এরশাদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
কুমিল্লার একমাত্র সরকারি স্বাস্থ্য সেবার প্রতিষ্ঠান কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল (কুমেক)।এটি আঞ্চলিক ব্যবহারে লাখো মানুষের দৃষ্টিতে কুচাইতলী মেডিকেল নামে পরিচিত।এখানে কুমিল্লার ১৮টি উপজেলা ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর ও ফেনী জেলার লোকদের সেবা নিতে আসেন।
বৃহৎ এই সেবা গ্রহীতার হাসপাতালের অবস্থা খুবই খারাপ।সিঁড়ির নিচতলা থেকে হাসপাতালের ৫০০ শয্যা অতিক্রম করে এখন লিফটের সামনে রোগীদের অবস্থান দেখা যাচ্ছে।পাখির ডাকের সঙ্গে সকাল থেকে ১০ টাকার টিকিটের জন্য দীর্ঘ লাইন, আর সেই লাইনে দাঁড়িয়ে থাকা রোগীদের হাতে সরকারের টিকেট পৌঁছাতে ৫/৬ ঘণ্টা লেগে যায়।
এরপর সংশ্লিষ্ট চিকিৎসকরা থাকেন না, শিক্ষানবীশ ইন্টার্নি চিকিৎসকরা দ্রুত রোগী দেখতে চেষ্টা করেন।এরপর অভিযোগের দ্বিতীয় অধ্যায় হলো, পুরো হাসপাতাল যেন ময়লার স্তুপ, টয়লেটগুলো ব্যবহারের জন্য অনুপযোগী, রান্নার কাজে নিয়োজিত বাবুর্চিদের পরিচ্ছন্নতার অভাব, চলমান দুটি লিফট থাকলেও একটিটি সবসময় অকেজো থাকে, বেশিরভাগ রোগীর শ্বাসকষ্ট ও হার্ট দুর্বল হচ্ছে নিচতলা থেকে ৭ম ও ৮ম তলা সিঁড়ি ওঠার কারণে।এসব অনিয়ম ও দুর্দশা থেকে (কুমেকে) আসা রোগীরা মুক্তি পাচ্ছে না।
গত ১৮ জুলাই (শনিবার) সকাল ১০. ২০ মিনিটের সময় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এই প্রতিবেদক।কিন্তু পরিচালকের ব্যক্তিগত কর্মকর্তা তাকে দেখে বলেন, আপনি তত্ত্বাবধায়ক (উপপরিচালক) ডা. মোঃ শাহজাহানের সঙ্গে দেখা করতে পারেন, তিনি সদ্য (কুমেকের) দায়িত্ব নিয়েছেন।
ব্যক্তিগত কর্মকর্তার পরামর্শ অনুযায়ী যখন তিনি ডা. মোঃ শাহজাহানের কক্ষে যান, তখন সরকারের এই কর্মকর্তা বলেন, আপনি কে, আমি তো আপনাকে চিনি না।সাংবাদিক উত্তর দিতে গিয়ে বিনয়ের সঙ্গে বললেন- আমি আপনাকে বিশেষ প্রয়োজনে গতকাল ছুটির দিন থাকা সত্ত্বেও নাম্বারে ১৩ বার কল দিয়েছি, ওয়াটসপে ৩ বার দিয়েছি, কিন্তু কোন রকম রেসপন্স পাইনি।
আরোও পড়ুন
| সিংড়ায় সেলাই মেশিন, টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ |
এরপর কুমেকের চলতি দায়িত্বে নিয়োজিত থাকায় তত্ত্বাবধায়ক (উপপরিচালক) ডা. মোঃ শাহজাহান বলেন, আপনার মতো হাজার হাজার ফোন আসে, এত ফোন রিসিভ করার সময় আমার নেই, হাসপাতালের বাইরে আমার আর কোন কাজ নেই, শুধু আমি আপনাদের ফোন রিসিভ করার জন্য অপেক্ষা করবো।
আমার একার পক্ষে আর সম্ভব হচ্ছে না, পুরো হাসপাতালের দুটি ইউনিট আমাকে একাই দেখতে হচ্ছে, পারলে একজন পরিচালক নিয়ে আসেন, এটা তো পারবেন না।

