নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সোনাপাতিল এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম হোসেনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হলো।
২১ জুলাই মঙ্গলবার নলডাঙ্গা উপজেলা সোনাপাতিল মহাসড়কে সাধারণ মানুষের চলাচলের পথে ভুট্টা শুকানোর কারণে দুজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানের সময় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ১০৮ ধারা লঙ্ঘনের জন্য ১০৯ ধারায় মোট ২টি মামলা করা হয় এবং অভিযুক্তদের ১,০০০ (এক হাজার) টাকা জরিমানা করা হয়।
দণ্ডিত ব্যক্তিরা হলেন, সোনাপাতিল গ্রামের মোঃ হাসানের ছেলে মোঃ সুমন (২৮), একই এলাকার আবুল হোসেনের মেয়ে মোছাঃ রিনা বেগম।
আরোও পড়ুন
| কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যের মৃত্যু, বাগেরহাটে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন |
সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন বলেন, মোবাইল কোর্ট পরিচালনার সময় সম্পর্কিত আইন অনুযায়ী দণ্ড কার্যকর করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

