সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ প্রতিনিধিঃ টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়ে শত শত একর ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। অনেক বাড়িঘরে পানি ঢুকে পড়ায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্র জানায়, কয়েক দিনের অব্যাহত বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে উপজেলার গাজীপুর, আহম্মদাবাদ, সাটিয়াজুড়ী, পাইকপাড়া ও শানখলা ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। খোয়াই, করাঙ্গী ও সুতাং নদীর পানি এবং পাহাড়ি ছড়ার প্রবাহ বেড়ে লোকালয়ে ঢুকে পড়ায় কৃষিজমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে বহু পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। ভুক্তভোগীদের অভিযোগ, পর্যাপ্ত…
Author: দৈনিক নবদিগন্ত
সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধি: কয়েক দিনের তীব্র বর্ষণ এবং উজান থেকে আসা পাহাড়ি ঢলের ফলে নাটোরের সিংড়ার চলনবিল অঞ্চলে নতুন জল প্রবাহিত হতে শুরু করেছে। এর ফলে জলাশয়গুলোতে দেশি ছোট মাছের উপস্থিতি হঠাৎ করে ব্যাপকভাবে বেড়েছে। চলনবিল অঞ্চলের সিংড়া উপজেলার বিভিন্ন বাজারে এখন ছোট মাছের প্রচুর সরবরাহ দেখা যাচ্ছে। দুদিন ধরে স্থানীয় জেলেরা জানিয়েছে, তাদের জালে প্রচুর দেশি জাতের ছোট মাছ ধরা পড়ছে। সিংড়া বাসস্ট্যান্ডের প্রাতঃকালীন মাছের বাজারে দেখা যায়, প্রায় দুই শতাধিক পেশাদার ও মৌসুমি জেলে তাদের জালে ধরা টেংরা, পুঁটি, কৈ, শোল, শিং, গুচিসহ বহুবিধ ছোট মাছ বিক্রি করতে এসেছেন। মাছ বিক্রির জন্য আসা চকসিংড়া গ্রামের জেলে মালেক…
সৌরভ সোহরাব, সিংড়া(নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া পৌরসভার উত্তর ও দক্ষিণ দমদমা হিয়ালা বিলের কৃষি জমি এবং জলাশয়ে জমে থাকা কচুরিপানা অপসারণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সার্বিক নির্দেশনায় এই জনকল্যাণমূলক কাজের উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার (১১ জুলাই) সকাল ৮টায় দক্ষিণ দমদমার জোলার বাতা ব্রিজ এলাকায় এমপি আনুর পক্ষে এই কচুরিপানা অপসারণ কাজের উদ্বোধন করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, সিংড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রফিকুল ইসলাম,উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও ডায়াবেটিকস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাষ্টার, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক…
মিনার হোসেন খান, পলাশ (নরসিংদী): নরসিংদীর পলাশ উপজেলাধীন বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে উপজেলা নির্বাহী অফিসার জনাব ইশতিয়াক আহমেদ এর নের্তৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ১১ জুলাই ২০২৬ রোজ শনিবার সকাল থেকে অভিযান পরিচালনাকালীন সময়ে পলাশ উপজেলার হেলথ কমপ্লেক্সের আরএমও ডা. মো. আব্দুল্লাহ আল মামুন খান ও আইন- শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে সান হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও হসপিটাল এবং আনোয়ারা মেডিকেল কমপ্লেক্সে বিভিন্ন অনিয়মের কারণে The Medical Practice & Private Clinics & Laboratories Ordinance, 1982 এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৪০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পলাশ উপজেলাধীন বিভিন্ন হাসপাতাল ও…
সৈয়দ আমান উল্লাহ্, স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানা পুলিশের অভিযানে হানিট্র্যাপের মাধ্যমে ছিনতাইকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ছিনতাইকৃত একটি আইফোন XS Max মোবাইল ফোন উদ্ধার এবং ছিনতাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। পুলিশ জানায়, গত ১০ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দে অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মোশাররফ হোসেন, এসআই দীপংকর তালুকদার ও সঙ্গীয় ফোর্স সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় সিলেট মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাসিন হোসেন আবির (১৮) ও জাবেদ আহমেদ (২০)-কে গ্রেফতার করে। তারা উভয়েই মোগলাবাজার থানার বাসিন্দা। পুলিশের তথ্য অনুযায়ী, চক্রের এক নারী সদস্য টিকটকের মাধ্যমে বিয়ানীবাজারের আরিফ উর রহমান…
মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার): শনিবার (১১ জুলাই) দুপুর প্রায় ৩টার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যাংপাড়া ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। বন বিভাগের তথ্য অনুযায়ী, পাহাড়ে লতাপাতা খাওয়ার সময় বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়ায় পা পিছলে নিচে পড়ে যায় হাতিটি। এতে গুরুতর আহত হয়ে আর উঠে দাঁড়াতে পারেনি। ঘটনাটি দেখে স্থানীয়রা দ্রুত বন বিভাগকে খবর দেন। পরে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে টেকনাফ উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি হাসপাতালের চিকিৎসকদের নিয়ে হাতিটির প্রাথমিক চিকিৎসা শুরু করেন। টেকনাফ রেঞ্জের বন বিভাগের কর্মকর্তা আবদুর রশিদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। ভেটেরিনারি চিকিৎসক হাতিটিকে চিকিৎসা দিচ্ছেন। কয়েকদিন নিবিড় পরিচর্যা…
উজ্জ্বল রায়, নড়াইল: জাতীয় নাগরিক পাটির (এনসিপি) নড়াইল জেলার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা শুক্রবার (১০জুলাই) বিকাল ৪টায় নড়াইল জেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভার প্রবেশদ্বারে সকলকে রজনীগন্ধা ও গোলাপের স্টিক হাতে তুলে দিয়ে বরণ করে নেয় জেলা এনসিপি’র আংশিক কমিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হয়। এ সময় নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের সঙ্গে পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। সভায় জেলার তিনটি উপজেলা থেকে আগত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং সংগঠনের কার্যক্রমকে গতিশীল এবং কেন্দ্রীয় কর্মসুচির জুলাইযাত্রা উপলক্ষে আগামী ২৫ জুলাই নড়াইলে জুলাইযাত্রা সফল করার জন্য বিভিন্ন মতামত ও প্রস্তাবনা উপস্থাপন ও নবগঠিত কমিটির নেতৃবৃন্দ…
এম টি রহমান মাহমুদ, স্টাফ রিপোর্টার: কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গোপালগঞ্জে পৌঁছেছিল বিপুল পরিমাণ নকল সিগারেটের চালান। তবে সরবরাহের আগেই পুলিশের অভিযানে তা জব্দ করা হয়েছে। এ সময় প্রায় ৭১ হাজার পিস নকল সিগারেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকা। আজ শনিবার (১১ জুলাই) দুপুরে গোপালগঞ্জ শহরের বিসিক শিল্পনগরীর ব্রিজ এলাকায় অবস্থিত এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের একটি শাখা কার্যালয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ছয়টি কার্টনে রাখা দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট জব্দ করা হয়। পুলিশ জানায়, সাতক্ষীরা ও খুলনা থেকে গোপালগঞ্জের পাঁচ ব্যবসায়ীর নামে…
সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ: র্যাব- ৯ শায়েস্তাগন্জ এর বিশেষ অভিযানিকদল হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন সাতছড়ি এলাকায় অভিযান চালিয়ে ৫৫ কেজি ভারতীয় মাদক গাজাসহ এক মাদক ব্যবসায়ী কে আটক করে। জানাযায়, ১০/৭/২৬ইং রাত আনুমানিক ১১-৩০মিঃ সময় গোপন সংবাদের ভিত্তিতে সাতছড়ি পুরাতন ঢাকা-সিলেট মহা সড়কে চেক পোষ্ট বসিয়ে একটি সিএনজি চালিত অটো রিক্সা কে থামিয়ে তল্লাশী চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫৫ কেজি ভারতীয় গাজা উদ্বার করা হয়। এ সময় গাড়ীতে থাকা মোঃ আব্দুল কাইয়ূম নামে এক ব্যক্তিকে আটক করা হয়।আটককৃত ব্যক্তি মোঃ আব্দুল কাইয়ূম( ২৮) পিতা মৃত মোঃ জনাব আলী সাং বড়গাও থানাঃ বাহুবল জেলা: হবিগঞ্জ। আটকব্যক্তি স্বীকার করে যে,সে সীমান্ত…
রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতা: ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়ন গোয়েন্দা পুলিশ ( ডিবি)র অভিযানে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার, এক নারী গ্রেফতার, (১১)ই জুলাই শনিবার দিবাগত রাতে ঠা’কুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)র বিশেষ অ’ভিযানে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হ’য়েছে এবং অপর একজন ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পা’লিয়ে যায়। ডিবির ওসি গোলাম রসুল জানান, পলাতক আসামি বিলাতু চন্দ্র (৩৯), পিতা- মৃত কার্তিক চন্দ্র, গ্রাম- মহব্বতপুর (মোড়লপাড়া), সদর উপজেলা, ঠাকুরগাঁও। অভিযানে গ্রেফতার হন গহনা বালা (৫৫), স্বামী- মৃত কার্তিক চন্দ্র, একই গ্রামের বাসিন্দা। ঠাকুরগাঁও সদর উপজেলার ১০ নং জা’মালপুর ইউনিয়নের মহব্বতপুর মো’ড়লপাড়া এলাকায় পলাতক আসামি বিলাতু…
