এরশাদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লার বুড়িচংয়ে মাদক ব্যবসার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মো. গোলাম কিবরিয়ার ওপর অতর্কিত হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে বুড়িচং থানায় ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে নাম উল্লেখ করা ব্যক্তিরা হলেন—বুড়িচং এলাকার কথিত মাদক ব্যবসায়ী হালিম মিয়ার ছেলে খোকন মিয়া, দুধ ব্যবসায়ী খসরু এবং লিটন। এছাড়া আরও ১০-১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি হামলায় অংশ নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাংবাদিক মো. গোলাম কিবরিয়া বুড়িচং প্রেসক্লাবের সদস্য এবং অনলাইন গণমাধ্যম চ্যানেল এইচডি২৪ এর সম্পাদক,…
Author: দৈনিক নবদিগন্ত
মোঃ আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি : জয়পুরহাট ক্ষেতলালে মেম্বার ইয়াকুব আলী সহ ডালিম পেট্রোল পাম্পের ট্রাক শ্রমিক অফিসের উদ্যোগে প্রতিবন্ধীর বাড়ি নির্মাণ। ইকগাড়া শাহ পাড়ার বাক প্রতিবন্ধী রায়হান আলীকে একটি বাড়ি তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নেন মেম্বার ইয়াকুব আলী তার সহযোগীরা। ইয়াকুব আলী মেম্বার বলেন রায়হান আমার কাছে ছোট বেলা থেকে আমার কাছে আছে সে যে বেতন ভাতা আমার কাছে পায় তা দিয়ে সংসার চলে তবে নেই থাকার মতো একটি বাড়ি। সেই রায়হান কে একটি বাড়ি তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত আমরা নিয়েছি। এমন একটি মানবিক কাজে প্রশংসায় ভাসছেন বলে জানাই এলাকা বাসি। ইয়াকুব আলী বলেন ডালিম পেট্রোল পাম্পে ট্রাক শ্রমিক…
বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৪ জুলাই) বিকেলে ফয়লা সিএন্ডবি মোড় থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে খুলনা মোংলা মহাসড়ক প্রদক্ষিণ করে। এর আগে মিছিল পূর্ব সমাবেশে ১১ দলীয় ঐক্য জোটের রামপাল উপজেলা আহবায়ক মাওঃ জিহাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা জামায়াত ইসলামীর আমির মল্লিক আঃ হাই । এছাড়া আরো বক্তব্য রাখেন জামায়াত ইসলামী যুব বিভাগের রামপাল উপজেলা সভাপতি আসাদুজ্জামান, এনসিপি নেতা সিরাজুল ইসলাম, জেলা ছাত্র সমন্বয়ক খালিদুল রহমান নোমান, আল হাফিজ সোহাগ, রেজাউল খান সহ অন্যান্য নেতা-কর্মী বৃন্দ । এসময় বক্তারা জুলাই…
হুমায়ুন কবির, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের ভোকবেতাল গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দির শনিবার বিকাল ৩টায় পরিদর্শন করেছেন কটিয়াদী-পাকুন্দিয়া আসনের সংসদ সদস্য ও মন্দিরের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট জালাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবু স্বপন কুমার সাহা, সঞ্চালনা করেন তপন চক্রবর্তী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহাবুব রহমান বাচ্চু, উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম বাদল, আচমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির দুলাল, উপজেলা কৃষক দলের…
কামরুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ কক্সবাজার জেলা প্রেসক্লাব ও ডেইলী ইন্ডাস্ট্রি-এর যৌথ উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী হিসেবে সনদ গ্রহণ করেছেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক এবং দৈনিক রূপালী সৈকত পত্রিকার নির্বাহী সম্পাদক নুরুল হোসাইন। গত ২, ৩ ও ৪ জুলাই ২০২৬ কক্সবাজারের ওয়াস ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও গবেষক প্রফেসর…
মো. রিয়াদ, রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল দক্ষিণপাড়া (বেড়ীবাঁধ রোড সংলগ্ন) এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী জামেয়া শাহবাজিয়া নাজিবিয়া মাদরাসা সফলতার সঙ্গে ২৬ বছরে পদার্পণ করেছে। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি কোরআন-সুন্নাহভিত্তিক দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিক ও আদর্শিক শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। মাদরাসা কর্তৃপক্ষ জানায়, এখানে আবাসিক, অনাবাসিক ও ডে-কেয়ার সুবিধাসহ আদর্শ হিফজুল কোরআন, নূরানী এবং নাজেরা বিভাগে পাঠদান করা হয়। এছাড়া অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে হাদিস, ফিকহ, মাসআলা-মাসায়েল, আরবি ভাষা শিক্ষা ও আধুনিক শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীদের জন্য সার্বক্ষণিক মনিটরিং, নিরাপদ ও মনোরম পরিবেশ, খেলাধুলা, সাংস্কৃতিক আয়োজন এবং মেধাবীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা রয়েছে। একই সঙ্গে হিফজের পাশাপাশি…
আব্দুল আজিজ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলায় অভিযান চালিয়ে ২০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার ঘোষনগর ইউনিয়নের নোধুনী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। পত্নীতলা থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দুই সন্দেহভাজনের কাছ থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।
এম, এ মোহাম্মদ হোসাইন , টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজার জেলা প্রেসক্লাব ও ডেইলী ইন্ডাস্ট্রি পত্রিকার যৌথ ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা ও সুধী সমাবেশ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। আধুনিক সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আয়োজিত এই কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সংবাদকর্মীরা অংশ নেন। গত ২ থেকে ৪ জুলাই কক্সবাজারের ওয়াস ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ফরিদুল আলম শাহীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মিডিয়া ব্যক্তিত্ব ও গবেষক প্রফেসর ড. সলিমুল্লাহ খান। প্রধান বক্তা ছিলেন ডেইলী ইন্ডাস্ট্রি…
মো: আল-মাহফুজ শাওনঃ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। খেলাধুলাকে একটি সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার বিভিন্ন বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে প্রায় ৩০০ জন খেলোয়াড়কে পেশাগত স্বীকৃতির আওতায় ক্রীড়া ভাতা বা ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে আরও ২০০ জন জাতীয় পর্যায়ের খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করে মোট ৫০০ জন ক্রীড়াবিদকে এই সুবিধার আওতায় আনা হবে। গতকাল শনিবার (৪ জুলাই) বিকেলে খুলনার রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের পালেরহাট মাঠে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ১৫ দলীয় আন্তঃইউনিয়ন ফুটবল প্রতিযোগিতা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে…
হুমায়ুন কবির, কটিয়াদি (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দড়ি চরিয়াকোনা এলাকায় মাদক নির্মূলের দাবিতে সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় কদমতলী মসজিদ মাঠ প্রাঙ্গণে ৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গ্রামের এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, “হয় মাদক থাকবে, নয়তো আমরা থাকবো।” তারা জানান, এলাকায় মাদকবিরোধী আন্দোলন অব্যাহত থাকবে এবং কোনোভাবেই মাদক ব্যবসা বা মাদক সেবনের সুযোগ দেওয়া হবে না। সাংবাদিক সম্মেলনে বক্তারা আরও বলেন, পূর্বে যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে আগ্রহ প্রকাশ করেছেন, তাদের…
