Author: দৈনিক নবদিগন্ত

মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ শুক্রবার ০৩ জুলাই ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন ১৫ নং ঘাট সংলগ্ন এলাকায় গত ২ জুলাই ২০২৬ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি কাঠের বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের ৬০০ বস্তা সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত বোটসহ ৫ জন পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত…

Read More

মনিরুল ইসলাম ডাবলু, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলায় একই রাতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি ঘটনায় বসতবাড়ি ও গোয়ালঘর পুড়ে প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অপর ঘটনায় একটি মাইক্রোবাসে পূর্ব বিরধের জেরে দুর্বৃত্তের আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৩ জুলাই) রাত আনুমানিক ১টা ৪৭ মিনিটে নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় মো. আদম আলীর বসতবাড়ি ও গোয়ালঘরে আগুন লাগে। আগুনে চারচালা টিনের ঘর ও গোয়ালঘর ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া গোয়ালঘরে থাকা দুটি গরু ও দুটি ছাগল পুড়ে মারা যায়। এতে আনুমানিক ৪ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি…

Read More

মো. এনামুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। আলোচনা সভায় বক্তারা জাতীয় কবির সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও বিদ্রোহী চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তব্যে পুলিশ সুপার বলেন, নজরুলের আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মকে নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে এবং মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে একটি সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখবে। অনুষ্ঠানের…

Read More

মো. আল-মাহফুজ শাওনঃ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে এসে ২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকা থেকে নিখোঁজ হওয়া পিরোজপুরের সুখরঞ্জন বালী অপহরণ মামলায় সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজুলর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২ জুলাই) রাতে রাজধানীর নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৩ জুলাই) বেলা ১১টা ৫০ মিনিটে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় সুখরঞ্জন বালী নিখোঁজ হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় জড়িত থাকার অভিযোগে এএসপি ফজুলর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া…

Read More

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলে মানসিক প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার। নড়াইলে আনোয়ার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আকাশ বিশ্বাস (২৫)। নড়াইল সদর উপজেলায় চোর সন্দেহে মানসিক প্রতিবন্ধী যুবক আনোয়ার হোসেনকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আকাশ বিশ্বাসকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শুক্রবার (৩ জুলাই) ভোরে যশোরের নারকেলবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি নড়াইল সদর উপজেলার গোবরা মালোপাড়ার বাসিন্দা। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় যশোরের নারকেলবাড়িয়ায় এক আত্মীয়ের…

Read More

সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার এস আই মাসুদ খালিদের নেতৃত্বে ধর্ষণ মামলার পলাতক আসামি মোহাম্মদ আলীকে র‍্যাবের সহযোগিতায় কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। গত ১/৭/২৬ইং রাত আনুমানিক ২টায় গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জের তাড়াইলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ আলী(৩১) উত্তর হাতুন্ডার আঃ আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়,শায়েস্তাগন্জ থানার মামলা নং (৩)তাং (১০/৬/২৬ইং) ধর্ষণ মামলার এজাহরভূক্ত একমাত্র আসামী মোঃ আলী।গোপন সংবাদের ভিত্তিতে এস আই মাসুদ খালিদের নেতৃত্বে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলা থেকে বুধবার আসামীকে গ্রেফতার করা হয়।এ অভিযানে র‍্যাব ও সহযোগিতা করেন। মামলার সূত্রে জানা যায়, অভিযুক্ত মোহাম্মদ আলী একজন মাদ্রাসা শিক্ষক। তার…

Read More

সৈয়দ আমান উল্লাহ্, স্টাফ রিপোর্টারঃ সিলেটের জৈন্তাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইন্তাজ আলীকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিডিওটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার মধ্যেই জেলা প্রশাসন পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার (২ জুলাই) রাতে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন—জৈন্তাপুর উপজেলা আইসিটি কর্মকর্তা শ্যামল চন্দ্র দাস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট জেলার পরিদর্শক মো. চীন মিয়া, জৈন্তাপুর মডেল থানার…

Read More

‎এসকে এম মহসিন রেজা, ‎উপজেলা (খুলনা) প্রতিনিধিঃ ‎খুলনার কয়রা উপজেলার ব্যস্ততম সড়ক সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মোড় থেকে উপজেলার দেউলিয়া বাজার পর্যন্ত রাস্তাটিতে পাইকারি কাঁচামাল আড়ত গুলোর জন্য  প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন উপজেলা সদরের শিক্ষা প্রতিষ্ঠানের  শিক্ষার্থী, পথচারী, কর্মজীবী মানুষ এবং বিভিন্ন যানবাহনের চালকরা। ‎শুক্রবার (৩ জুলাই) উপজেলার কয়রা বাজার সংলগ্ন ব্যস্ততম সড়কে সকালে বাস্তব চিত্রে দেখা যায়,কাঁচামালের আড়ৎ এ পণ্য লোড আনলোডের কারণে উপজেলার ব্যস্ত সড়কটি দীর্ঘ যানজটের কবলে পড়ে, যার ফলে ভোগান্তির শিকার হয় উপজেলা সদরে বিভিন্ন কর্মে নিয়োজিত সাধারণ মানুষ। ‎সরজমিনে আরেকটি বিষয় লক্ষ্য করা যায়, সড়কটিতে ভারি পন্যবাহী পরিবহন আনলোডের কারণে একপর্যায়…

Read More

ইলিয়াস হোসেন মাঝি, নিজস্ব প্রতিনিধিঃ আজকের সমাজে রাজনীতি যেন একটি পেশায় পরিনত হয়েছে মন্তব্য করে আজ ০৩ জুলাই শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নাগরিক কেন্দ্রের সভাপতি ও রাজনৈতিক বিশ্লেষক মোঃ ইলিয়াস হোসেন মাঝি বলেন, অনেকেই রাজনীতিকে জনগন ও দেশের সেবার মাধ্যম হিসেবে না দেখে বরং ক্ষমতা ও অর্থের উৎস হিসেবে গ্রহণ করছেন। তিনি বলেন, যাদের জীবিকা শুধু রাজনীতি, তারা প্রায়শই জন সেবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণকে প্রতারিত করে থাকেন। ক্ষমতার লোভে তারা দুর্নীতির পথ বেছে নেন এবং স্বার্থ সিদ্ধির জন্য জনস্বার্থকে উপেক্ষা করেন। রাজনৈতিক বিশ্লেষক মোঃ ইলিয়াস হোসেন মাঝি আরো বলেন, জনগণের টাকায় গড়া বাজেটের অপচয়, সরকারি প্রকল্পে লুটপাট ও…

Read More

হুমায়ুন কবির, কটিয়াদি উপজেলা প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ২ হাজার প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনার অংশ হিসেবে জনপ্রতি ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। আজ অনুষ্ঠিত এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কটিয়াদী-পাকুন্দিয়া আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আচমিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুতিউর রহমান মতি। আচমিতা ইউনিয়ন বি এন পির যুগ্ন সাধারন সম্পাদক হুমায়ুন কবির দুলালের সঞ্চালনায়। এ সময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিন, কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম কাঞ্চন, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রহমান বাচচু কটিয়াদী…

Read More