Author: দৈনিক নবদিগন্ত

মোঃ ইলিয়াছ খান, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপজেলার বাইপাস সড়কটি এক সময় ছিল প্রকৃতির মিষ্টি ছোঁয়ায় ভরা একটি মনোরম পথ। অবসর সময়ে হাঁটাহাঁটি, প্রাকৃতিক দৃশ্য দেখতে কিংবা বিশুদ্ধ বাতাস নিতে অনেকেই এখানে আসতেন। কিন্তু সময়ের সাথে সাথে সেই পরিষ্কার এবং সুন্দর সড়কটি এখন ময়লার পাহাড়ে পরিণত হয়েছে। এর ফলে পরিবেশ দূষণের পাশাপাশি সাধারণ মানুষের জন্য বড় স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে। আজ শনিবার (২৮ শে ফেব্রুয়ারি) বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের দুই পাশে জমে আছে ময়লার বস্তা, পচা ফলমূল, দৈনিক প্রয়োজনীয় বর্জ্য, নিষিদ্ধ পলিথিনসহ বিভিন্ন আবর্জনা এখানে ফেলা হচ্ছে। এতে ভয়াবহ দুর্গন্ধে পথচারীদের নাক-মুখ চেপে চলাফেরা করতে দেখা যায় এবং…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: “সত্য ও ন্যায়ের পক্ষে আপোষহীন আমরা”—এই স্লোগান সামনে রেখে ঝালকাঠি জেলায় সাংবাদিকদের একতা, পেশাগত উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত সভায় রিপোর্টার্স ক্লাব ঝালকাঠি-এর ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি তৈরি করা হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক বর্তমান বাংলা’র ষ্টাফ রিপোর্টার এবং দৈনিক স্বাধীন সময় ও দৈনিক দক্ষিনের কন্ঠের জেলা প্রতিনিধি এ্যাডভোকেট মিজানুর রহমান মুবিনকে সভাপতি এবং দৈনিক আজকের পরিবর্তনের স্টাফ রিপোর্টার উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি এ্যাড. মিজানুর রহমান মুবিন এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু। নির্বাহী কমিটির…

Read More

মোঃ রেজাউল করিম, মাদারীপুর জেলা প্রতিনিধিঃ মানব পাচারকারী চক্র বেড়ে চলেছে। সাধারণ মানুষ গৃহহীন হয়ে পড়ছে। নিরীহ যুবকরা জীবন দিচ্ছে— কেউ সাগর পার হতে গিয়ে, কেউ শারীরিক নির্যাতনের শিকার হয়ে। পরিবারগুলো সন্তান হারাচ্ছে। মাদারীপুরে একটি চক্র—এমদাদের দালালদের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য, ভিডিও ফুটেজ ও অডিও বার্তা এসেছে। ফুটেজ দেখলে ভয়েরশলে আসে। ভুক্তভোগী আকলিমা জানায়, মানব পাচারকারী চক্রের সদস্য এমদাদসহ এনামুল হক, লাভলু মাতুব্বর, বাবলু মাতুব্বর, ইঞ্জি বেগম (পিতা: মজিদ মাতুব্বর), সুমা আক্তার (স্বামী: এমদাদুল মাতুব্বর), মেরাজ তালুকদার (পিতা: আব্দুর রাজ্জাক তালুকদার), সাং—রাম রানাদিয়া, ঘটমাঝি, মাদারীপুর; মজিবর বেপারী (পিতা: মৃত মদন বেপারী), সাং—কুকরাইল, সর্ব সং মাদারীপুর। আমার বড় বোনের ছেলে মোহাম্মদ হাওলাদারকে…

Read More

মো: আল হাসান, জয়পুরহাট প্রতিনিধিঃ বাংলাদেশ এক্সসোলজার ওয়েলফেয়ার ফাউন্ডেশন (বেসওয়া)-এর পক্ষ থেকে জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাইদকে ফুল দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়েছে। শুক্রবার(২৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় শহরের ছমির রেস্তোরাঁর অডিটোরিয়ামে বেসওয়ার জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে এমপিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় সংগঠনের পক্ষ থেকে বলা হয়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বজায় রাখতে অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের অবদান গুরুত্বপূর্ণ। তাদের কল্যাণ ও পুনর্বাসনে কার্যকারী ভূমিকা রাখার প্রত্যাশায় এমপির প্রতি শুভকামনা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলুর রহমান সাইদ বলেন, “যারা দেশ রক্ষায় জীবনের শ্রেষ্ঠ সময়টি দিয়েছেন, তাদের সম্মান ও কল্যাণ নিশ্চিত করা…

Read More

কক্সবাজার জেলা প্রতিনিধিঃ কক্সবাজার শহরের কলাতলী এলাকায় নতুন একটি এলপিজি ফিলিং স্টেশনে বড় ধরনের বিস্ফোরণ ও আগুনের ঘটনার জন্য কমপক্ষে ১৬ জন দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে ১০টা ২০ মিনিটে এই বিস্ফোরণ ঘটে। এতে ফিলিং স্টেশন সংলগ্ন কমপক্ষে ১০টি ঘর এবং পর্যটক পরিবহনে ব্যবহৃত ২০ থেকে ২৫টি জিপ পুড়ে যায় বলে স্থানীয় সূত্র জানায়। এই ঘটনায় আহতদের ২৭ ফেব্রুয়ারি জুমাবার দুপুর ২:৩০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে দেখতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। তারা আহতদের শারীরিক অবস্থার খবর নেন,…

Read More

মোঃ ইলিয়াছ খান, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপজেলার ফুলবাড়িয়া স্কুল মাঠে পবিত্র রমজান মাস উপলক্ষে একটি বড় দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু। অনুষ্ঠানস্থল বিকেল থেকেই নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে জমে উঠেছিল। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লি, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক, ব্যবসায়ী এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সকল স্তরের মানুষ এই ইফতার মাহফিলে অংশ নেন। ফুলবাড়িয়া স্কুল মাঠে এক সুন্দর ও ধর্মীয় পরিবেশ ছিল। প্রধান অতিথির বক্তৃতায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, পবিত্র রমজান মাস আত্মনিয়ন্ত্রণ,…

Read More

মোঃ ইলিয়াছ খান, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের সমর্থনে মানবিক সহায়তা প্রদান করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত বাড়িতে গিয়ে তিনি এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় পাঁচটি পরিবারকে ঢেউ টিন, শুকনা খাবার ও নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার, সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি শাহীন মাতুব্বর, উপজেলার সাবেক ভাই চেয়ারম্যান আসাদ মাতুব্বর সহ বিএনপি এবং তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।…

Read More

মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পাহাড়ের সব মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছানোই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। পাহাড়ে উন্নয়নে কোনো বৈষম্য হতে দেওয়া হবে না। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোসহ সকল সেক্টরের মোট উন্নয়নই আমাদের প্রধান অগ্রাধিকার। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার নিজ নির্বাচনী এলাকা রাঙ্গামাটিতে এসে পৌঁছালে সার্কিট হাউস প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। সরকারের কর্মপরিকল্পনা সম্পর্কে মন্ত্রী দীপেন দেওয়ান একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমাদের নির্বাচিত সরকার ১৮০ দিনের একটি উন্নয়ন লক্ষ্যমাত্রা (টার্গেট) গ্রহণ করেছে।…

Read More

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলে খুনের ঘটনায় ৬৯ জনকে আসামি করে মামলা করা হয়েছে, গ্রেফতার হয়েছে ১০ জন। নড়াইলে দু’পক্ষের চার খুনের ঘটনায় একপক্ষ মামলা করেছে, গ্রেফতার ১০। নড়াইল সদর উপজেলার বড়কুলা গ্রামে ক্ষমতার লড়াই ও পূর্বশত্রুতার কারণে বাবা-ছেলেসহ দুই পক্ষের ৪ জন নিহত হয়েছেন। ঘটনায় ৬৯ জনকে আসামি করে একপক্ষ মামলা দায়ের করেছে। এ মামলায় অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টা ৪৫ মিনিটে নিহত খলিল শেখের ছেলে রুবেল শেখ মামলা দায়ের করেন। তবে নিহত অপরপক্ষ এখনো…

Read More