Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮
  • হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
  • চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ
  • যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম
  • “শব্দতরী”গবেষণানির্ভর ও মননশীল প্রকাশনার উদ্যোগ আশাব্যঞ্জক
  • কুমিল্লা বিভাগ বাস্তবায়নের পথে,২৪এমপি’র স্বাক্ষর
  • ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন
  • কয়রায় বিশিষ্ট রাজনীতিবিদ ও সফল চেয়ারম্যান খান শামসুদ্দিন আহমেদ আর নেই
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Monday, August 31
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | চট্টগ্রাম | টানা বর্ষণে টেকনাফের হোয়াব্রাংয়ে জলাবদ্ধতা, পানির নিচে হাজারো ঘরবাড়ি

টানা বর্ষণে টেকনাফের হোয়াব্রাংয়ে জলাবদ্ধতা, পানির নিচে হাজারো ঘরবাড়ি

By দৈনিক নবদিগন্ত07/07/2026 চট্টগ্রাম No Comments2 Mins Read
টানা বর্ষণে টেকনাফের হোয়াব্রাংয়ে জলাবদ্ধতা, পানির নিচে হাজারো ঘরবাড়ি
টানা বর্ষণে টেকনাফের হোয়াব্রাংয়ে জলাবদ্ধতা, পানির নিচে হাজারো ঘরবাড়ি
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ

টানা মুষলধারে বৃষ্টিতে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের হোয়াব্রাং এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। রবিবার (০৫ জুলাই) দিনভর ভারী বর্ষণের কারণে এলাকার হাজার হাজার ঘরবাড়ি পানির নিচে তলিয়ে যায়।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিম্নাঞ্চল ও মুজিব বর্ষে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো। অনেক ঘরের ভেতরে কোমরসমান পানি জমে যাওয়ায় পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে।স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে টানা বৃষ্টিপাতের ফলে খাল-নালা ও পানি নিষ্কাশনের পথ উপচে পড়ে। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি দ্রুত নামতে না পেরে পুরো এলাকা প্লাবিত হয়।

এতে বসতবাড়ি, রাস্তাঘাট, কৃষিজমি, সবজি ক্ষেত ও মাছের ঘের পানির নিচে তলিয়ে যায়। অনেক পরিবার ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র রক্ষা করতে হিমশিম খাচ্ছে।বিশেষ করে মুজিব বর্ষে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলোতে বসবাসকারী মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। ঘরের ভেতরে কোমরসমান পানি জমে যাওয়ায় রান্নাবান্না, ঘুমানো এমনকি দৈনন্দিন জীবনযাপনও প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

অনেক পরিবার বাধ্য হয়ে আত্মীয়-স্বজনের বাড়ি কিংবা অপেক্ষাকৃত উঁচু স্থানে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে।প্রতিবেদকের সঙ্গে কথা বলেন কয়েকজন ভুক্তভোগী নারী ও পুরুষ। তারা জানান, প্রতিবছর বর্ষা মৌসুমে একই দুর্ভোগের মুখোমুখি হতে হয়। তবে এবার পরিস্থিতি আরও ভয়াবহ। ঘরে পানি ঢুকে যাওয়ায় শিশু ও বৃদ্ধদের নিয়ে তারা চরম বিপাকে পড়েছেন।

খাবার, বিশুদ্ধ পানীয় পানি ও প্রয়োজনীয় ওষুধের সংকট দেখা দিয়েছে। তারা দ্রুত সরকারি সহায়তা এবং স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের দাবি জানান।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কার্যকর পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য ভারী বৃষ্টিতেই হোয়াব্রাং এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও স্থায়ী কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

এদিকে, টানা বর্ষণের কারণে বিস্তীর্ণ কৃষিজমি ও মাছের ঘের পানিতে তলিয়ে যাওয়ায় কৃষক ও মৎস্যচাষিদের বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় ব্যবসা-বাণিজ্য এবং যোগাযোগ ব্যবস্থাও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।এলাকাবাসী দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি ত্রাণ সহায়তা এবং দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আবহাওয়া অনুকূলে না থাকায় এবং বৃষ্টিপাত অব্যাহত থাকলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের হোয়াব্রাংসহ আশপাশের আরও বিস্তীর্ণ এলাকা নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। বর্তমানে পরিস্থিতির দিকে উদ্বেগ নিয়ে তাকিয়ে আছে পুরো এলাকা।

জলাবদ্ধতা টানা বৃষ্টি

Keep Reading

2 Mins Read

নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮

1 Min Read

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

2 Mins Read

চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮

চট্টগ্রাম 31/08/2026

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

31/08/2026

চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ

31/08/2026

যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম

31/08/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.