মনিরুল ইসলাম ডাবলু, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় বিসমিল্লাহ ক্লিনিকের সামনে একজন অজ্ঞাত ব্যক্তি রাস্তার পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে এমন খবর শোনা যায়।
২১ জুলাই মঙ্গলবার আনুমানিক বেলা ২ টায় নলডাঙ্গা বিসমিল্লাহ ক্লিনিকের সামনে এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী রহিমপুর বড় হরিশপুর নাটোর সদর এলাকার শাহ আলমের ছেলে মোঃ মাহাবুর রহমান শাকিল(২৪), তার পেশা একজন অটোচার্জার চালক।
ভুক্তভোগী শাহ আলম জানান, নাটোর রেলস্টেশন থেকে দুইজন অজ্ঞাত ব্যক্তি যাত্রী সাজিয়ে তার অটোচার্জার ভাড়া নেন নলডাঙ্গার উদ্দেশ্যে। পথে তারা চতুরতার সঙ্গে তাকে অজ্ঞান করে নলডাঙ্গা বিসমিল্লাহ ক্লিনিকের সামনে ফেলে তার অটোচার্জার নিয়ে পালিয়ে যায়।
আরোও পড়ুন
| কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যের মৃত্যু, বাগেরহাটে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন |
স্থানীয় দোকানদাররা ভিকটিমকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করেন এবং মাথায় পানি দিলে তার জ্ঞান ফিরে আসে।
খবর পেয়ে নলডাঙ্গা থানার জরুরি অফিসার এসআই মোহাম্মদ শাহিন বাসার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে আসে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা ও অটোচার্জার উদ্ধার করার জন্য অভিযান চলছে। ভুক্তভোগীকে প্রাথমিক চিকিৎসার পর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

