মো: আল-মাহফুজ শাওনঃ খুলনা মহানগরীর মোস্তফার মোড় এলাকায় মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (১৩ জুলাই) বিপুল সংখ্যক পুলিশ ও সংশ্লিষ্ট তদন্ত সংস্থার সদস্যদের উপস্থিতিতে মরদেহ উদ্ধারের কাজ শুরু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য, আতঙ্ক ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং গুরুত্বপূর্ণ আলামত সংরক্ষণের স্বার্থে পুরো এলাকাটি আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা হয়েছে। সাধারণ মানুষের প্রবেশও সীমিত করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিনের টানা বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। কর্দমাক্ত মাটি ও প্রতিকূল পরিবেশের কারণে…
Author: দৈনিক নবদিগন্ত
মো: আল-মাহফুজ শাওনঃ অদ্য ১৩ জুলাই ২০২৬ তারিখ সকাল ০৯:৩০ ঘটিকায় নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে কল্যাণ সভা এবং পরবর্তীতে লাউঞ্জ-২ তে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন কেএমপি কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয়। সভার শুরুতে বিগত কল্যাণ সভায় উপস্থাপিত প্রস্তাবসমূহের সিদ্ধান্ত ও বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের উত্থাপিত সমষ্টিগত দাবী-দাওয়ার বিষয়গুলো পুলিশ কমিশনার মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং সেগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট অফিসারকে নির্দেশনা প্রদান করেন। অত:পর দীর্ঘ চাকুরী জীবন শেষে অবসরে যাওয়া ৪ জন পুলিশ সদস্য এবং ১ জন পরিচ্ছন্নতাকর্মীকে কমিশনার মহোদয় তাদের…
এম টি রহমান মাহমুদ, গোপালগঞ্জ প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ সকালে বরিশাল যাওয়ার পথে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বরইতলা নামক স্থানে পৌঁছানোর পর সেখানে উপস্থিত থাকা গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও ফরিদপুর বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান মোল্লাকে বহর থামিয়ে ডেকে নিজ গাড়ীতে উঠতে বলেন। সংসদ সদস্য সেলিমুজ্জামান দ্রুত প্রধানমন্ত্রীর বাসে গিয়ে ওঠেন। তবে বাসের মধ্যে প্রধানমন্ত্রীর কি কথা হয়েছে সেলিমুজ্জামানের সাথে কি কথা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রধানমন্ত্রীকে বহনকারী বাস থেকে সেলিমুজ্জামান নেমে আসেন। সেলিমুজ্জামান মোল্লা তখন বরইতলা এলাকায় শতশত দলীয় নেতাকর্মী নিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন। দলীয় নেতাকর্মীদের মধ্যে…
সৈয়দ আমান উল্লাহ্, স্টাফ রিপোর্টারঃ সিলেট মহানগরে উদ্বেগজনক হারে বেড়ে চলেছে ‘হানি ট্র্যাপ’ বা ‘মধুফাঁদ’ চক্রের তৎপরতা। প্রেমের অভিনয়, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা মোবাইল ফোনে পরিচয়ের মাধ্যমে পুরুষদের ফাঁদে ফেলে অপহরণ, মারধর, মুক্তিপণ আদায় এবং ব্ল্যাকমেইলের মতো অপরাধ এখন নতুন আতঙ্কে পরিণত হয়েছে। সম্প্রতি সিলেটের এয়ারপোর্ট থানাধীন এলাকায় এক যুবককে মোবাইল ফোনে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, মারধর এবং মুক্তিপণ দাবির ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। পুলিশের তথ্যমতে, চক্রটি দীর্ঘদিন ধরে মহানগরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে নারীদের ব্যবহার করে পরিকল্পিতভাবে পুরুষদের টার্গেট করে আসছিল। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগে গত এপ্রিল মাসে মেন্দিবাগ পয়েন্ট থেকে দুই…
মো. রিয়াদ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতির ঘটনায় লুট হওয়া ৪৪ বস্তা চিনি উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ এবং সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১১ জুলাই) রাতে উপজেলার গোলাকান্দাইল এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে লুট হওয়া চিনিভর্তি ৪৪টি বস্তা উদ্ধার করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—ঢাকার কদমতলি এলাকার সুমন, নরসিংদীর রায়পুরা উপজেলার ওমর ফারুক এবং পটুয়াখালীর দুমকি উপজেলার শহীদ। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ…
মিনার হোসেন খান, পলাশ (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর পলাশ উপজেলার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান জনতা আদর্শ বিদ্যাপীঠ ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ট্যালেন্টপুল ও সাধারণ—দুই ক্যাটাগরি মিলিয়ে সর্বাধিক শিক্ষার্থী বৃত্তি লাভ করায় প্রতিষ্ঠানটি উপজেলার শীর্ষস্থানীয় অবস্থান ধরে রেখেছে। বিদ্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন পর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য প্রাথমিক বৃত্তি পরীক্ষা পুনরায় চালু হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় জনতা আদর্শ বিদ্যাপীঠ থেকে ২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ১১ জন ট্যালেন্টপুল এবং ৬ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করে। ফলে মোট ১৭ জন শিক্ষার্থী বৃত্তি লাভের গৌরব অর্জন করেছে। প্রধান শিক্ষক মাসুদ খান…
এসকে এম মহসিন রেজা, উপজেলা প্রতিনিধিঃ সুন্দরবনে নদীগুলোতে বর্তমানে চিংড়ি প্রজনন মৌসুম চলায় বিশ্ব ঐতিহ্য এই বনে পর্যটক প্রবেশসহ সব ধরনের পাস-পারমিট বন্ধ রয়েছে। বনের পরিবেশ শান্ত রাখতে যেখানে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষেধ, ঠিক তখনই এই সুযোগকে কাজে লাগিয়ে শত শত কেজি মাছ উজাড় করছে এক শ্রেণির অসাধু জেলে ও বিষদস্যু চক্র। এরই ধারাবাহিকতায় পশ্চিম সুন্দরবন বিভাগে বিষ দিয়ে মাছ শিকারী চক্রের বিরুদ্ধে গভীর রাতে এক দুঃসাহসিক ও ঝুঁকিপূর্ণ যৌথ অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত আনুমানিক ১২টার দিকে। অভিযানে বিষ দিয়ে শিকার করা আনুমানিক ১৫০ কেজি চিংড়ি মাছ ও একটি নৌকা জব্দ করেছে বন বিভাগ। জব্দকৃত…
মো: এনামুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ অদ্য ১২ জুলাই ২০২৬ তারিখ কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে কিশোরগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব সোহানা নাসরিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ শরীফুল আলম, এমপি। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মাজহারুল ইসলাম, এমপি এবং কিশোরগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ জালাল উদ্দীন, এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান, উপপরিচালক, স্থানীয় সরকার (ডিডিএলজি) জনাব জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত…
বাগেরহাট প্রতিনিধিঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে উপকূলীয় জেলা বাগেরহাটের বিভিন্ন উপজেলা ও শহরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিভিন্ন এলাকায় পানি জমে চরম ভোগান্তিতে পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী এবং নিম্ন আয়ের মানুষ। জেলা সদরসহ বিভিন্ন এলাকায় সড়ক, অলিগলি ও গুরুত্বপূর্ণ স্থানে পানি জমে যাওয়ায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। জলাবদ্ধতার কারণে অনেক স্থানে যানবাহন চলাচলেও বিঘ্ন সৃষ্টি হয়েছে। এদিকে, বাগেরহাট শহরের হাসপাতাল রোডে হাঁটুসমান পানি জমে যাওয়ায় সেখানে জাল ফেলে মাছ ধরতে দেখা গেছে স্থানীয় কয়েকজনকে। স্থানীয়দের অভিযোগ, প্রতি বর্ষা মৌসুমেই একই ধরনের দুর্ভোগের মুখোমুখি হতে হয়। তাদের দাবি, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা, নিয়মিত খাল-নালা পরিষ্কার এবং টেকসই জলাবদ্ধতা নিরসন পরিকল্পনা…
আফজাল মিয়া, বিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন আগামী ২৭ সেপ্টেম্বর ট্রাস্টের কার্যনির্বাহী কমিটির সভায় ঘোষণা করা হয়েছে। কার্যনির্বাহী কমিটির সভা গত সোমবার (৭ জুলাই) পূর্ব লন্ডনের ব্রিকলেইনের মাসালা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ট্রাস্টের সংগঠনের সভাপতি মাফিজ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গুলজার খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় কার্যনির্বাহী কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। সভায় ট্রাস্টের নির্বাচনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ আগস্ট নির্ধারণ করা হয় । সভায় জজ বেলায়েত হোসেনকে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার হিসেবে একেএম ইয়াহিয়া, অধ্যাপক নুরুল ইসলাম, অধ্যাপক আব্দুল মতিন ও আবুল কাহার আলীকে নিযুক্ত…
