Author: দৈনিক নবদিগন্ত

সৈয়দ আমান উল্লাহ্, স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালি মডেল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) খবিরের বিরুদ্ধে মামলা-বাণিজ্য, নিরীহ মানুষকে হয়রানি, পুলিশি নির্যাতন, ব্ল্যাকমেইল ও অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ তুলে তার অপসারণ, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন কাজির বাজারের ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) বিকেলে কাজির বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বিপুলসংখ্যক ব্যবসায়ী অংশ নেন। এতে সভাপতিত্ব করেন ব্যবসায়ী আজিজুল হক আরজু এবং যৌথভাবে সঞ্চালনা করেন সাহেদ আহমদ ও ইকবাল হাসান। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এসআই খবির দীর্ঘদিন ধরে নিরীহ ব্যবসায়ী ও সাধারণ মানুষকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন, মিথ্যা মামলায় জড়ানো, পুলিশি হয়রানি এবং অর্থ আদায়ের মাধ্যমে হয়রানির…

Read More

‎এসকে এম মহসিন রেজা , উপজেলা প্রতিনিধি: ‎সুন্দরবনের ত্রাস বনদস্য বড় জাহাঙ্গীর বাহিনীর তিনজন জলদস্য সদস্য আত্মসমর্পণ করেছে। ‎বৃহস্পতিবার (০৯ জুলাই ২০২৬) সুন্দরবনের ত্রাস বনদস্য বড় জাহাঙ্গীর বাহিনীর তিনজন জলদস্য সদস্য আত্মসমর্পণ করেছে, এ সময় তাদের কাছ থেকে দস্যু কাজে ব্যবহৃত অস্ত্র এবং গুলি উদ্ধার হয়। ‎বিষটি বাংলাদেশ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করে। ‎আত্মসমর্পণকারী ডাকাত আলামিন হোসেন (৪০) বাগেরহাট জেলার মোংলা থানা, তৈবুর রহমান (২৪) সাতক্ষীরা জেলার তালা থানা এবং মনিরুজ্জামান মামুন (২০) খুলনার জেলার কয়রা থানার বাসিন্দা। ‎জানা গেছে,বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্য হিসেবে তারা দীর্ঘদিন যাবৎ সুন্দরবনে ডাকাতিসহ সাধারণ জেলে ও…

Read More

নিউজ ডেস্ক: রংপুরে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে এক সাংবাদিককে ফোনে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং কলকারীর প্রকৃত পরিচয় শনাক্তের দাবি জানিয়েছেন অভিযোগকারী। অভিযোগ অনুযায়ী, গত ৭ জুলাই ২০২৬ রাত ১১টা ১৮ মিনিটে একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে সাংবাদিকের ব্যক্তিগত নম্বরে ফোন আসে। কলকারী নিজেকে প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে সাংবাদিকের পারিবারিক একটি বিষয় নিয়ে কথা বলেন। এ সময় প্রশাসনিক প্রভাবের ইঙ্গিত দিয়ে চাপ সৃষ্টি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী সাংবাদিক জানান, তিনি দীর্ঘদিন ধরে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন এবং ব্যক্তিগত বা পারিবারিক বিরোধের সঙ্গে তার…

Read More

মোহাম্মদ হোসাইন, টেকনাফ, (কক্সবাজার) প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফ সীমান্তে নদীপথে পাচারের চেষ্টাকালে আনুমানিক ৩০ হাজার পিস মালিকবিহীন ইয়াবা উদ্ধার করেছে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) হোয়াইক্যং বিওপির একটি টহল দল। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। বৃহস্পতিবার (৯ জুলাই) উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক এ তথ্য নিশ্চিত করেন। বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোররাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় কেরেঙ্গাঘোনা সীমান্তসংলগ্ন এলাকায় মিয়ানমারের দিক থেকে একজন ব্যক্তিকে একটি পোটলা হাতে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। টহল দল তাকে থামার সংকেত দিলে তিনি হাতে থাকা পোটলাটি ফেলে নাফ…

Read More

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র গুলিসহ একজন গ্রেপ্তার। নড়াইলে ওয়ান শ্যুটার গান, গুলিসহ একজন আটক নড়াইলের কালিয়া উপজেলায় একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ খবির মোল্যা (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৬। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বুধবার (৮ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলা অভিযানে র‌্যাব-৬ হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রাম থেকে তাকে আটক করে। র‍্যাব-৬ খুলনার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত খবির মোল্যা উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামের কাউসার মোল্যার ছেলে। র‌্যাব-৬ সূত্রে জানা যায়, বুধবার গোপন সংবাদ পেয়ে র‍্যাব-৬ খুলনার কোম্পানি কমান্ডার…

Read More

এম টি রহমান মাহমুদ, গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সাম্প্রতিক সময়ে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতা বেড়েছে। হত্যা, মাদক, চুরি ও অন্যান্য আলোচিত মামলার তদন্তে অগ্রগতি এবং বিভিন্ন অভিযানে আসামি গ্রেপ্তারের ঘটনায় কাশিয়ানী থানার কার্যক্রম স্থানীয়ভাবে আলোচনায় এসেছে। পুলিশ জানায়, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার, মাদকবিরোধী অভিযান, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গোপালগঞ্জ জেলার মানবিক পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ এসব কার্যক্রমের ধারাবাহিকতায় কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ২০২৬ সালের এপ্রিল মাসে গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হন। পরে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে পেশাগত দক্ষতা ও কর্মদক্ষতার…

Read More

এম টি রহমান মাহমুদ, গোপালগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশের কওমী মাদ্রাসা ও আলেম সমাজের বিরুদ্ধে যেকোনো অপপ্রচার ও উদ্দেশ্যপ্রণোদিত প্রোপাগান্ডার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে উলামা পরিষদ গোপালগঞ্জ শহরের মুসলিম এতিমখানা মাদ্রাসার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উলামা পরিষদ গোপালগঞ্জের নির্বাহী সভায় এ ঘোষণা দেওয়া হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি শুয়াইব ইবরাহীমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মুফতি হাফিজুর রহমান। সভায় বক্তারা বলেন, সম্প্রতি একটি মহল পরিকল্পিতভাবে আলেম-ওলামা ও কওমী মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে ওলামায়ে কেরাম ও মাদ্রাসা কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের নৈতিকতা, শৃঙ্খলা এবং নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত…

Read More

 কামরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: কক্সবাজার সদর থানার চাঞ্চল্যকর মোহাম্মদ আলী (৩৫) হত্যা মামলার প্রধান আসামি রবিউল হাসান (২৮)-কে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫, কক্সবাজার ও র‌্যাব-০৭, চট্টগ্রাম। র‌্যাব জানায়, গত ৭ জুলাই ২০২৬ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার সদর উপজেলার পাহাড়তলী ৯ নম্বর ওয়ার্ডের মৌলভীপাড়া এলাকায় মোহাম্মদ আলীকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর নিহতের ভাই বাদী হয়ে কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে র‌্যাব-১৫ ও র‌্যাব-০৭ যৌথভাবে ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার প্রধান আসামি রবিউল হাসান ফেনী জেলার মহিপাল…

Read More

সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ প্রতিনিধিঃ গত (৮/৭/২৬ইং) বুধবার হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে রায়হান মিয়া (২৪) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ডও করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত রায়হান মিয়া উপজেলার মীরনগর গ্রামের কাউসার মিয়ার ছেলে। বুধবার দুপুরে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পেনাল কোড, ১৮৬০-এর ৫০৯ ধারায় এ দণ্ডাদেশ প্রদান করেন। জানা গেছে, বুধবার দুপুরে আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রী বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে রায়হান মিয়া তাকে বিভিন্ন অঙ্গভঙ্গি করে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত হন।…

Read More

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ সুনামগঞ্জের শাল্লা উপজেলায় চলন্ত ইঞ্জিলচালিত নৌকায় এক বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নৌকার মাঝি কান্দিগাঁও গ্রামের বাসিন্দা। মঙ্গলবার বিকেলে ঐ ছাত্রী ঢাকা থেকে এসে ইজ্ঞিন চালিত নৌকায় করে শাল্লা উপজেলার ঘুঙিয়ারগাঁও তাঁর ভগ্নিপতির বাসায় বেড়ানোর উদ্দেশ্যে রওনা হন। নৌকাটি কান্দিগাঁও যাওয়ার সময় কান্দখলা হাওরে পৌঁছালে নৌকার মাঝি হেলিম মিয়া (১৯) ওই ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন শুরু করে। তরুণীটির চিৎকার শুনে নৌকায় থাকা অপরযাত্রী পিন্টু চন্দ্র দাস এগিয়ে আসেন এবং এই মাঝির কবল থেকে ছাত্রীটি রক্ষা করেন। ভুক্তভোগী এই শিক্ষার্থী ঢাকার নর্দান বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইঞ্জিনিয়ারিং ২য় বর্ষের ছাত্রী। এই…

Read More