মোঃ জাহিদুর রহিম মোল্লা, জেলা প্রতিনিধি রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের ভুল চিকিৎসায় মো: আনোয়ার হোসেন (৫৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা বিক্ষোভ প্রদর্শন করেছে। বুধবার বিকেল ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নিহত আনোয়ার হোসেনের শতাধিক স্বজন চিকিৎসকের শাস্তির দাবিতে বিক্ষোভ করে। বিক্ষোভকারীরা হাসপাতালে প্রবেশ করতে চাইলে পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের বাধা দেয়। নিহতের ভাই মো: কামাল হোসেন জানান, মঙ্গলবার রাতে আনোয়ার হোসেন (নিহত রোগী) গ্যাসজনিত অসুস্থতা নিয়ে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। রাতেই তার শারীরিক অবস্থার উন্নতি হলে তারা রোগীকে বাড়ি নিয়ে যেতে চেয়েছিলেন। তবে ডাক্তার আরও একদিন রোগীকে…
Author: দৈনিক নবদিগন্ত
রাকিবুল হাসান, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ঠেকরা-রহিমপুর গ্রামের মাছের ঘের ব্যবসায়ী সঞ্জিব সরকার (৩৪) হত্যার ঘটনায় কালিগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। মামলায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮–১০ জনকে আসামি করা হয়েছে।এ ঘটনায় এজাহারভুক্ত আসামি ও নিহতের আপন কাকা নেপাল চন্দ্র সরকার (৫২)-কে আটক করেছে পুলিশ। থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ জুলাই) রাত ১২টা ২০ মিনিটে নিহতের বাবা গোপাল চন্দ্র সরকার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আনন্দ সরকার (৫০), তাপস সরকার ওরফে ডালিম (২৭), শাওন সরকার (১৯) ও নেপাল চন্দ্র সরকারকে আসামি করা হয়েছে। এজাহারে পূর্বপরিকল্পিতভাবে হত্যা এবং হত্যার পর আলামত গোপনের অভিযোগ আনা…
গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার তেলিয়াপাড়া গ্রামে এক প্রভাবশালীর বিরুদ্ধে জোরপূর্বক নীরিহ ব্যাক্তির জায়গা দখলের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, গত ১৪ বছর ধরে দখলে থাকা রতন মিয়ার টিনশেড দোকান ভেঙ্গে সম্প্রতি পাকা দালান নির্মাণ করছেন হাবিব মিয়া ও তার সহোদররা। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার তেলিয়াপাড়ায় গ্রামে আব্দুল কুদ্দুসের কাছ থেকে ২০১২ ও ২০১৪ সালে দুই দফায় ৬ শতক জায়গা ক্রয় করেন রতন মিয়া। যার দলিল নং-১৪০৬/২০১২, ১৫৭৫/২০১৪ ইং । খতিয়ান নং: ৭৭০, দাগ নং-১৭০৭, ১৮৪৫,৮০০৪, মৌজা-জামালগঞ্জ, জেএল নং-৮৮, আরএস.৬৬। দীর্ঘ ১৪ বছর ধরে এই খরিদা ভূমি ভোগ দখল করে আসছিলেন রতন মিয়া। এমনকি ওই স্থানে একটি টিনশেড দোকান নির্মাণ…
কামরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি টেকনাফঃ কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় পৈতৃক সম্পত্তির ভাগাভাগি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মোহাম্মদ সালাউদ্দিন নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, লম্বাবিল এলাকার মরহুম মাওলানা আলী হোসেনের ছেলে মোহাম্মদ সালাউদ্দিন তার পৈতৃক সম্পত্তির ন্যায্য অংশ দাবি করলে তার ছোট ভাই জালাল উদ্দিন এবং চাচা নুরুল আলম (পিতা: ফকির মোহাম্মদ) তার ওপর হামলা চালান। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে আহত হন বলে অভিযোগ করেন। ভুক্তভোগী সালাউদ্দিনের দাবি, দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি তিনি নিজের প্রাপ্য অংশ চাইলে কথাকাটাকাটির একপর্যায়ে তার ছোট ভাই ও চাচা তাকে মারধর করেন। পরে স্থানীয় লোকজন…
বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং এর খাবার ডিম খেয়ে ৯৮ নং ধানসাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ ছাত্রছাত্রীদের কে স্থানীয় রায়েন্দা গ্রামীণ জেনারেল হসপিটালে ভর্তি করা হয়েছে। বুধবার (১ জুলাই) দুপুর একটার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের ৯৮ নং পূর্বধানসাগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এ ঘটনা ঘটে। ছাত্র-ছাত্রীর অভিভাবক ও হসপিটাল সূত্রে জানা গেছে, শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের ৯৮ নং পূর্ব ধানসাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ওপঞ্চম শ্রেণীর ছাত্র – ছাত্রীদের দুপুরে টিফিন দেওয়া হয়। টিফিনের মধ্যে দেওয়া ডিম খেয়ে ১১ টি শিশু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তারা জানায় ডিম খাওয়ার পরে তাদের প্রচুর পেটে ব্যথা…
সৈয়দ আমান উল্লাহ্ স্টাফ রিপোর্টারঃ সিলেট নগরীর এস এ পরিবহন কার্যালয়ে অভিযান চালিয়ে বস্তা বস্তা কম্বল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (০১ জুলাই) ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে এস এ পরিবহনের মাধ্যমে পাঠানোর জন্য রাখা বিপুল পরিমাণ কম্বল জব্দ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত এসব কম্বল কোনো অনিয়মের মাধ্যমে পরিবহন বা মজুদ করা হয়েছিল। তবে এ বিষয়ে বিস্তারিত তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ডিবি পুলিশ সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে এস এ পরিবহনের একটি শাখায় সন্দেহজনক কিছু মালামাল রাখা হয়েছে।…
মোঃজোনায়েদ হোসেন জুয়েল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিশেষ অভিযানে পিকআপভর্তি ২৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিশোরগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে বুধবার (১ জুলাই ২০২৬) কুলিয়ারচর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়ারচর থানা পুলিশের একটি টিম জানতে পারে, ভৈরব থেকে একটি পিকআপযোগে বিপুল পরিমাণ গাঁজা ময়মনসিংহের দিকে পাচার করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে পুলিশ দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। এক পর্যায়ে সন্দেহভাজন পিকআপটিকে থামার সংকেত দিলে চালক তা উপেক্ষা করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা…
সারোয়ার নেওয়াজ শামীম, (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে ইয়াবা সেবন করে পরিবারের সদস্যদের সাথে অপ্রীতিকর আচরণ ও হট্টগোল করার অভিযোগে এক যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে ভ্রাম্যমান আদালত বাহুবল। জানা যায়, বুধবার রাত ৮ ঘটিকায় উপজেলার মিরপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে ইয়াবা সেবন করে পরিবারের সদস্যদের সাথে অপ্রীতিকর আচরণ ও হট্টগোল করার অভিযোগ পেয়ে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায় এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ঘটনার সত্যতা প্রমাণিত হলে রঘুরামপুর গ্রামের আব্দুল আলী পুত্র জমির আলী (২৬) কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। আসামীর কাছ থেকে উদ্ধারকৃত ০১ পিস ইয়াবা…
মো. আল-মাহফুজ শাওনঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)-এ কর্মরত সহকারী পুলিশ কমিশনার (সিএসবি, অতিরিক্ত দায়িত্বে মিডিয়া অ্যান্ড সিপি) শেখ মো. আব্দুর রাজ্জাকের বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জুলাই) কেএমপি সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে তাকে শুভেচ্ছা উপহার ও স্মৃতিস্মারক প্রদান করেন কেএমপির পুলিশ কমিশনার মো. জাহিদুল হাসান, বিপিএম-সেবা। সম্প্রতি শেখ মো. আব্দুর রাজ্জাককে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), ঢাকায় বদলি করা হয়েছে। দীর্ঘদিন কেএমপিতে দায়িত্ব পালনকালে তিনি পেশাদারিত্ব, আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। বিদায় অনুষ্ঠানে তার কর্মজীবনের সাফল্য তুলে ধরে নতুন কর্মস্থলে সফলতা কামনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল, অতিরিক্ত দায়িত্বে অ্যাডমিন…
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গা উপজেলায় এক পরিবারের দরজার সামনে কাফনের কাপড় ও চিরকুট রেখে হত্যার হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অজ্ঞাত ব্যাক্তির রেখে যাওয়া হুমকিমূলক চিরকুটে প্রাণনাশের হুমকি দেওয়ায় তারা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। বুধবার (১ জুলাই) উপজেলার পিপরুল ইউনিয়নের বাঁশভাগ গ্রামের বাসিন্দা আব্দুল গফুর এর বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়,ভোরের দিকে আব্দুল গফুরের বাড়ির সামনে কাফনের কাপড় সদৃশ্য কাপড় ও চিরকুট রাখা হয়। মঙ্গলবার দিবাগত রাতে কে বা কারা গেটের দরজার সামনে একটি কাফনের কাপড় রেখে যায় এবং সঙ্গে একটি চিরকুট সংযুক্ত করে। বিষয়টি সকালে নজরে আসার…
