মালিকুজ্জামান কাকা একটি ভিত্তিহীন খবরে একজন চায়ের দোকানদারের জীবন অতিষ্ট হয়ে পড়েছে। ঐ দোকানদার বুঝে উঠতে পারছে না কোন চাঁদাবাজি না হলেও কেন তার দোকানে চাঁদাবাজি হচ্ছে তা ছড়ানো হচ্ছে। কোন একটি মহল পরিকল্পিত ষড়যন্ত্র করে তাকে রাজনৈতিক কলহে জড়িয়ে দিচ্ছে বলে তিনি অনুমান করছেন। নিরীহ ঐ চায়ের দোকানদারের নাম অলিয়ার। তিনি যশোর জেলার মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া জয়পুর গ্রামের বাসিন্দা। শেখ পাড়ার মোড়ে তার দোকানটি অবস্থিত। জানা গেছে মিজান ও মান্নান এলাকার বিএনপির কর্মী। অলিয়ারের সাথে তাদের ভালো সম্পর্ক। কিন্তু ভিলেজ পলিটিক্স করে কতিপয় স্বার্থনেষী মহল মিথ্যা তথ্য দেন যে ঐ দুই বিএনপির কর্মী চাঁদাবাজি করছে। আদতে তা সত্য নয়।…
Author: দৈনিক নবদিগন্ত
গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলাজুড়ে গতকাল মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া টানা মুষলধারে বৃষ্টিপাতে নদ-নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছ। গত ২৪ ঘণ্টায় জেলার প্রধান প্রধান নদীর পানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির আশঙ্কায় উদ্বেগ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মাঝে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃক বুধবার সকাল ৯ টার সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলার সবকটি পয়েন্টেই পানি বিপদসীমার দিকে ধাবিত হচ্ছে। তবে স্বস্তির বিষয় হলো, এখন পর্যন্ত কোনো পয়েন্টেই পানি বিপদসীমা অতিক্রম করেনি। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবোর (তথ্য অনুযায়ী জানা যায়, জেলার ছাতক উপজেলা সদরের পয়েন্টে সুরমা নদীর পানি বাড়তে শুরু করেছে । গত ২৪ ঘণ্টায় সেখানে ৩৫ সেন্টিমিটার…
মোঃ আলমগীর হোসাইন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রাম জেলার ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম ফুলমতি কান্দাপাড়া ও ইন্দুঘাট এলাকার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি একটি স্থায়ী ও টেকসই ব্রিজ নির্মাণ। বছরের পর বছর ধরে বিশেষ করে বর্ষা মৌসুমে চলাচলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষসহ হাজারো সাধারণ বাসিন্দা। সামান্য বৃষ্টিতেই যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ায় এলাকাবাসীর দুর্ভোগ আরও বেড়ে যায়। স্থানীয়দের অভিযোগ, একটি ব্রিজের অভাবে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম, কৃষিপণ্য পরিবহন, চিকিৎসাসেবাসহ দৈনন্দিন নানা কাজে সৃষ্টি হচ্ছে ব্যাপক ভোগান্তি। ফলে দ্রুত একটি স্থায়ী ব্রিজ নির্মাণ এখন সময়ের দাবি হয়ে উঠেছে। এলাকাবাসী জানান, সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য…
সৈয়দ আমান উল্লাহ্, স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার সদর উপজেলায় এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করে মরদেহ বস্তাবন্দি করে বাথরুমে লুকিয়ে রাখার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের অভিযানে প্রধান সন্দেহভাজন সোলেমান মিয়া (৫০) গ্রেপ্তার হয়েছেন। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে সদর উপজেলার ১ নম্বর খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম এলাকায় বাড়ির পাশের কচুরিপানার মধ্যে আত্মগোপন করে থাকা সোলেমান মিয়াকে আটক করে। তিনি ব্রাহ্মণগ্রামের বাসিন্দা এবং আমান উল্লাহর ছেলে। এর আগে, সোমবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ব্রাহ্মণগ্রামের সুবাহান হাজীর বাড়ির বাথরুম থেকে বস্তাবন্দি অবস্থায় ব্যবসায়ী…
গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ টানা বৃষ্টির মধ্যেও টাঙ্গাইলের সখীপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে ‘জুলাই পথযাত্রা’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৪টায় পৌরসভার তাললতা চত্বরে আয়োজিত পথসভা ও পথযাত্রায় দলের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী এবং সমর্থকরা অংশ নেন। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির সভাপতি ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি বলেন, জনগণের অধিকার, সুশাসন, জবাবদিহিতা এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে দল কাজ করে যাচ্ছে। তিনি বলেন, জনগণের অংশগ্রহণের মাধ্যমেই দেশের উন্নয়ন ও প্রত্যাশা পূরণ সম্ভব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের উত্তরাঞ্চলের সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, তরুণ নেতৃত্বকে…
সৈয়দ আমান উল্লাহ্, স্টাফ রিপোর্টারঃ সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, সীমান্ত এলাকাকে কোনোভাবেই মাদক ও অবৈধ চোরাচালানের রুট হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না এবং দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না। মঙ্গলবার (৭ জুলাই) দারুল হাদিস ইমদাদুল উলুম লামনীগ্রাম মাদ্রাসায় মরহুম মাওলানা আব্দুল জব্বারের স্মরণে আয়োজিত দোয়া মাহফিল শেষে সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, মাদক ও চোরাচালান দমনে প্রশাসন, পুলিশ এবং বিজিবিকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি জানান, প্রাথমিকভাবে সচেতনতামূলক প্রচারণা চালানোর…
মোঃ আল-মাহফুজ শাওনঃ খুলনা মহানগরীর জিরো পয়েন্ট এলাকায় ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য তাদের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাদের পরিচয় শনাক্ত এবং স্বজনদের খুঁজে বের করার চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ উদঘাটনে ঘটনাস্থল পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। পুলিশ জানিয়েছে,…
রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া আরাজি ডাংঙ্গী পুকুর এলাকা থেকে ১ হাজার পিস ইয়াবাসহ সুমন ওরফে ঝালাই সুমন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল ডাংঙ্গী পুকুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মাদক বিক্রির উদ্দেশ্যে রাখা ১ হাজার পিস ইয়াবাসহ সুমনকে আটক করা হয়। পরে তাকে গ্রেফতার দেখানো হয়। এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি…
আব্দুল আজিজ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ তিনি বলেন, ” যেকোনো সিদ্ধান্ত বা কাজ করার আগে নিজের বিবেককে প্রশ্ন করুন… আমি যে কাজটি করছি সেটি সঠিক নাকি বেঠিক।” প্রত্যেক দেখছি যদি নিজের বিবেকের কাছে জবাবদিহি করে দায়িত্ব পালন করেন, তাহলে সমাজের ঘুষ, দুর্নীতি অনিয়মের কোন স্থান থাকবে না। ৬ জুলাই ২০২৬ সোমবার বিকেল ৩ টার দিকে তিনি এবং তার সফর সঙ্গী নিয়ে দিবার ইউনিয়নে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভায় যোগদেন। তার সফর সঙ্গী হিসেবে ছিলেন, পত্নীতলা উপজেলা পরিষদ নির্বাচনের আগাম চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হাবিবুর রহমান, এবং ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হারুন অর রশিদ, সঙ্গে আরো ছিলেন পত্নীতলা উপজেলার জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠনের…
আব্দুল আজিজ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার অপরাধে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গতরাতে পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে থানা এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে ৬ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে জুয়া খেলার ২৬,৬৮০/- (ছাব্বিশ হাজার ছয়শত আশি) টাকা এবং ৫২টি তাস (কার্ড) জব্দ করা হয়েছে। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এলাকায় সব ধরনের অপরাধ ও জুয়া নির্মূলে পুলিশ সুপারের নির্দেশনায় এই অভিযান…
