Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮
  • হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
  • চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ
  • যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম
  • “শব্দতরী”গবেষণানির্ভর ও মননশীল প্রকাশনার উদ্যোগ আশাব্যঞ্জক
  • কুমিল্লা বিভাগ বাস্তবায়নের পথে,২৪এমপি’র স্বাক্ষর
  • ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন
  • কয়রায় বিশিষ্ট রাজনীতিবিদ ও সফল চেয়ারম্যান খান শামসুদ্দিন আহমেদ আর নেই
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Monday, August 31
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | খুলনা | চাঁচড়ায় মামা ভাগ্নে পরিষদ নিয়ে বিপাকে মানুষ

চাঁচড়ায় মামা ভাগ্নে পরিষদ নিয়ে বিপাকে মানুষ

By দৈনিক নবদিগন্ত09/07/2026 খুলনা No Comments3 Mins Read
চাঁচড়ায় মামা ভাগ্নে পরিষদ নিয়ে বিপাকে মানুষ
চাঁচড়ায় মামা ভাগ্নে পরিষদ নিয়ে বিপাকে মানুষ
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

মালিকুজ্জামান কাকাঃ

যশোর সদর উপজেলার চাঁচড়ায় মামা ভাগ্নে পরিষদ নিয়ে বিপাকে জন সাধারণ। শালিশের নামে নিরীহ মানুষজনকে মারধোর করে অর্থ আদায়, অন্যান্য হয়রানি ছাড়াও নানা ভাবে নিগৃহিত করা হচ্ছে বলে জোর অভিযোগ উঠেছে। প্রতিদিন ইউনিয়ন এলাকায় কেউ না কেউ এই পরিষদ পরিচালক বা চামুন্ডা কতৃক হয়রানি হচ্ছেই। এই পরিষদ বর্তমানে সেখানে মানুষজন কতৃক ব্যাপক আলোচিত সমালোচিত হচ্ছে।

বিএনপির দু চারজন এবং টাউট শ্রেণীর কয়েকজনকে নিয়ে এই মামু বা মামা ভাগ্নে পরিষদ। এদের প্রতিদিনের অপকর্মে নাজেহাল সাধারণ জনতা। ফ্যামিলি কার্ড, ফারমার্স কার্ড, বিধবা ভাতা, বয়স্ক ভাতা করে দেওয়ার নামে অর্থ আত্মসাত, চায়ের দোকানে বাকি খেয়ে পরিসোধ না করা, বিচারের নামে টাকা খাওয়া, মানুষজনকে মারধোর, অবৈধ মাদক কারবারে মদদ প্রদান, জন সাধারণের উপর অযথা খবরদারি চলছে। আর তা করছে মামা ভাগ্নে পরিষদের চ্যালা চামুন্ডা হর্তা কর্তারা।

স্থানীয়রা বিএনপির নেতৃ পর্যায়ে বিষয়টি নিয়ে অভিযোগ করেছেন। অভিযোগ সম্পর্কে জানা গেছে, মামা ভাগ্নে পরিষদের মামা হচ্ছেন ১০নং চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল আলম। আর ভাগ্নে হলেন ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান।

তিনি চাঁচড়া মধ্যপাড়ার সামাদের ছেলে। এদের সাথে কো অর্ডিনেটর রয়েছেন ইউপি বিএনপির যুব বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আশা ও চাঁচড়া সাত নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি গ্যাস বাবু। সাথে আরো আছে কয়েক জন চিহ্নিত মাদক কারবারি। এসব মাদক কারবারির ২/৩ জন এখনো মাদকদ্রব্যসহ আটক হয়ে বর্তমানে যশোর কেন্দ্রীয় কারাগারে অন্তরীন।

মামা ভাগ্নে পরিষদের ভাগ্নে আব্দুল মান্নান ও গ্যাস বাবু এই সপ্তাহে চাঁচড়ার ট্রাক্টর পার্টস ব্যাবসায়ী মোটা মিলনকে আটকে রেখে মারধোর করে পঞ্চাশ হাজার টাকা চাঁদা আদায় করেছে। মিলনের অপরাধ তার কোন একটি গাড়ি গ্যাস বাবুর গেটে লাগে। এরপর তাকে বেদম মারধোর করে প্রহসনের শালিশের নামে ঐ টাকা ধার্য করে আদায় করা হয়েছে। ঐ সালিশে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ টগর উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন মোটা মিলনের যে গাড়ি দরজায় আঘাত করেছে তা নেহায়েত সামান্য। যদি ক্ষতি হয়ে থাকে তবে দু চার হাজার টাকা সংস্কারে যথেষ্ট। কিন্তু গায়ের জোর দেখিয়ে ৫০ হাজার টাকা ধার্য ও আদায় করা হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেন, চাঁচড়া কলোনীর মাদক ব্যবসায় মামা ভাগ্নে পরিষদের প্রত্যক্ষ মদদ রয়েছে। ফলে সেখানে মাদক কারবার বন্ধ হচ্ছেনা। আশরাফ, সোহাগ, রুবেল, নূর আলম মাদক কারবারিকে মামা ভাগ্নে পরিষদের নেতাদের সাথে দেখা যায়।
এই চক্রের সদস্য আব্দুল মান্নান চাঁচড়া আমবাগান এলাকার পারুলের কাছ থেকে আবাসনে ঘর দেবে বলে ১৭ হাজার টাকা নিয়েছে। নজরুলের স্ত্রীর কাছ থেকে কার্ড করে দেবে বলে তিন হাজার টাকা নিয়েছে। হাসিনার কাছ থেকে দুই লাখ টাকা নিয়ে আর দিচ্ছে না। চায়ের দোকানে বাকি খেয়ে আর টাকা পরিশোধ করেনা।

স্থানীয়দের অভিযোগ মূলত উল্লেখিত সামাজিক অপরাধে চাঁচড়ায় বিএনপির ভোট ব্যাংকে ধ্বস নেমেছে। অথচ এই চাঁচড়া ছিল বিএনপির বলিষ্ঠ দুর্গ। এসব বিষয়ে চাঁচড়ার বিএনপির শুভাকাঙ্খীরা বিএনপির প্রতাপশালি নেতা জননেতা গুরু তরিকুল ইসলামের ছেলে রাষ্ট্রীয় প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত ও যশোর জেলা বিএনপির আশু হস্তক্ষেপ দাবি করেছেন। নইলে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন কেন্দ্রিক ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফলাফল বিপর্যয় হওয়ার সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে।

চাঁচড়া ইউপি বিপাকে মানুষ মামা ভাগ্নে পরিষদ

Keep Reading

2 Mins Read

নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮

1 Min Read

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

2 Mins Read

চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮

চট্টগ্রাম 31/08/2026

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

31/08/2026

চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ

31/08/2026

যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম

31/08/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.