Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • কুমিল্লা বিভাগ বাস্তবায়নের পথে,২৪এমপি’র স্বাক্ষর
  • ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন
  • কয়রায় বিশিষ্ট রাজনীতিবিদ ও সফল চেয়ারম্যান খান শামসুদ্দিন আহমেদ আর নেই
  • সখীপুরে বন বিভাগের কার্যক্রমে প্রতিমন্ত্রীর অসন্তোষ
  • নাগেশ্বরীতে “কমিউনিটি পুলিশিং কমিটি” র সভাপতি মিলন সম্পাদক রনজু
  • নাগেশ্বরীতে প্রচন্ড খরায় আমন রোপা ক্ষেত ফেটে চৌচির
  • বিশ্বনাথে বর্ণাঢ্য আয়োজনে পবিত্র মীলাদুন্নবী (সা.) উদযাপন
  • নওগাঁর ধামইরহাটে আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে দুই কিশোরের মৃত্যু
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Monday, August 31
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | সিলেট | মৌলভীবাজারে ব্যবসায়ী হত্যার পর মরদেহ বস্তাবন্দি

মৌলভীবাজারে ব্যবসায়ী হত্যার পর মরদেহ বস্তাবন্দি

By দৈনিক নবদিগন্ত08/07/2026 সিলেট No Comments2 Mins Read
মৌলভীবাজারে ব্যবসায়ী হত্যার পর মরদেহ বস্তাবন্দি
মৌলভীবাজারে ব্যবসায়ী হত্যার পর মরদেহ বস্তাবন্দি
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

সৈয়দ আমান উল্লাহ্, স্টাফ রিপোর্টারঃ

মৌলভীবাজার সদর উপজেলায় এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করে মরদেহ বস্তাবন্দি করে বাথরুমে লুকিয়ে রাখার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের অভিযানে প্রধান সন্দেহভাজন সোলেমান মিয়া (৫০) গ্রেপ্তার হয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে সদর উপজেলার ১ নম্বর খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম এলাকায় বাড়ির পাশের কচুরিপানার মধ্যে আত্মগোপন করে থাকা সোলেমান মিয়াকে আটক করে। তিনি ব্রাহ্মণগ্রামের বাসিন্দা এবং আমান উল্লাহর ছেলে।

এর আগে, সোমবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ব্রাহ্মণগ্রামের সুবাহান হাজীর বাড়ির বাথরুম থেকে বস্তাবন্দি অবস্থায় ব্যবসায়ী আব্দুল আজিজ (৩২)-এর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আব্দুল আজিজ সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামের বাসিন্দা এবং শামসুল ইসলামের ছেলে।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, ধারালো দা দিয়ে কুপিয়ে আব্দুল আজিজকে হত্যা করা হয়। পরে মরদেহ একটি বস্তার ভেতরে ভরে বাথরুমে লুকিয়ে রাখা হয়, যাতে ঘটনাটি ধামাচাপা দেওয়া যায়। তবে স্থানীয়দের তথ্য এবং পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় ঘটনাটি দ্রুত উদ্ঘাটিত হয়।

খবর পেয়ে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ বিভিন্ন দিক নিয়ে তদন্ত করছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া সোলেমান মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যার পেছনে ব্যক্তিগত বিরোধ, আর্থিক লেনদেন কিংবা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত তথ্য আপাতত প্রকাশ করা হয়নি।

স্থানীয়দের ভাষ্য, এমন নৃশংস হত্যাকাণ্ডে পুরো এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এদিকে, পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন, আলামত সংগ্রহ এবং জিজ্ঞাসাবাদের ভিত্তিতে মামলার তদন্ত আরও এগিয়ে নেওয়া হবে। তদন্ত শেষে হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে বলে আইনশৃঙ্খলা বাহিনীর আশা।

মরদেহ হত্যা

Keep Reading

1 Min Read

কুমিল্লা বিভাগ বাস্তবায়নের পথে,২৪এমপি’র স্বাক্ষর

2 Mins Read

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন

1 Min Read

কয়রায় বিশিষ্ট রাজনীতিবিদ ও সফল চেয়ারম্যান খান শামসুদ্দিন আহমেদ আর নেই

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

কুমিল্লা বিভাগ বাস্তবায়নের পথে,২৪এমপি’র স্বাক্ষর

চট্টগ্রাম 30/08/2026

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন

30/08/2026

কয়রায় বিশিষ্ট রাজনীতিবিদ ও সফল চেয়ারম্যান খান শামসুদ্দিন আহমেদ আর নেই

30/08/2026

সখীপুরে বন বিভাগের কার্যক্রমে প্রতিমন্ত্রীর অসন্তোষ

30/08/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.