Author: দৈনিক নবদিগন্ত

মো: আল-মাহফুজ শাওনঃ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সদস্যদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় অংশ নেওয়া সদস্যরা বলেন, বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনস্বার্থভিত্তিক সাংবাদিকতা চর্চার মাধ্যমে সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার সংরক্ষণ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করা হয়। সভায় প্রেসক্লাবের উন্নয়ন, নতুন সদস্য অন্তর্ভুক্তি, পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা নিয়ে মতবিনিময় করেন নেতৃবৃন্দ ও সদস্যরা। উন্মুক্ত আলোচনায়…

Read More

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার টেকপাড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে হামদ, নাত ও কাওয়ালী সন্ধ্যা। শুক্রবার (৩ জুলাই) আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি, ইসলামপ্রেমী দর্শকসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। হামদ, নাত ও আধ্যাত্মিক কাওয়ালী পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে Qawali Band NAFS। তাদের পরিবেশনায় উপস্থিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হন এবং পুরো অনুষ্ঠানজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। বক্তারা বলেন, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক আয়োজন ইতিবাচক ভূমিকা রাখতে পারে। পাশাপাশি ইসলামের মানবিকতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সমাজে আরও বিস্তৃত হবে বলেও…

Read More

মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার): কক্সবাজারের হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ৯ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ৩ হাজার ৫০ পিস ইয়াবাসহ এক যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তি টেকনাফ উপজেলার জাদীমুরা গ্রামের বাসিন্দা ইসমাইল (৩৮)। শুক্রবার (৩ জুলাই) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক এ তথ্য নিশ্চিত করেন। বিজিবি জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা এবং নারকোটিক্স প্রশিক্ষণপ্রাপ্ত ডগ ‘রকি’র সহায়তায় তল্লাশি পরিচালনা করেন। তল্লাশির সময় ডগ ‘রকি’ এক যাত্রীর আচরণে সন্দেহ প্রকাশ করলে তাকে তল্লাশি করা হয়। পরে তার আসনের নিচে কালো…

Read More

সৈয়দ আমান উল্লাহ্, স্টাফ রিপোর্টার: সিলেটের কানাইঘাট পৌর বাজারে অবকাঠামোগত উন্নয়ন দৃশ্যমান হলেও বাজার ব্যবস্থাপনার নানা সীমাবদ্ধতায় প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ পথচারীদের। সড়কের উন্নয়ন হলেও পরিচ্ছন্নতা, ড্রেনেজ, যানবাহন নিয়ন্ত্রণ এবং সিএনজি অটোরিকশার ভাড়া ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ রয়েছে। সরেজমিনে দেখা যায়, বাজারের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা জমে থাকায় পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। দীর্ঘদিন পরিষ্কার না করায় অনেক ড্রেন প্লাস্টিক ও বর্জ্যে আটকে গেছে। ফলে কোথাও কোথাও ড্রেনের নোংরা পানি উপচে সড়কে ছড়িয়ে পড়ছে, যা পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে এবং দুর্গন্ধেরও কারণ হচ্ছে। এ অবস্থার মধ্যেই খোলা পরিবেশে মাছ, মাংস, শাকসবজি ও অন্যান্য খাদ্যপণ্য বিক্রি হচ্ছে। ময়লার স্তূপের…

Read More

 সৈয়দ আমান উল্লাহ্, স্টাফ রিপোর্টারঃ শুক্রবার (৩ জুলাই ২০২৬) সকালে সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর-খড়মপুর সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে পাথর পরিবহনের সময় বিজিবির টহল দল চারটি পাথরবোঝাই ট্রাক জব্দ করে। তবে ট্রাকগুলো শ্রীপুর বিজিবি ক্যাম্পে নেওয়ার পথে একদল শ্রমিক ও স্থানীয় অবৈধ পাথর ব্যবসায়ীর বাধার মুখে পড়ে। অভিযোগ রয়েছে, তারা জব্দ করা ট্রাকগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়, সরকারি কাজে বাধা দেয় এবং বিজিবি সদস্যদের ওপর হামলার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, জব্দ করা ট্রাকগুলো শ্রীপুর বিজিবি ক্যাম্পে নেওয়ার সময় ক্যাম্পসংলগ্ন আসামপাড়া গুচ্ছগ্রাম এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কে…

Read More

মোঃ সুজন আহম্মেদ, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলার কালিবাড়ী এলাকায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যক্তিকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই ২০২৬) রাত ৮টায় ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মো. জাকির শাহ (৪৫), পিতা: মৃত জলিল শাহ, সাং- মেন্দা শাহপাড়া, ভাঙ্গুড়া, পাবনা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদক সেবনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

Read More

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরন্জী ইউনিয়নের হাটখোলা সীমান্তে অভিযান চালিয়ে স্বর্ণ সহ ১জন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি জয়পুরহাট। ৩ জুলাই সকালে উপজেলার রতনপুর গ্রামের জালাল হোসেনের পুত্র মামুনুর রশিদ সালুয়ার সীমান্ত দিয়ে ভারতে ১০টি স্বর্ণের বার পাচারের চেষ্টা করলে বিজিবির সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন। এ সময় তার দেহ তল্লাশি করে ১০টি স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি সদস্যরা। জয়পুরহাট ২০ বিজিবি সূত্রে জানা যায়, ভারতে স্বর্ণ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে হাটখোলা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার আনিছুর রহমানের নেতৃত্বে সালুয়ার মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণ সহ আসামীকে হাতেনাতে আটক করা হয়। জয়পুরহাট-২০ বর্ডার গার্ড…

Read More

সৌরভ সোহরাব,  সিংড়া(নাটোর)প্রতিনিধিঃ  দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্য আর ঐতিহ্যবাহী চলনবিল বর্ষার আগমনে রূপের ডালি সাজিয়ে বসেছে। বিলের বুকে নতুন পানি প্রবেশ করতে না করতেই দেশ-বিদেশের পর্যটক, দর্শনার্থী এবং ভক্ত-আশেকানদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে চলনবিলের অন্যতম প্রধান আকর্ষণ—ঐতিহাসিক তিশীখালী পীর ঘাসী দেওয়ান (রহ.)-এর মাজার শরিফ। ​গত শুক্রবার (৩ জুলাই) বেলা ১১টায় সরেজমিনে মাজার এলাকায় গিয়ে দেখা যায় এক উৎসবমুখর পরিবেশ। মাজারের ঘাটে সারি সারি বাঁধা রয়েছে প্রায় ৪০ থেকে ৫০টি ছোট-বড় নৌকা ও ট্রলার। মাজার চত্বরে দর্শনার্থীদের তিল ধারণের ঠাঁই নেই। লোকসমাগম বাড়ায় প্রাণ ফিরে এসেছে স্থানীয় ব্যবসা-বাণিজ্যে। খাবার, খেলনা ও প্রসাধন সামগ্রীর দোকানগুলোতে চলছে জমজমাট বেচাকেনা। ​মাজার প্রাঙ্গণের উন্মুক্ত স্থানে ভক্তদের…

Read More

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সদর জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে বিদায়ী সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলামকে প্রমোশন জনিত বদলির কারণে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত ১ জুলাই সন্ধ্যায় উপজেলা সদর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত মসজিদ পরিচালনা কমিটির সভা শেষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য দেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ এবং কোষাধ্যক্ষ প্রিন্স মাহমুদ সহ কার্যকরী পরিষদের সদস্যরা। বক্তারা বলেন, উপজেলা সদর জামে মসজিদের উন্নয়ন, শৃঙ্খলা ও সার্বিক কার্যক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলামের আন্তরিক সহযোগিতা ও নেতৃত্ব স্মরণীয় হয়ে…

Read More

​গৌরাঙ্গ বিশ্বাস,বিশেষ প্রতিনিধিঃ ​সুনামগঞ্জের শাল্লা উপজেলায় আদালতের নির্দেশে মাটির নীচে বিপুল পরিমাণ দেশীয় তৈরি চোলাই মদ এবং মদ তৈরির বিপুল পরিমাণ ওয়াশ ও উপকরণ উদ্ধার করে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে শাল্লা থানা পুলিশের একটি দল জাতগাজ,উজানগাও গ্রামে কি অভিযান পরিচালনাকালে অধিকাংশ বসতবাড়ির চারপাশে মাটির নীচে বড় বড় ড্রামের মাঝে চোলাই মদের কারখানা পেয়ে তা উদ্ধার করা হয়। আজ শুক্রবার দুপুরে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্হিতিতে শাল্লা সদরে এগুলো ধবংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শাল্লা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) পিয়াস চন্দ্র দাস, শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকিবুজ্জামান ও সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুর রহমান। এছাড়াও…

Read More