কামরুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ
কক্সবাজারের উখিয়া উপজেলার হাজীরপাড়া এলাকায় র্যাব-১৫-এর বিশেষ অভিযানে প্রায় ১ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তির নাম শাকিলা শারমিন রেশমি। স্থানীয় সূত্রে তিনি শিল্পী ইদ্রিসের স্ত্রী হিসেবে পরিচিত।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে র্যাব সদস্যরা তাকে আটক করেন। এ সময় তার হেফাজত থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তবে এ ঘটনায় র্যাব-১৫ এখনো আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অভিযানের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের পর উদ্ধার হওয়া আলামত, মামলার অগ্রগতি এবং অভিযানের অন্যান্য তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

