Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী
  • নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ
  • নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রূপগঞ্জে বিদেশি পিস্তল-রামদাসহ কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪
  • পত্নীতলায় আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Sunday, October 18
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | চট্টগ্রাম | ঈদগাঁও বাজার ও সংলগ্ন এলাকা পানিতে সয়লাব, দুর্গতদের পাশে স্থানীয় এমপি

ঈদগাঁও বাজার ও সংলগ্ন এলাকা পানিতে সয়লাব, দুর্গতদের পাশে স্থানীয় এমপি

দৈনিক নবদিগন্তBy দৈনিক নবদিগন্ত12/07/2026 চট্টগ্রাম No Comments3 Mins Read
ঈদগাঁও বাজার ও সংলগ্ন এলাকা পানিতে সয়লাব, দুর্গতদের পাশে স্থানীয় এমপি
ঈদগাঁও বাজার ও সংলগ্ন এলাকা পানিতে সয়লাব, দুর্গতদের পাশে স্থানীয় এমপি
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ

মৌসুমী বায়ুর প্রভাবে বেশ কয়েকদিন মুষলধারে ভারি বৃষ্টিপাত হচ্ছে। কখনো একটানা আবার কখনো থেমে থেমে হচ্ছে এ বৃষ্টি। সাধারণ লোকজনের দুর্ভোগের অন্ত নেই। বৃহত্তর ঈদগাঁওর বেশ কিছু এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতার। কেউ ছাতা ব্যবহার করছেন, আবার কেউ পলিথিনে নিজেকে মুড়াচ্ছেন।

অনেকে রেইনকোট ব্যবহার করে প্রয়োজনীয় কাজে বের হচ্ছেন। পানিবন্দি হয়ে দুর্যোগ গ্রস্ত পরিবারগুলোতে রান্নাবান্না করতে বেশ অসুবিধের সৃষ্টি হচ্ছে। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার অভাবে সামান্য বৃষ্টিতে অনেক এলাকায় জলাবদ্ধতা হয়েছে। বিপন্ন মানুষজনের মুক্তির উপায় দেখা যাচ্ছে না। ঈদগাঁও বঙ্কিম বাজার সংলগ্ন আলমাছিয়া মাদ্রাসা সড়কের পশ্চিম পার্শ্বে প্রায় সময় জলাবদ্ধতা থাকে।

উত্তর মাইজ পাড়া সড়কের হিন্দু পাড়া এবং লাইল্যার পাড়া এলাকায় সড়কে বিরাজ করতে হাটু পরিমান পানি। ঈদগাঁও বাজারের পুরনো হাসপাতাল সড়কটি কোমর পানির নিচে তলিয়ে গেছে। বাজারের প্রধান সড়ক ডিসি রোডের ভূমি অফিস সংলগ্ন অংশে পানি তৈরি করছে। বৃষ্টি এবং ঈদগাঁও খালের পানিতে সয়লাব হয়ে উঠেছে সর্বত্র।

ঈদগাঁও ১ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আজিজুল হক সওদাগর জানান, তার বাড়ি সংলগ্ন সড়কটিতে ড্রেন না থাকায় সামান্য বৃষ্টিতে রাস্তা পানির নিচে নিমজ্জিত হয়ে পড়ে। এতে লোক ও যানবাহন চলাচলে চরমভাবে বিঘ্ন ঘটে। হিন্দু অধ্যুষিত এ এলাকাটিতে পানির কারণে বসবাস করা অসম্ভব হয়ে উঠেছে। লোকজন রাস্তা দিয়ে চলাচল করতে পারছেন না।

এক ভিডিওবার্তায় তিনি এ বিষয়ে সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয় অধিবাসী মস্তুরা খানম জানান, ড্রেন না থাকায় তাদের ঘরমুখী সংযোগ সড়কটি বেশ কয়েকদিন যাবত হাঁটুপানির নিচে। ঘর থেকে তাদের বের হতে অনেক কষ্ট হচ্ছে।

তিনি শনিবার উক্ত এলাকায় ত্রাণ বিতরণ করতে আসা স্থানীয় সংসদ সদস্যের প্রতি বিষয়টির দৃষ্টি আকর্ষণ করেছেন। এদিকে বাজার এবং ঈদগাঁও খালের পানিতে ১০-১২ দিন যাবত পানিবন্দী রয়েছেন উত্তর মাইজ পাড়ার (খোনকার পাড়া) অনেক পরিবার। কারো কারো বসতভিটা পানির নিচে। আবার কোন কোন বাড়িতে পানিও ঢুকে পড়েছে।

বেহাল ও নাজুক অবস্থায় রয়েছেন উক্ত এলাকার অধিবাসীরা। না সরচে পানি, না সরচে তাদের ভোগান্তি। জমে থাকা পানির দাপটে এ এলাকায় স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না কেউ। বৃষ্টি যত বেশি হচ্ছে তাদের দুর্দশা তত বৃদ্ধি পাচ্ছে।

এদিকে ঈদগাঁওতে টানা ভারি বৃষ্টিপাতে দুর্যোগগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ দুপুরে স্থানীয় উত্তর মাইজ পাডায় এ কর্মসূচির উদ্বোধন করেন ঈদগাঁও, রামু ও কক্সবাজার সদর আসনের জাতীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

স্থানীয় বিএনপি’র উদ্যোগে এ চাউল বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম উল্লাহ মাহমুদ, সংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুচ শুকুর, আখতার উদ্দিন বাবুল, মোক্তার আহমদ, সিরাজুল ইসলাম, আবু হেনা, তৈয়ব তাহের তানভীর, আনোয়ার হোসাইন সহ অন্যান্যরা।

এ সময় ২ শতাধিক মানুষকে জনপ্রতি পাঁচ কেজি করে চাউল প্রদান করা হয়। পরে সংসদ সদস্য কাজল ঈদগাঁও বাজারের হাসপাতাল সড়ক, জালালাবাদ হিন্দু পাড়ার বেড়িবাঁধ ও স্লূইচ গেটের অবস্থা পরিদর্শনে যান।

স্থানীয় এমপি

Keep Reading

2 Mins Read

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

1 Min Read

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

2 Mins Read

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

খুলনা 24/09/2026

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

24/09/2026

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

24/09/2026

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

24/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.