Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮
  • হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
  • চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ
  • যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম
  • “শব্দতরী”গবেষণানির্ভর ও মননশীল প্রকাশনার উদ্যোগ আশাব্যঞ্জক
  • কুমিল্লা বিভাগ বাস্তবায়নের পথে,২৪এমপি’র স্বাক্ষর
  • ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন
  • কয়রায় বিশিষ্ট রাজনীতিবিদ ও সফল চেয়ারম্যান খান শামসুদ্দিন আহমেদ আর নেই
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Wednesday, September 2
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | খুলনা | খুলনায় বস্তাবন্দী কিশোরীর লাশ: পরিচয় মিলতেই নতুন রহস্য

খুলনায় বস্তাবন্দী কিশোরীর লাশ: পরিচয় মিলতেই নতুন রহস্য

By দৈনিক নবদিগন্ত09/07/2026 খুলনা No Comments2 Mins Read
খুলনায় বস্তাবন্দী কিশোরীর লাশ: পরিচয় মিলতেই নতুন রহস্য
খুলনায় বস্তাবন্দী কিশোরীর লাশ: পরিচয় মিলতেই নতুন রহস্য
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

মো: আল-মাহফুজ শাওনঃ

খুলনা মহানগরীর সদর থানার প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর সড়কে প্লাস্টিকের বস্তাবন্দী অবস্থায় উদ্ধার হওয়া এক কিশোরীর মরদেহের পরিচয় শনাক্ত হওয়ার পর তদন্তে নতুন রহস্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিচয় নিশ্চিত হলেও তার পিতা-মাতার রহস্যজনক আচরণ ও নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় তাদের ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে পুলিশ।

বুধবার (৮ জুলাই) রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটের দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি সাততলা ভবনের সামনে থেকে প্লাস্টিকের বস্তার ভেতরে থাকা কিশোরীর মরদেহ উদ্ধার করে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, প্রথমদিকে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে তদন্তের একপর্যায়ে নিহতের পরিচয় নিশ্চিত হয়। নিহত নির্ঝরা (১৭) নগরীর ৮৯ নম্বর বসুপাড়া এলাকার বাসিন্দা এবং মো. আলীম হোসেনের মেয়ে।

পুলিশ জানায়, নির্ঝরার বাবা মো. আলীম হোসেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে মরদেহটি নিজের মেয়ের বলে শনাক্ত করেন। তবে পরবর্তীতে তদন্তের স্বার্থে পুলিশ তাদের বাসায় গেলে সেটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। এ সময় নিহতের বাবা-মায়ের কোনো সন্ধান পাওয়া যায়নি, যা তদন্তে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, নির্ঝরাকে অন্য কোনো স্থানে হত্যা করে তার মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে প্রান্তিকা আবাসিক এলাকায় এনে ফেলে রাখা হয়েছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, কারা এ ঘটনায় জড়িত এবং কীভাবে মরদেহ ঘটনাস্থলে আনা হয়েছে—এসব বিষয় গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। পাশাপাশি মরদেহ উদ্ধারের স্থান, আশপাশের সিসিটিভি ফুটেজ, সম্ভাব্য সাক্ষ্য-প্রমাণ এবং নিহতের পারিবারিক ও সামাজিক সম্পর্ক খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের ভাষ্য, তদন্তের স্বার্থে কোনো সম্ভাবনাকেই উড়িয়ে দেওয়া হচ্ছে না। নিহতের বাবা-মায়ের রহস্যজনক অনুপস্থিতির বিষয়টিও গুরুত্বের সঙ্গে অনুসন্ধান করা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

কিশোরীর লাশ নতুন রহস্য বস্তাবন্দী

Keep Reading

2 Mins Read

নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮

1 Min Read

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

2 Mins Read

চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮

চট্টগ্রাম 31/08/2026

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

31/08/2026

চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ

31/08/2026

যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম

31/08/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.