Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী
  • নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ
  • নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রূপগঞ্জে বিদেশি পিস্তল-রামদাসহ কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪
  • পত্নীতলায় আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Friday, October 16
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | আন্তর্জাতিক | চুরুলিয়ায় কাজী নজরুল ইসলামের জন্মভিটে অবহেলায়, সংরক্ষণে জোরালো দাবি

চুরুলিয়ায় কাজী নজরুল ইসলামের জন্মভিটে অবহেলায়, সংরক্ষণে জোরালো দাবি

দৈনিক নবদিগন্তBy দৈনিক নবদিগন্ত12/07/2026 আন্তর্জাতিক No Comments2 Mins Read
চুরুলিয়ায় কাজী নজরুল ইসলামের জন্মভিটে অবহেলায়, সংরক্ষণে জোরালো দাবি
চুরুলিয়ায় কাজী নজরুল ইসলামের জন্মভিটে অবহেলায়, সংরক্ষণে জোরালো দাবি
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

আহমদ হুসাইন লস্কর, ভারত:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পশ্চিমবঙ্গের আসানসোলের চুরুলিয়ায় অবস্থিত জন্মভিটে ও স্মৃতিবিজড়িত স্থাপনাগুলোর সংরক্ষণ ও সংস্কারের দাবি নতুন করে সামনে এসেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে ঐতিহাসিক এ স্থানটির বিভিন্ন অংশ অবহেলার শিকার হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, কবির পৈতৃক ভিটা, শৈশবের স্মৃতিবিজড়িত কয়েকটি স্থাপনা এবং আশপাশের পরিবেশে সংস্কারের প্রয়োজনীয়তা স্পষ্ট। স্থানীয়দের ভাষ্য, পর্যাপ্ত পরিচর্যার অভাবে অনেক পুরোনো স্থাপনা ধীরে ধীরে জরাজীর্ণ হয়ে পড়ছে। এতে দেশ-বিদেশ থেকে আসা দর্শনার্থী, গবেষক ও নজরুলপ্রেমীরা হতাশ হচ্ছেন।

স্থানীয় এক বাসিন্দা, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক, দাবি করেন যে, সংস্কারের কথা বলা হলেও কাজের দৃশ্যমান অগ্রগতি খুব একটা দেখা যাচ্ছে না। তার অভিযোগ, পূর্বে প্রদর্শিত কিছু মূল্যবান স্মারক ও নিদর্শন অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে এবং সেগুলোর বর্তমান প্রদর্শন ব্যবস্থা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

চুরুলিয়ায় কবির স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থানের মধ্যে রয়েছে সহধর্মিণী প্রমীলা দেবীর সমাধি, শৈশবের পাঠশালা, খেলার মাঠ, পুরোনো মসজিদ এবং একটি পুকুর। স্থানীয়দের মতে, এসব স্থাপনার যথাযথ সংরক্ষণ ও পরিচর্যা জরুরি।

এলাকাবাসীর অভিযোগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে নির্মিত যুব আবাসটি বছরের অধিকাংশ সময় বন্ধ থাকে। তাদের দাবি, এটি সারা বছর পর্যটকদের জন্য চালু থাকলে দর্শনার্থীদের সুবিধা বাড়বে এবং চুরুলিয়া একটি আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।

সাংস্কৃতিক অঙ্গনের অনেকের মতে, রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের মতো চুরুলিয়াকেও পরিকল্পিতভাবে উন্নয়ন ও সংরক্ষণ করা হলে এটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ সাহিত্য-ঐতিহ্যের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগে কবির জন্মভিটে ও স্মৃতিবিজড়িত স্থানগুলোর পূর্ণাঙ্গ সংস্কার, সংরক্ষণ এবং পর্যটনবান্ধব উন্নয়নের দাবি জানিয়েছেন।

কাজী নজরুল ইসলাম জন্মভূমি

Keep Reading

2 Mins Read

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

1 Min Read

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

2 Mins Read

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

খুলনা 24/09/2026

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

24/09/2026

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

24/09/2026

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

24/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.