Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান নিয়ে প্রশ্ন; কর্তৃপক্ষ উদাসীন
  • পরকীয়া সন্দেহে স্বামীর হাতে এক গৃহবধূ হত্যা
  • সাচিবুনিয়া বাজারে আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা সভা
  • টেকনাফের হোয়াইক্যংয়ে জামায়াতের স্বাগত মিছিল, লংমার্চ সফল করার আহ্বান
  • ৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল
  • কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া
  • আশুলিয়ায় সাংবাদিক আহসান হাবিব অসুস্থ, দোয়া কামনা
  • বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন স্বপন গ্রেফতার
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Saturday, September 5
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | সিলেট | জৈন্তাপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হলো শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা

জৈন্তাপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হলো শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা

By দৈনিক নবদিগন্ত17/07/2026 সিলেট No Comments2 Mins Read
কালিহাতীতে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি টাঙ্গাইলের কালিহাতীতে উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বর্ণাঢ্য এ রথযাত্রা অনুষ্ঠিত হয়। ঢাক-ঢোল, শঙ্খধ্বনি, কীর্তন ও ধর্মীয় সঙ্গীতে মুখরিত হয়ে ওঠে পুরো জনপদ। বিকেল ৫ টায় কালিহাতী কেন্দ্রীয় জয়কালী মন্দির প্রাঙ্গণ থেকে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়। পরে ভক্তরা রশি টেনে সুসজ্জিত রথটি কালিহাতী হাসপাতাল রোড ও টাঙ্গাইল-জামালপুর জাতীয় মহাসড়ক অতিক্রম করে দক্ষিণ বেতডোবা এলাকার মাসীর বাড়িতে নিয়ে যান। রথের দুই পাশে ভক্তদের দীর্ঘ সারি এবং ধর্মীয় সঙ্গীতের তালে তালে এগিয়ে চলে বর্ণাঢ্য শোভাযাত্রা। রথযাত্রাকে ঘিরে সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে মেলা ও আশপাশের এলাকায় ভক্তদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। নারী, পুরুষ, শিশু ও বিভিন্ন বয়সী মানুষ ধর্মীয় ভক্তি ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে এ আয়োজনে অংশ নেন। অনেকেই রথের রশি টেনে নিজেদের ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। কালিহাতী কেন্দ্রীয় জয়কালী মন্দিরের সভাপতি সুদীব কুমার দত্ত মানু ও সাধারণ সম্পাদক সমীর সাহা চৌধুরী মানিক জানান, রথযাত্রা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ২৪ জুলাই ফিরতি রথযাত্রার মাধ্যমে দক্ষিণ বেতডোবার মাসীর বাড়ি থেকে রথটি পুনরায় কালিহাতী কেন্দ্রীয় জয়কালী মন্দিরে আনা হবে। এর মধ্য দিয়েই এবারের রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। আয়োজকরা জানান, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতি ও বহু বছরের ঐতিহ্যকে ধারণ করে প্রতিবছর এ রথযাত্রা অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ধর্মীয় উৎসব সম্পন্ন করতে স্বেচ্ছাসেবকদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য, সম্প্রীতি ও উৎসবের আমেজে অনুষ্ঠিত এবারের রথযাত্রা কালিহাতীর সনাতন ধর্মাবলম্বীদের জন্য পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।

Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

সৈয়দ আমান উল্লাহ্, স্টাফ রিপোর্টারঃ

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ এবং ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার নিজপাট লামাপাড়ায় শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ, জৈন্তাপুর শাখার উদ্যোগে ঐতিহ্যবাহী লামাপাড়া মহাপ্রভুর আখড়া প্রাঙ্গণ থেকে রঙিন রথযাত্রা বের করা হয়।

রথযাত্রায় উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ আশপাশের এলাকা থেকে আগত হাজারো সনাতন ধর্মাবলম্বী নারী, পুরুষ, শিশু ও তরুণ-তরুণী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ভক্তরা হরিনাম সংকীর্তন, কীর্তন, ঢাক-ঢোল, করতাল ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে ভক্তিমূলক পরিবেশে রথ টেনে নিয়ে যান। পুরো এলাকা ধর্মীয় আবহ, ভক্তি এবং আনন্দে মুখরিত হয়ে ওঠে।

রথযাত্রাটি লামাপাড়া মহাপ্রভুর আখড়া থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আখড়া প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে অসংখ্য মানুষ রথযাত্রা উপভোগ করেন এবং অনেকেই ভক্তিভরে প্রার্থনায় অংশ নেন।

রথযাত্রা উপলক্ষে আয়োজিত ধর্মীয় আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সম্প্রীতি, সহমর্মিতা, মানবতা, ভ্রাতৃত্ববোধ ও শান্তির এক অনন্য প্রতীক। সকল ধর্ম-বর্ণের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্য এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে আয়োজক কমিটির সদস্যরা দিনব্যাপী বিভিন্ন দায়িত্ব পালন করেন। ভক্তদের জন্য প্রসাদ বিতরণ, বিশুদ্ধ পানীয় পানি এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাও রাখা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

রথযাত্রাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। “সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা এবং ওসি (তদন্ত) উসমান গনি। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো রথযাত্রা জুড়ে দায়িত্ব পালন করেন।”

উৎসব শেষে আয়োজকরা সকল ভক্ত, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় বাসিন্দাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে এবারের রথযাত্রা সম্পন্ন হয়েছে।

Keep Reading

2 Mins Read

নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান নিয়ে প্রশ্ন; কর্তৃপক্ষ উদাসীন

2 Mins Read

পরকীয়া সন্দেহে স্বামীর হাতে এক গৃহবধূ হত্যা

1 Min Read

সাচিবুনিয়া বাজারে আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা সভা

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান নিয়ে প্রশ্ন; কর্তৃপক্ষ উদাসীন

রংপুর 05/09/2026

পরকীয়া সন্দেহে স্বামীর হাতে এক গৃহবধূ হত্যা

05/09/2026

সাচিবুনিয়া বাজারে আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা সভা

05/09/2026

টেকনাফের হোয়াইক্যংয়ে জামায়াতের স্বাগত মিছিল, লংমার্চ সফল করার আহ্বান

05/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.