Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮
  • হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
  • চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ
  • যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম
  • “শব্দতরী”গবেষণানির্ভর ও মননশীল প্রকাশনার উদ্যোগ আশাব্যঞ্জক
  • কুমিল্লা বিভাগ বাস্তবায়নের পথে,২৪এমপি’র স্বাক্ষর
  • ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন
  • কয়রায় বিশিষ্ট রাজনীতিবিদ ও সফল চেয়ারম্যান খান শামসুদ্দিন আহমেদ আর নেই
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Monday, August 31
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | রাজশাহী | সিংড়া বাসস্ট্যান্ডে ৮ বছর ধরে নেই যাত্রীছাউনি, দুর্ভোগে সাধারণ যাত্রী

সিংড়া বাসস্ট্যান্ডে ৮ বছর ধরে নেই যাত্রীছাউনি, দুর্ভোগে সাধারণ যাত্রী

By দৈনিক নবদিগন্ত07/07/2026 রাজশাহী No Comments2 Mins Read
সিংড়া বাসস্ট্যান্ডে ৮ বছর ধরে নেই যাত্রীছাউনি, দুর্ভোগে সাধারণ যাত্রী
সিংড়া বাসস্ট্যান্ডে ৮ বছর ধরে নেই যাত্রীছাউনি, দুর্ভোগে সাধারণ যাত্রী
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ

নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া পৌরশহরের ব্যস্ততম সিংড়া বাসস্ট্যান্ডে দীর্ঘ আট বছর ধরে যাত্রীছাউনি না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। প্রখর রোদ, বৃষ্টি কিংবা প্রতিকূল আবহাওয়ায় অপেক্ষমাণ যাত্রীদের আশ্রয় নিতে হচ্ছে আশপাশের দোকানপাট ও হোটেলের ছাউনির নিচে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৮ সালে বাসস্ট্যান্ড এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের সময় পুরোনো যাত্রীছাউনিটি অপসারণ করা হয়। এরপর দীর্ঘ সময় পার হলেও সেখানে নতুন কোনো যাত্রীছাউনি নির্মাণ করা হয়নি।

সরেজমিনে দেখা যায়, রাজধানী ঢাকা, রাজশাহী, বগুড়া ও নাটোরসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী শত শত যাত্রী প্রতিদিন এই বাসস্ট্যান্ড ব্যবহার করছেন। তবে বসার ব্যবস্থা না থাকায় নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে।

রাজশাহীগামী যাত্রী নিজাম মণ্ডল বলেন, সিংড়া একটি গুরুত্বপূর্ণ শহর হলেও বাসস্ট্যান্ডে যাত্রীদের জন্য ন্যূনতম বসার ব্যবস্থা নেই। গরমে রোদে দাঁড়িয়ে থাকতে হয়, আবার বৃষ্টি নামলেই আশপাশের দোকানে আশ্রয় নিতে হয়।

ঢাকাগামী যাত্রী কুলসুম বেগম বলেন, শিশু নিয়ে বাসের অপেক্ষা করা অত্যন্ত কষ্টকর। যাত্রীছাউনি ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না থাকায় নারী ও শিশুদের দুর্ভোগ আরও বেড়ে যায়। তিনি দ্রুত আধুনিক যাত্রীছাউনি নির্মাণের দাবি জানান।

স্থানীয় ব্যবসায়ী জামাল উদ্দিন জানান, নিয়মিত যাতায়াতের কারণে বাসের জন্য প্রায়ই দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। কিন্তু যাত্রীদের জন্য নির্ধারিত কোনো বিশ্রামস্থল না থাকায় চরম অসুবিধার মুখে পড়তে হয়।

নাটোর জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি হুমায়ুন কবির বলেন, বিষয়টি স্থানীয় সংসদ সদস্যের নজরে আনা হয়েছে। যাত্রীদের দুর্ভোগ লাঘবে দ্রুত যাত্রীছাউনি নির্মাণের বিষয়ে তিনি আশ্বাস দিয়েছেন।

এলাকাবাসী ও যাত্রীরা জনদুর্ভোগ নিরসনে দ্রুত আধুনিক যাত্রীছাউনি নির্মাণের পাশাপাশি প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেছেন।

বাসস্ট্যান্ড যাত্রীছাউনি সিংড়া

Keep Reading

2 Mins Read

নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮

1 Min Read

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

2 Mins Read

চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮

চট্টগ্রাম 31/08/2026

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

31/08/2026

চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ

31/08/2026

যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম

31/08/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.