Author: দৈনিক নবদিগন্ত

নিজস্ব প্রতিবেদকঃ রংপুরে গঙ্গাচড়া উপজেলায় গঙ্গাচড়া সদর ইউনিয়নে (শনিবার ০৪ জুলাই২০২৬ খ্রি) দুপুর ২.০০ ঘটিকায় গঙ্গাচড়া মডেল থানা পুলিশের সহযোগিতায় গঙ্গাচড়া ফায়ার সার্ভিসের পিছনের রাস্তা সংলগ্ন এলাকায় ‘ক’ শ্রেণির মাদক ‘হিরোইন’ সেবন ও সংরক্ষণ করার অপরাধে জাহাঙ্গীর আলম নামক একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯ এবং ৩৬ ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ (দুইশত) টাকা জরিমানা করা হয় এবং সংরক্ষিত মাদক জব্দ করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ হামিদুল ইসলাম জানান জনস্বার্থে এ রকমের অভিযান অব্যাহত থাকবে।

Read More

আব্দুল আজিজ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ রাজধানী ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক কবি ও গুণীজন সংবর্ধনা ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান-২০২৬। শুক্রবার (৩ জুলাই) আয়োজিত এ অনুষ্ঠানে সাহিত্য, সংস্কৃতি ও সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি অ্যাওয়ার্ড, রত্নগর্ভা মা, গর্বিত আদর্শ পিতা, একান্নবর্তী সুখী পরিবার, সাদা মনের মানুষ, আবৃত্তি, সেরা সংগঠক, অনন্য মানবিক সংগঠন, সেরা গীতিকার ও সুরকার এবং সাহিত্য-সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়। এবারের আয়োজনে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার গগনপুর খিরসীন এলাকার কবি, গীতিকার ও সমাজসেবক মো.…

Read More

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল উপজেলার বারুইপাড়া গ্রামে জমি দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগে চারজনের বিরুদ্ধে রামপাল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। অভিযোগকারী সোহেল রানা জানান, গত ২ জুন তিনি রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করা হয়, বারুইপাড়া মৌজার একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিষয়ে আগে একটি বাটোয়ারা মামলা দায়ের করা হয়েছিল এবং আদালত বাদীপক্ষের অনুকূলে রায় দেন বলে অভিযোগকারীর দাবি। তবে প্রতিপক্ষ আদালতের রায় উপেক্ষা করে জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে বলেও…

Read More

এম এইঢ কামাল, বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাকেরগঞ্জের পাদ্রীশিবপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড আড়াইবেকী এলাকার এস্কেন মৃধার বাড়ি থেকে হোগলপাতি খাল পর্যন্ত ইটের সলিং দিয়ে রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। ৪ জুলাই (শনিবার) বেলা ১টায় এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আদিল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ‘পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন মৃধা।’ পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আমির হোসেন দুলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন- ‘ইউনিয়ন বিএনপি’র যুগ্নআহবায়ক শাহিন…

Read More

মনিরুল ইসলাম ডাবলু, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নাটোরের নলডাঙ্গায় তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে শুক্রবার (৪ জুলাই) সকাল ১০টায় নলডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২ থেকে ৪ জুলাই পর্যন্ত “নজরুল বর্ষ ২০২৬-২০২৭” পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় শেষ দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও পুরস্কার বিতরণীর করা হয়। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা জাতীয় কবি কাজী…

Read More

মোঃ রেজাউল করিম, ‎মাদারীপুর জেলা প্রতিনিধি: ‎ মাদারীপুর সদর উপজেলার চরমুগুরিয়া ছোট বাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে একটি হয়রানিমূলক মামলা করা হয়েছে বলে দাবি করেছেন অভিযুক্তদের স্বজনরা। ‎ ‎পরিবারের দাবি, গত ২৬ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে দুলাল ডাক্তারের ভাড়াটিয়া রিন্টু মিয়ার তালাবদ্ধ ঘরে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যমতে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ‎ ‎স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘরটির পাশেই সমাজসেবক ও ব্যবসায়ী ইদ্রিস মোল্লার তিনতলা বসতবাড়ি অবস্থিত। আগুন লাগার খবর পেয়ে ইদ্রিস মোল্লা, তার ছেলে ও পরিবারের সদস্যরা আগুন…

Read More

মো: আল-মাহফুজ শাওনঃ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সদস্যদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় অংশ নেওয়া সদস্যরা বলেন, বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনস্বার্থভিত্তিক সাংবাদিকতা চর্চার মাধ্যমে সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার সংরক্ষণ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করা হয়। সভায় প্রেসক্লাবের উন্নয়ন, নতুন সদস্য অন্তর্ভুক্তি, পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা নিয়ে মতবিনিময় করেন নেতৃবৃন্দ ও সদস্যরা। উন্মুক্ত আলোচনায়…

Read More

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার টেকপাড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে হামদ, নাত ও কাওয়ালী সন্ধ্যা। শুক্রবার (৩ জুলাই) আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি, ইসলামপ্রেমী দর্শকসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। হামদ, নাত ও আধ্যাত্মিক কাওয়ালী পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে Qawali Band NAFS। তাদের পরিবেশনায় উপস্থিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হন এবং পুরো অনুষ্ঠানজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। বক্তারা বলেন, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক আয়োজন ইতিবাচক ভূমিকা রাখতে পারে। পাশাপাশি ইসলামের মানবিকতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সমাজে আরও বিস্তৃত হবে বলেও…

Read More

মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার): কক্সবাজারের হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ৯ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ৩ হাজার ৫০ পিস ইয়াবাসহ এক যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তি টেকনাফ উপজেলার জাদীমুরা গ্রামের বাসিন্দা ইসমাইল (৩৮)। শুক্রবার (৩ জুলাই) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক এ তথ্য নিশ্চিত করেন। বিজিবি জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা এবং নারকোটিক্স প্রশিক্ষণপ্রাপ্ত ডগ ‘রকি’র সহায়তায় তল্লাশি পরিচালনা করেন। তল্লাশির সময় ডগ ‘রকি’ এক যাত্রীর আচরণে সন্দেহ প্রকাশ করলে তাকে তল্লাশি করা হয়। পরে তার আসনের নিচে কালো…

Read More

সৈয়দ আমান উল্লাহ্, স্টাফ রিপোর্টার: সিলেটের কানাইঘাট পৌর বাজারে অবকাঠামোগত উন্নয়ন দৃশ্যমান হলেও বাজার ব্যবস্থাপনার নানা সীমাবদ্ধতায় প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ পথচারীদের। সড়কের উন্নয়ন হলেও পরিচ্ছন্নতা, ড্রেনেজ, যানবাহন নিয়ন্ত্রণ এবং সিএনজি অটোরিকশার ভাড়া ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ রয়েছে। সরেজমিনে দেখা যায়, বাজারের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা জমে থাকায় পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। দীর্ঘদিন পরিষ্কার না করায় অনেক ড্রেন প্লাস্টিক ও বর্জ্যে আটকে গেছে। ফলে কোথাও কোথাও ড্রেনের নোংরা পানি উপচে সড়কে ছড়িয়ে পড়ছে, যা পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে এবং দুর্গন্ধেরও কারণ হচ্ছে। এ অবস্থার মধ্যেই খোলা পরিবেশে মাছ, মাংস, শাকসবজি ও অন্যান্য খাদ্যপণ্য বিক্রি হচ্ছে। ময়লার স্তূপের…

Read More