Author: দৈনিক নবদিগন্ত

সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বকেয়া ট্রেড লাইসেন্স ফি আদায়ের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পৌরসভা প্রশাসন। পৌর প্রশাসক গালিব চৌধুরীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দীর্ঘদিন ধরে ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করা কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানকালে দেখা যায়, বাজারের বেশ কয়েকটি দোকান দীর্ঘদিন যাবৎ বৈধ ট্রেড লাইসেন্স নবায়ন বা সংগ্রহ না করেই ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে আসছিল। এ কারণে সংশ্লিষ্ট দোকান মালিকদের সতর্ক করার পাশাপাশি কয়েকটি দোকান সাময়িকভাবে তালাবদ্ধ করে দেওয়া হয়। পৌর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বৈধ ট্রেড লাইসেন্স থাকা বাধ্যতামূলক। নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত…

Read More

মো: আল-মাহফুজ শাওন দেশের পুলিশ বাহিনীর ইউনিফর্মে আবারও পরিবর্তন আনা হয়েছে। বুধবার (১ জুলাই) থেকে নতুন নকশার গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট এবং খাকি রঙের প্যান্ট পরে দায়িত্ব পালন শুরু করেছেন পুলিশ সদস্যরা। সরকার ঘোষিত নতুন ইউনিফর্ম নীতির অংশ হিসেবে এই পরিবর্তন কার্যকর হয়েছে। বুধবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। অনুষ্ঠানে তাকে গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্টে দেখা যায়। একই অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ হালকা জলপাই রঙের শার্ট ও খাকি প্যান্ট পরিধান করেন। ডিএমপির মিডিয়া অ্যান্ড…

Read More

মো: আল-মাহফুজ শাওন: বাংলাদেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ সন্ত্রাসী হামলা হিসেবে পরিচিত গুলশানের হোলি আর্টিজান বেকারি হামলার ১০ বছর পূর্ণ হলো আজ, ১ জুলাই। ২০১৬ সালের এই দিনে রাজধানীর গুলশান-২ এর কূটনৈতিক এলাকায় অবস্থিত হোলি আর্টিজান বেকারিতে সংঘটিত নৃশংস হামলায় দেশি-বিদেশি ২০ জন নিরপরাধ মানুষ নিহত হন। রাতভর জিম্মি সংকট, হত্যাযজ্ঞ এবং পরদিন ভোরে সেনাবাহিনীর কমান্ডো অভিযানের মধ্য দিয়ে ওই ভয়াবহ ঘটনার অবসান ঘটে।  ২০১৬ সালের ১ জুলাই ইফতারের পর একদল সশস্ত্র তরুণ গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কে অবস্থিত হোলি আর্টিজান বেকারিতে প্রবেশ করে উপস্থিত অতিথি ও কর্মীদের জিম্মি করে। আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন নব্য জেএমবির সদস্য…

Read More

সৈয়দ আমান উল্লাহ্, স্টাফ রিপোর্টার: সিলেট নগরীতে দায়িত্ব পালনকালে ছুরিকাঘাতে নিহত র‌্যাব সদস্য ইমন আচার্য হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার আসামিকে আদালতে হাজির করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (১ জুলাই) সিলেট মহানগর আদালতে তাকে তোলা হয়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ মে সকালে সিলেট নগরীর তোপখানা এলাকায় এক ছিনতাইকারীকে আটক করতে গিয়ে ছুরিকাঘাতের শিকার হন র‌্যাব সদস্য ইমন আচার্য। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন বেলা দেড়টার দিকে তার মৃত্যু হয়। র‌্যাব-৯ এর মিডিয়া…

Read More

সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার চলনবিল অধ্যুষিত ডাহিয়া ইউনিয়নে বৈশাখ মাসের আকস্মিক বন্যায় বোরো ধানের ক্ষতি পুষিয়ে নিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়েছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত বিশেষ জিআর (চাল) সহায়তার আওতায় ৬৮৬ জন কৃষকের মাঝে চাল বিতরণ করা হয়েছে। বুধবার (১ জুলাই) দুপুর ১২টায় ২নং ডাহিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ চত্বরে এই চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ​প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে চাল তুলে দিয়ে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। এ সময় ইউনিয়নের তালিকাভুক্ত ৬৮৬ জন কৃষকের প্রত্যেককে ৩০ কেজি করে চাল…

Read More

সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় দুই ট্রাকের প্রতিযোগিতার বলি হয়েছেন সনজিত (৩৫) নামের এক অটোভ্যান চালক। মঙ্গলবার (৩০ জুন) দুপুর আনুমানিক ১টার দিকে জামতলী-রাণীরহাট আঞ্চলিক সড়কের কাঁকিয়ান এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ​নিহত সনজিত উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়নের কৈডালা গ্রামের নরেনের ছেলে। তিনি পেশায় একজন অটোভ্যান চালক ছিলেন। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সনজিত প্রতিদিনের মতো আজ সকালেও ভ্যান নিয়ে উপার্জনের উদ্দেশ্যে বের হয়েছিলেন। সকালের ডিউটি শেষে দুপুরের খাবার খাওয়ার জন্য তিনি বামিহাল বাজার থেকে নিজ বাড়ির দিকে ফিরছিলেন। পথিমধ্যে ভ্যানটি জামতলী–রাণীরহাট সড়কের কাঁকিয়ান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দুটি ট্রাক একে অপরকে ওভারটেক করার…

Read More

আফজাল মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথে সুবিধাভোগীদের মাঝে অনুদান বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্ঠা হুমায়ুন কবির। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্ঠা হুমায়ুন কবির বলেছেন, ‘সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক। এই সরকার জনগণের সরকার। বছরের প্রথম থেকেই উন্নয়ন কর্মকাণ্ড শুরু হয়েছে। প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন কার্যক্রম দৃশ্যমান রয়েছে। আজ বুধবার (১ জুলাই) সকাল ১০টায় সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সুবিধাভোগীদের মধ্যে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট-৬ আসনের এমপি এমরান আহমদ চৌধুরী। বিশ্বনাথ সদর ইউনিয়ন যুবদলের সভাপতি রুমেল আলীর পরিচালনায় এ সময় উপস্থিত…

Read More

এম এইচ কামাল, বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে যথোপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি বিহীন হটাৎ অটো, ব্যাটারীচালিত ইজিবাইকের ভাড়া বৃদ্ধির ফলে চলাচলের ক্ষেত্রে ভোগান্তিতে পড়েছেন অনেক যাত্রী। যাত্রীদের আর্থিক মতামতের কোনো প্রধান্য না দিয়া অটো ইজিবাইকের চালক ও মালিকগন নিজেরা তাদের ইচ্ছেমত ভাড়া বৃদ্ধির চার্ট  লাগিয়ে যাত্রী পরিবহন করছেন। যার ফলশ্রুতিতে প্রায়ই  যাত্রীদের সাথে অটো চালকদের তর্ক হচ্ছে। আচমকা এই ভাড়া বৃদ্ধিতে বেশী বিড়ম্বনা পড়ছে পৌর শহরের ভিতরে স্বল্প দূরত্বে চলাচল কারী যাত্রীরা। বিশেষ করে স্কুল কলেজের  শিক্ষক, শিক্ষার্থী,অফিস পাড়ায় যাতায়াত কারী লোকজন। বাকেরগঞ্জ পৌর এলাকার ভিতরে নিয়মিত চলাচল কারী একাধিক যাত্রী ও শিক্ষার্থীরা অটো ভাড়া বৃদ্ধি প্রসংগে বলেন, স্নল্প দূরত্বের  ভাড়া বাড়ানোর…

Read More

সারোয়ার নেওয়াজ শামীম, স্টাফ রিপোর্টার: সিলেট এর হবিগঞ্জে চুনারুঘাট উপজেলার  সাতছড়ি জাতীয় উদ্যান, যা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সংরক্ষিত বন ও বন্যপ্রাণীর অভয়ারণ্য সেটি এখন এক শক্তিশালী অবৈধ সিন্ডিকেটের কবলে পড়েছে বলে অভিযোগ উঠেছে। বনভূমির ভেতর গড়ে উঠেছে একের পর এক অবৈধ হোটেল, রেস্টুরেন্ট ও দোকানপাট। বন কর্তৃপক্ষ একাধিকবার উচ্ছেদ নোটিশ দিলেও রহস্যজনক কারণে বহাল তবিয়তে চলছে এসব অবৈধ স্থাপনা। সাতছড়ির বিস্তৃত সবুজ এই বন, এক সময় ছিল নানা প্রজাতির পশুপাখি ও বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল। কিন্তু বর্তমানে বনের কাঠ পুড়িয়ে রান্না, যত্রতত্র আবর্জনা ফেলা এবং দখলবাজদের আগ্রাসনে ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে পুরো উদ্যান। অবৈধ হোটেল সাম্রাজ্যের বিস্তার অনুসন্ধানে জানা যায়,…

Read More

সৈয়দ আমান উল্লাহ্, স্টাফ রিপোর্টার: কুমিল্লা জেলার দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল বারীকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৩০ জুন) কুমিল্লার পুলিশ সুপার আসাদুজ্জামানের স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দাউদকান্দি মডেল থানার দুই উপপরিদর্শকের (এসআই) এর বিরুদ্ধে ১৬০ কেজি গাঁজা জব্দ করার পর তা বিক্রির অভিযোগ ওঠে। বিষয়টি এলাকায় জানাজানি হলে ব্যাপক সমালোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে দাউদকান্দি মডেল থানার ওসি মো. আবদুল বারীকে প্রত্যাহার করে কুমিল্লা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, ওসি মো. আবদুল বারী অভিযোগ…

Read More