করতে যুব উন্নয়ন অধিদপ্তর সবসময় কাজ করে যাচ্ছে। সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং যুব নেতৃত্ব বিকাশে…
মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ অদ্য ১২ জুলাই ২০২৬ তারিখে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কোনাপাড়া গ্রামে বসবাসরত স্থানীয় বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় উক্ত ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ, পিবিজিএম, বিজিবিএমএস, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, রামু। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি, উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা, হোয়াইক্যং ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শাহজালাল ইসলাম, ১নং ওয়ার্ড মেম্বার সিরাজুল মোস্তফা লালু, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি…
মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ রবিবার ১২ জুলাই ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সমুদ্র বন্দর সমূহের নিরাপত্তাসহ উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান, মানব ও মাদক পাচার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায়, আজ ১২ জুলাই ২০২৬ রবিবার সকাল ৮ টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রামের ইপিজেড থানাধীন আকমল আলী ঘাট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় মাদক কারবারিদের একটি গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে বাণিজ্যিক জাহাজ হতে অবৈধভাবে খালাসকৃত প্রায় ১…
মোহাম্মদ হোসাইন , টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পানিবন্দি ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন। রবিবার (১২ জুলাই) দুপুরে হ্নীলা ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী। এছাড়া উপস্থিত ছিলেন কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম, কক্সবাজার আরপিসির আয়ুব আলী,…
মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ টানা ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ঘরবাড়ি প্লাবিত হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা সড়ক। নলকূপ ও স্যানিটেশন ব্যবস্থা পানির নিচে তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে নিরাপদ পানীয় পানির তীব্র সংকট। এমন পরিস্থিতিতে স্থানীয় যুব নেতৃত্বাধীন সংগঠন SHAY (Support for Humanitarian Aid Youth Society), JYDA Bangladesh ও Youth Peacebuilders, ActionAid Bangladesh-এর সহায়তায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি মানবিক সহায়তা কার্যক্রম শুরু করেছে। সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগের শুরু থেকেই যুব স্বেচ্ছাসেবকেরা স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, কমিউনিটি নেতা এবং অন্যান্য মানবিক অংশীজনের সঙ্গে সমন্বয় করে…
মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ মৌসুমী বায়ুর প্রভাবে বেশ কয়েকদিন মুষলধারে ভারি বৃষ্টিপাত হচ্ছে। কখনো একটানা আবার কখনো থেমে থেমে হচ্ছে এ বৃষ্টি। সাধারণ লোকজনের দুর্ভোগের অন্ত নেই। বৃহত্তর ঈদগাঁওর বেশ কিছু এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতার। কেউ ছাতা ব্যবহার করছেন, আবার কেউ পলিথিনে নিজেকে মুড়াচ্ছেন। অনেকে রেইনকোট ব্যবহার করে প্রয়োজনীয় কাজে বের হচ্ছেন। পানিবন্দি হয়ে দুর্যোগ গ্রস্ত পরিবারগুলোতে রান্নাবান্না করতে বেশ অসুবিধের সৃষ্টি হচ্ছে। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার অভাবে সামান্য বৃষ্টিতে অনেক এলাকায় জলাবদ্ধতা হয়েছে। বিপন্ন মানুষজনের মুক্তির উপায় দেখা যাচ্ছে না। ঈদগাঁও বঙ্কিম বাজার সংলগ্ন আলমাছিয়া মাদ্রাসা সড়কের পশ্চিম পার্শ্বে প্রায় সময় জলাবদ্ধতা থাকে। উত্তর মাইজ পাড়া সড়কের হিন্দু…
হুমায়ুন কবির, কটিয়াদি উপজেলা প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা আচমিতা ইউনিয়নের আচমিতা বাজারে আজ শনিবার বিকাল ৪টায় কটিয়াদিমডেল থানা পুলিশিং কমিউনিটির আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। আচমিতা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও আইনশৃঙ্খলা বিট পুলিশিং কমিটির আহ্বায়ক আব্দুল হান্নানের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম আরো উপস্থিত ছিলেন কটিয়াদি মডেল থানা পুলিশের এস আই সহ পুলিশের বিশেষ টিম এছাড়াও আচমিতা ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবি সংগঠনের এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এসময় ওসি রফিকুল ইসলাম বলেন, আমাকে যদি আপনারা সহযোগীতা করেন তাহলে কটিয়াদী থানায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত করবো ইনশাল্লাহ,। যদি…
হুমায়ুন কবির, কটিয়াদি উপজেলা প্রতিনিধিঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি কালিয়াচাপড়া চিনি কল মিল গেট সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কালিয়াচাপড়া ইকোনোমিক জোন দ্রুত চালুর দাবিতে আজ শনিবার বিকেল ৪টায় এক শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচি সঞ্চালনা করেন মোঃ স্বপন মিয়া ও মোঃ সুমন মিয়া। অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, কালিয়াচাপড়া ইকোনোমিক জোন চালু হলে এ অঞ্চলে শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। এতে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে এবং এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ইকোনোমিক জোনটি চালুর কার্যকর উদ্যোগ গ্রহণের জোর দাবি জানান…
মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ গ্রেফতারকৃত আসামীরা কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পূর্ব ফারির বিল গ্রামের বাসিন্দা আজিম উদ্দিন এর ছেলে মোহাম্মদ আফসার উদ্দিন (২৮) এবং আমির হোসেন এর ছেলে লোকমান হাকিম (২৯)। আজ রবিবার উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেন। অদ্য ১২ জুলাই ২০২৬ তারিখ ১২০০ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ পালংখালী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা বিআরএম-১৯ হতে ০২ কিঃ মিঃ পূর্ব দিকে এবং বিওপি হতে ০১ কিঃ মিঃ উত্তর দিকে এবং শূন্য লাইন হতে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব ফারির বিলের গুইল্লাখালী নামক স্থান দিয়ে ০২ জন ব্যক্তিকে মায়ানমার হতে বাংলাদেশে ভিতরে আসতে দেখতে পায়। বিজিবি টহল দল তাদেরকে…
