রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও সদর উপজেলার ১২ নম্বর সালন্দর ইউনিয়নের কালীতলা ভাঙাপুল এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মনির হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রবিবার (৫ জুলাই) বিকেলে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মনির হোসেন মৃত আকবর আলীর ছেলে এবং তিনি কালীতলা ভাঙাপুল এলাকার বাসিন্দা। সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানের সময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে এর আগেও ৫ থেকে ৬টি মাদকদ্রব্য-সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
Author: দৈনিক নবদিগন্ত
মালিকুজ্জামান কাকাঃ প্রথমবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আয়োজন হতে যাচ্ছে ৫ম আইইইই আন্তর্জাতিক রোবোটিক্স, অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইন্টারনেট অব থিংস (RAAICON 2026) সম্মেলন। আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর ২০২৬ সশরীরে ও অনলাইন উভয় মাধ্যমের এই আন্তর্জাতিক সম্মেলনে দেশ-বিদেশের গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও প্রযুক্তি পেশাজীবীরা অংশগ্রহণ করবেন। সম্মেলনের যৌথ আয়োজক আইইইই বাংলাদেশ সেকশন এবং আইইইই রোবোটিক্স অ্যান্ড অটোমেশন সোসাইটি (RAS) বাংলাদেশ চ্যাপ্টার। সম্মেলনটি রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ইন্টারনেট অব থিংস (IoT), অটোমেশন এবং সংশ্লিষ্ট প্রযুক্তি বিষয়ে গবেষণা, উদ্ভাবন ও জ্ঞান বিনিময়ের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। আয়োজকরা জানান, সম্মেলনে রোবট নকশা, রোবটের গতিবিদ্যা, মেশিন লার্নিং, স্মার্ট ম্যানুফ্যাকচারিং, স্বয়ংচালিত…
মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ উখিয়া উপজেলার বিভিন্ন এলাকায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ অসহায় মানুষের মাঝে চেক বিতরণ করা হয়েছে। (৫ জুন) রবিবার সকাল এগারো ঘটিকার সময় উখিয়া উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া টেকনাফ থেকে নির্বাচিত জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য, শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা বিএনপি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, উখিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক, সুলতান মাহমুদ চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায় কর্মকর্তা, এ,টি,এম কাওসার আহমেদ প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আকতার বলেন, উখিয়া উপজেলা থেকে আমরা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ অসহায় ১০০…
সৈয়দ আমান উল্লাহ্, স্টাফ রিপোর্টারঃ সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে অভিযান চালিয়ে প্রতারণা ও দালালির অভিযোগে ৫ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার (৫ জুলাই) দুপুরে পরিচালিত এ অভিযানে সরকারি ভূমি-সংক্রান্ত সেবা গ্রহণে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা এবং দালালি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি অফিসে দালালচক্রের তৎপরতা বন্ধ এবং সেবাগ্রহীতাদের হয়রানি রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গায় ২০২৫-২৬ অর্থবছরে গ্রীষ্মকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। রবিবার (৫ জুলাই ) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এই বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল এমরান খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিভাগের উপপরিচালক মো. হাবিবুল ইসলাম খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সবুজ আলী। এ সময় কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উন্নত জাতের গ্রীষ্মকালীন শাকসবজির…
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গায় দুই প্রতিবেশীর মধ্যে চরম উত্তেজনা ও গুরুতর অভিযোগ-পাল্টা অভিযোগের ঘটনা ঘটেছে। এক পক্ষ স্ত্রীর ওপর ধর্ষন ও স্বামীকে প্রাণ নাশের হুমকির অভিযোগ, অপর পক্ষ মিথ্যা অপবাদ ও সামাজিক মর্যাদা ক্ষুণ্নের চেষ্টা দাবি করে থানায় পাল্টা লিখিত অভিযোগ দায়ের করেছেন। গত ০২ জুলাই ২০২৬ তারিখে নলডাঙ্গা থানায় দায়েরকৃত একটি লিখিত অভিযোগ পত্র থেকে জানা যায়, নলডাঙ্গা গাংপাড়া এলাকার মৃত তমিজ উদ্দিন প্রামাণিকের ছেলে মো. রবিউল ইসলাম (৩৫) একই এলাকার মৃত আকবর আলী সরকারের ছেলে মো. বাবর আলী বাচ্চু (৪৫)-এর বিরুদ্ধে একটি লিখিত আবেদন করেন। অভিযোগে রবিউল ইসলাম উল্লেখ করেন, তার স্ত্রী মোছাঃ রাখি খাতুনের…
এম টি রহমান মাহমুদ, গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জ শহরের পরিচিত মুখ জামিল শেখ। জন্মগতভাবে বাকপ্রতিবন্ধী হলেও প্রতিকূলতাকে হার মানিয়ে প্রায় ৩০ বছর ধরে পত্রিকা বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন তিনি। নিজের উপার্জনের মাধ্যমে পরিবারের দায়িত্ব পালন এবং অসুস্থ মায়ের চিকিৎসার খরচ বহন করে আত্মনির্ভরতার এক উজ্জ্বল উদাহরণ তৈরি করেছেন এই সংগ্রামী মানুষ। গোপালগঞ্জ শহরের মিয়াপাড়া এলাকার বাসিন্দা জামিল শেখের বয়স প্রায় ৪০ বছর। চার ভাইবোনের মধ্যে তিনি তৃতীয়। শারীরিক প্রতিবন্ধকতার কারণে নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে না পারলেও মাত্র ১০ বছর বয়সে পত্রিকা বিক্রির পেশায় যুক্ত হন। সেই থেকে প্রতিদিন ভোরে শহরের বিভিন্ন এলাকায় সংবাদপত্র পৌঁছে দিয়ে জীবিকা অর্জন করছেন। পুলিশ লাইনস,…
মো: আল-মাহফুজ শাওনঃ খুলনা রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ), খুলনায় শৃঙ্খলা, পেশাদারিত্ব ও বাহিনীর কার্যক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৫ জুলাই ২০২৬) আরআরএফ, খুলনার পুলিশ লাইন্সে আয়োজিত এ মাস্টার প্যারেডে প্রধান অতিথি হিসেবে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন আরআরএফ, খুলনার কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) জনাব মো. হাতেম আলী (পিপিএম-সেবা)। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মো. ফয়েজ আহমেদ (পিপিএম-সেবা), সহকারী পুলিশ সুপার জনাব মো. আশরাফুল ইসলামসহ আরআরএফ, খুলনার সকল স্তরের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা। প্যারেড পরিচালনা করেন সহকারী পুলিশ সুপার জনাব মো. আফজাল হোসেন বাকী। প্যারেডে পুলিশ সদস্যদের ড্রিল, শৃঙ্খলা, ইউনিফর্ম, উপস্থিতি এবং সামগ্রিক পেশাগত প্রস্তুতি পর্যালোচনা…
মো: আল-মাহফুজ শাওনঃ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়িত্ব পালন করা পুলিশ ক্যাডারের ২০তম বিসিএস ব্যাচের ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে এখনো সরকারিভাবে কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। সূত্রগুলোর দাবি, এসব কর্মকর্তা নির্বাচনের সময় বিভিন্ন জেলায় পুলিশ সুপার (এসপি) এবং পুলিশের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছিলেন। তাদের মধ্যে কয়েকজন সাময়িক বরখাস্ত থাকলেও অধিকাংশ বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত রয়েছেন। জানা গেছে, সরকারি চাকরি আইনের ৪৫ ধারার আওতায় চাকরির ২৫ বছর পূর্ণ হওয়ায় জনস্বার্থে তাদের অবসরে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শিগগিরই…
বাগেরহাট প্রতিনিধিঃ দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা বন্দর শ্রমিক কল্যাণ (সিবিএ) সংঘের নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৫ জুলাই) মোংলা বন্দরের সিবিএ ভবনে এসএম আসিফ নাইমের সঞ্চালনায় মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মচারী সংঘের আহ্বায়ক নাসির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সুখ পারভেজ । এসময় আরও বক্তব্য দেন, খুলনা জেলা যুবদলের সদস্য মোল্লা মাহবুব আলম, মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মচারী সংঘের সাবেক আহ্বায়ক শাহিনুর রহমান, মতিউর রহমান, জাহিদুর রহমান সহ অন্যান্য শ্রমিক নেতারা। এসময় শ্রমিক সংঘের নেতারা অভিযোগ করে বলেন নানান কারনে সিবিএ নির্বাচন ব্যাহত হচ্ছে। ভবিষ্যতে যাতে নির্বাচন বানচাল না হয় সেদিকে লক্ষ্য…
