Author: দৈনিক নবদিগন্ত

সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন গ্লোবাল টিভি-র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা এবং শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। গ্লোবাল টিভির সিংড়া উপজেলা প্রতিনিধি জুলহাজ কায়েমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা…

Read More

মো: আল-মাহফুজ শাওনঃ খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে সংঘটিত অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে চিকিৎসাসেবা। গত শনিবার থেকে হাসপাতালের বহির্বিভাগ (আউটডোর) চালু হওয়ার পর মঙ্গলবার (১ জুলাই) থেকে পুনরায় ইনডোরে রোগী ভর্তি ও অস্ত্রোপচার কার্যক্রম শুরু হয়েছে। হাসপাতালের ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মো. শহিদুল ইসলাম শামীম জানান, দীর্ঘ অনিশ্চয়তার পর আবারও রোগীদের চিকিৎসাসেবা দিতে পারছেন, যা একজন চিকিৎসক হিসেবে তাঁর জন্য অত্যন্ত আনন্দের ও তৃপ্তির বিষয়। অপারেশন কার্যক্রম পুনরায় শুরুর প্রথম দিনেই ১৭ বছর বয়সী এক রোগীর সফল অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। রোগীটি ডান পাশের ৭ নম্বর দাঁত (সেকেন্ড মোলার) অপসারণের…

Read More

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ার বাওজানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দাখিল পাস একজন ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার অভিযোগ উঠেছে। অথচ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ সালের নীতিমালায় সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে দিলপাশার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সজিব হোসেন সাংবাদিকের সঙ্গে ফোনে কথা বলে নিজেকে বিএনপির ‘পরীক্ষিত সৈনিক’ দাবি করেন। তিনি বলেন, “আমাদের এলাকার ১০-১২ জন বসে যে সিদ্ধান্ত নিয়েছে, সেটাই হবে। ” একপর্যায়ে তিনি আরও বলেন, “রহিম সাহেব বলেন, এ নিয়ে উপরে কথা বলা বা নিউজ করা যাবে না।” তার এ বক্তব্যকে সাংবাদিকের প্রতি হুমকি হিসেবে দেখছেন…

Read More

এম এইচ কামাল, বরিশাল প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৫ নম্বর দুর্গাপাশা ইউনিয়ন যুবদলের সম্ভাব্য কমিটি গঠনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী মো. রিয়াজ আকনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন তার সমর্থক ও স্থানীয় নেতাকর্মীরা। বুধবার (২ জুলাই) দুর্গাপাশা গোবিন্দপুর বাজার এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, একটি পক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে রিয়াজ আকনের বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। তারা এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে দ্রুত অপপ্রচার বন্ধের দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত কয়েকজন বিএনপি নেতা ও স্থানীয় কর্মী বলেন, চলমান…

Read More

মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১০ কোটি টাকার ক্রিস্টাল মেথ (আইস), একটি জি-৩ রাইফেল, একটি দেশীয় এলজি, ম্যাগাজিন, গুলি ও একটি ইজিবাইক উদ্ধার করেছে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীনস্থ সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ ডেইলপাড়া-মুন্ডার ডেইল সড়ক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ওই সড়ক দিয়ে মাদক, দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদের একটি চালান পাচারের চেষ্টা হতে পারে। এ তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় বিজিবির একটি আভিযানিক দল এলাকায়…

Read More

এম, এ মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা ছড়ারকুল এলাকার একটি বাঁশ বাগানের নিচে পরিত্যক্ত অবস্থায় একটি ফুটফুটে নবজাতক শিশুকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ জুলাই) সকালে দুই অজ্ঞাতপরিচয় নারী ওই এলাকায় নবজাতক শিশুটিকে রেখে দ্রুত চলে যান বলে স্থানীয়দের দাবি। পরে বিষয়টি এলাকাবাসীর নজরে এলে তারা শিশুটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান এবং প্রয়োজনীয় পরিচর্যার ব্যবস্থা করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিশুটির বাবা-মা বা কোনো অভিভাবকের সন্ধান পাওয়া যায়নি। কে বা কারা কী কারণে নবজাতকটিকে এভাবে ফেলে রেখে গেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

Read More

মো:এনামুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনকে নেত্রকোনা পর্যন্ত বর্ধিতকরণের প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন কিশোরগঞ্জের সাধারণ মানুষ। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ৩টার দিকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন সংলগ্ন প্ল্যাটফর্মে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জানা যায়, কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনকে নেত্রকোনা পর্যন্ত বর্ধিত করার বিষয়টি জাতীয় সংসদে ডেপুটি স্পিকার উত্থাপন করার পর থেকেই কিশোরগঞ্জবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা কিশোরগঞ্জ এক্সপ্রেসের লোকোমোটিভের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল— “কিশোরগঞ্জ এক্সপ্রেস নেত্রকোনায় যেতে দেব না”, “এমনিতেই সিট পাই না, নেত্রকোনায় গেলে আরও…

Read More

সৈয়দ আমান উল্লাহ্, স্টাফ রিপোর্টারঃ সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলীকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে উপজেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিডিওটি প্রকাশের পর থেকেই স্থানীয় জনমনে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা ও বিতর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া ভিডিওতে একজন ব্যক্তিকে আগুন ও একটি পাইপসদৃশ বস্তু ব্যবহার করতে দেখা যায়। ভিডিওটি শেয়ার করে অনেকেই দাবি করছেন, সেখানে চেয়ারম্যান ইন্তাজ আলীকে ইয়াবা সেবন করতে দেখা গেছে। তবে ভিডিওটির সত্যতা কিংবা ভিডিওতে থাকা ব্যক্তির পরিচয় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ভিডিওটি ভাইরাল হওয়ার পর…

Read More

সৈয়দ আমান উল্লাহ্, স্টাফ রিপোর্টারঃ সিলেটের জকিগঞ্জে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে তর্কাতর্কির জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে আলম আহমদ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত পারভেজ আহমদ (৩২)-কে গ্রেফতার করেছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে। বুধবার (২ জুলাই ২০২৬) দিবাগত গভীর রাতে উপজেলার খলাছড়া ইউনিয়নের লামারগ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত আলম আহমদ উপজেলার লামারগ্রামের বাসিন্দা ও ওয়ারিছ আলীর ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক ছিলেন। গ্রেফতার হওয়া পারভেজ আহমদ একই গ্রামের মোস্তকিন আলীর ছেলে এবং নিহতের আপন চাচাতো ভাই। স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে দুই…

Read More

সৈয়দ আমান উল্লাহ্, স্টাফ রিপোর্টারঃ কানাইঘাট (সিলেট), ২ জুলাই ২০২৬: সিলেটের কানাইঘাট উপজেলার চারখাই এলাকায় বিআরটিসির একটি যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।চারখাইয়ে বিআরটিসি বাস-সিএনজির সংঘর্ষে একজন নিহত, আহত কয়েকজন বৃহস্পতিবার (২ জুলাই) এ দুর্ঘটনা ঘটলে ঘটনাস্থলে স্থানীয় লোকজন দ্রুত ছুটে এসে উদ্ধারকাজে অংশ নেন। পরে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে স্থানীয় সূত্রে জানা গেছে।…

Read More